স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার (১৩ এপ্রিল) রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ আতলেতিকো মাদ্রিদকের সাথে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি। ফলে প্রথম লেগের ১-০ গোলের জয়ে শেষ চারের টিকেট পায় সিটি।
বল দখলে আধিপত্য করে বিরতির আগে গোলের জন্য মোট আটটি শট নেয় সিটি, যদিও তার একটিও লক্ষ্যে ছিল না। পরের ধাপে ঘর সামলাতে ব্যস্ত দলটি শট নিতে পারে মাত্র আর দুটি। বিপরীতে প্রথমার্ধে মাত্র একটি শট নেওয়া আতলেতিকো দ্বিতীয়ভাগে নেয় ১৩টি। সব মিলিয়ে যদিও মাত্র তিনটিই লক্ষ্যে রাখতে পারে লা লিগা চ্যাম্পিয়নরা। পারফরম্যান্সের বিচারে ৯০ মিনিটের লড়াইটিকে অনায়াসে দুই ভাগে ভাগ করা যায়। ম্যাচ পরিসংখ্যানেও যা পরিষ্কার।
প্রথম লেগে পুরোপুরি রক্ষণাত্মক খেলেও জাল অক্ষত রাখা যায়নি, তাই এবার কৌশলে একটু বদল না এনে উপায় ছিল না আতলেতিকোর। টিকে থাকতে গোল করতেই হবে-সেই লক্ষ্যে শুরু থেকে আক্রমণে একটু চেষ্টা করতে দেখা যায় তাদের।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
