Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদপ্রযুক্তি

ওয়ানপ্লাস বাডস প্রো ৩ :  সব লাইফস্টাইলের সঙ্গী

স্টক নিউজ বিডি January 19, 2025
স্টক নিউজ বিডি January 19, 2025 0 শেয়ার করুন
99

বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ ইয়ারবাড ‘ওয়ানপ্লাস বাডস প্রো ৩’ উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ইয়ারবাড বাজারে প্রবেশ করেছে। ইয়ারবাডটি ইনটেন্স ওয়ার্কআউট থেকে শুরু করে বোর্ডরুম মিটিং পর্যন্ত আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনায়াসে মানিয়ে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ঘাম প্রতিরোধী প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন ও চমৎকার ব্যাটারি লাইফের সংমিশ্রণে ওয়ানপ্লাস বাডস প্রো ৩ ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে। 

ঘাম প্রতিরোধী : একটিভ লাইফস্টাইলের জন্য

ফিটনেস সচেতনদের জন্য ওয়ানপ্লাস বাডস প্রো ৩ আইপি৫৫ রেটেড ঘাম ও পানি প্রতিরোধী ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের ফলে ইয়ারবাডটি এক্সট্রিম ওয়ার্কআউট বা হালকা বৃষ্টির মধ্যেও কোন সমস্যা ছাড়াই সচল থাকে। এর নিরাপদ ও আরামদায়ক ডিজাইন ইয়ারবাডটিকে সঠিকভাবে ধরে রাখে, যাতে আপনি স্বাচ্ছন্দ্যে ওয়ার্কআউট বা অন্য যে কোন এক্টিভিটিতে অংশ নিতে পারেন। 

স্টাইল : সৌন্দর্য ও কার্যকারিতার মিশে

ওয়ানপ্লাস বাডস প্রো ৩ এর ডিজাইন অত্যন্ত স্লিক ও স্মার্ট তাই ক্যাজুয়াল বা ফরমাল যে কোন পোশাকের সাথেই ডিভাইসটি দারুণভাবে মানিয়ে যায়। গ্লসি ফিনিশের ইয়ারবাডটি যেকোনো পরিবেশে একটি প্রিমিয়াম লুক দেয়। এর কমপ্যাক্ট চার্জিং কেস সহজেই পকেট বা ব্যাগে রাখা যায়। এর মিনিমালিস্ট ডিজাইন ইয়ারবাডটিকে কার্যকরী ও ফ্যাশনেবল করে তোলে, যা আউটডোর এক্টিভিটি, জিম বা অফিস যে কোন পরিবেশে উপযোগী। 

উন্নত অডিও অভিজ্ঞতা

অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশনের সাহায্যে ডিভাইসটি ৫০ ডেসিবল পর্যন্ত আশেপাশের শব্দ কমাতে সক্ষম, যা জনবহুল পরিবেশেও দারুন অডিও অভিজ্ঞতা দেয়। এর ডুয়াল ড্রাইভার সেটআপ বিভিন্ন মিউজিক টেস্টের সাথে মানানসই একটি ভারসাম্যপূর্ণ সাউন্ড ডেলিভারি নিশ্চিত করে। ওয়ানপ্লাস-এর আইওটি ইকোসিস্টেমের মাধ্যমে এই ইয়ারবাডে একাধিক ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত হওয়ার সুবিধা রয়েছে, যা কল ও সহজ মিডিয়া ট্রান্সফারে সহায়তা করে। হেইমেলোডি অ্যাপের কাস্টমাইজেবল সেটিংস ও সহজ টাচ কন্ট্রোলের সহায়তায় ওয়ানপ্লাস বাডস প্রো ৩ খুব সহজে ব্যবহার করা যায়।

ব্যাটারি লাইফ 

ওয়ানপ্লাস বাডস প্রো ৩ এর অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর ব্যাটারি লাইফ। ৫৬৬ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ইয়ারবাডটি অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) চালু থাকলে এক চার্জে ৬ ঘণ্টা ও বন্ধ থাকলে ১০ ঘণ্টা প্লেব্যাক ব্যাকাপ দেয়। চার্জিং কেসের সাথে এএনসি বন্ধ থাকা অবস্থায় এটি মোট ৪৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক ব্যাকাপ দেয় ও চালু থাকলে ব্যাকাপ দেয় ২৫.৫ ঘণ্টা পর্যন্ত। ফাস্ট চার্জিং সুবিধা থাকায় মাত্র ১০ মিনিটের চার্জে ওয়ানপ্লাস বাডস প্রো-তে ৩ ৫.৫ ঘণ্টা পর্যন্ত গান শোনা যায়।  

ওয়ানপ্লাস বাডস প্রো ৩ একটি বহুমাত্রিক ডিভাইস যেটি ওয়ার্কআউট থেকে মিটিংয়ে অংশগ্রহণ আপনি যাই করুন না কেন সব ক্ষেত্রে প্রতিদিনের জীবনের সাথে অনায়াসে মিশে যায়। আপনার অ্যাকটিভ লাইফস্টাইলের সাথে তাল মেলাতে ১৯,৪৯৯ টাকা মূল্যের এই ইয়ারবাডটি দারুণ একটি সঙ্গী হতে পারে।  

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক...

October 1, 2026

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

October 1, 2026

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে...

October 1, 2026

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭%...

September 30, 2026

গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

September 29, 2026

৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো...

September 29, 2026

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা...

মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ...

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক...

ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে...