Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদবিশেষ প্রতিবেদনশেয়ার বাজার

ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের মুনাফার চাকা

স্টক নিউজ বিডি January 2, 2022
স্টক নিউজ বিডি January 2, 2022 0 শেয়ার করুন
ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের মুনাফার চাকা
277

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল ২০২০ সালে। এর প্রভাব পড়ে দেশের প্রায় প্রতিটি সেক্টরে। এ থেকে বাদ যায়নি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও। ওই বছর মহামারি আর সুদহার এক অঙ্কে নামিয়ে আনায় মুনাফা কমেছিল অধিকাংশ ব্যাংকের। তবে ২০২১ সালে ঘুরে দাঁড়িয়েছে মুনাফার চাকা।

সদ্য বিদায় নেওয়া বছরে বেসরকারি খাতের প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে। এদিক থেকে কিছু পিছিয়ে থাকলেও মুনাফার ধারায় আছে সরকারি ব্যাংকগুলোও।

ব্যাংকগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

তবে পরিচালন মুনাফাই ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ এবং সাড়ে ৩৭ শতাংশ হারে করপোরেট কর পরিশোধের পর নিট মুনাফা হিসাব করে ব্যাংকগুলো।

সদ্য বিদায়ী বছর শেষে যেসব ব্যাংকের পরিচালন মুনাফায় বেশি প্রবৃদ্ধি হয়েছে তার মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ বছর ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ২ হাজার ৪৩০ কোটি টাকা। ব্যাংকটি ২০২০ সালে মুনাফা করেছিল ২ হাজার ৩৫০ কোটি টাকা। ২০১৯ সালে ব্যাংকটির মুনাফা ছিল ২ হাজার ৮৮০ কোটি টাকা।

পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ১৪০ কোটি টাকা। ব্যাংকটি ২০২০ সালে পরিচালন মুনাফা করেছিল ৯৩৫ কোটি টাকা, ২০১৯ সালে ছিল ১ হাজার ৫০ কোটি টাকা।

২০২১ সালে ইস্টার্ন ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা। ২০২০ সালে মুনাফার পরিমাণ ছিল ৮৭০ কোটি টাকা আর ২০১৯ সালে ছিল ৯০০ কোটি টাকা।

এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৭৮০ কোটি টাকা, যা গত বছর ছিল ৭৪১ কোটি এবং ২০১৯ সালে ছিল ৭৮০ কোটি টাকা।

এ বছর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭৫০ কোটি টাকা, যা ২০২০ সালে ছিল ৬৮০ কোটি এবং ২০১৯ সালে ছিল ৮০১ কোটি টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে ৭১৭ কোটি টাকায়। গত বছর মুনাফার এ পরিমাণ ছিল ৪৮১ কোটি এবং ২০১৯ সালে ছিল ৬১৫ কোটি টাকা। এনআরবি কমার্শিয়াল ব্যাংক মুনাফা করেছে ৪৫০ কোটি, যা ২০২০ সালে ছিল ৩২৩ কোটি এবং ২০১৯ সালে ছিল ২৬৫ কোটি টাকা।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড মুনাফা করেছে ২১০ কোটি টাকা। গত বছর ব্যাংকটি মুনাফা করেছিল ১৫২ কোটি এবং ২০১৯ সালে মুনাফা ছিল ২২৮ কোটি টাকা। ২০২১ সালে মার্কেন্টাইল ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৭২২ কোটি, যা ২০২০ সালে ছিল ৪১১ কোটি টাকা।

গত এক বছরে মেঘনা ব্য্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১০৫ কোটি, যা গত বছর ছিল ৭৩ কোটি এবং ২০১৯ সালে ছিল ৮২ কোটি টাকা।

মিডল্যান্ড ব্যাংক মুনাফা করেছে ১৬২ কোটি টাকা, যা গত বছর ছিল ১২৫ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩৭৫ কোটি, যা ২০২০ সালে ছিল ৩১৭ কোটি টাকা। এনসিসি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭১৭ কোটি, যা ২০২০ সালে ছিল ৫৭৩ কোটি টাকা। যমুনা ব্যাংক মুনাফা করেছে ৭৫০ কোটি টাকা। ২০২০ সালে পরিচালন মুনাফা করেছিল ৬৩৭ কোটি টাকা।

তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালন মুনাফা তুলনামূলক কম হয়েছে।

আলোচ্য বছর শেষে দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকের মুনাফা হয়েছে দুই হাজার ২০৭ কোটি টাকা। এক বছর আগে এই মুনাফার পরিমাণ ছিল দুই হাজার ১৫৪ কোটি টাকা। অন্যদিকে রূপালী ব্যাংকের মুনাফা হয়েছে ১৫০ কোটি, যা গত বছর ছিল ১৫৯ কোটি টাকা।

তবে মুনাফা কমার তালিকায় রয়েছে বছরজুড়ে আলোচিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ২০২১ সালে ২৪৮ কোটি টাকা মুনাফা করা ব্যাংকটি ২০২০ সালে মুনাফা করেছিল ৯২০ কোটি টাকা।

সরকারি এবং বেসরকারি খাতের বেশকিছু ব্যাংক এখনো সদ্য শেষ হওয়া বছরের হিসাব সম্পন্ন করতে পারেনি। এ কারণে ব্যাংকগুলোর মুনাফার সঠিক তথ্য জানা যায়নি। তবে প্রায় সবগুলো ব্যাংকের কর্মকর্তারা মুনাফা প্রবৃদ্ধিতে থাকার কথা জানিয়েছেন।

মুনাফার বিষয়ে চতুর্থ প্রজন্মের এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঋণ পরিশোধে নীতি ছাড়ের কারণে অনেক ব্যাংকেরই আদায় কমেছে। পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি আমানতের সুদহার সর্বনিম্নে নামিয়ে আনার সুফলও পেয়েছে ব্যাংকগুলো। আমদানি, রপ্তানি, রেমিট্যান্সের কমিশন থেকে প্রাপ্ত আয় ও পুঁজিবাজার থেকে পাওয়া মুনাফার প্রভাব পরিচালন মুনাফায় প্রতিফলিত হয়েছে।

করোনার কারণে গত বছর ব্যাংকের মুনাফা কমে গিয়েছিল। এ বছর আবারও বেড়েছে।

এনিয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, করোনার কারণে গত বছর ব্যাংকের পরিচালন মুনাফায় করোনার ধাক্কা লাগে। এতে মুনাফা কমে যায়। এবার কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ছাড়ের কারণে পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

০২ জানুয়ারি ২০২২
ফেভিকন
স্টক নিউজ বিডি

ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের মুনাফার চাকা

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

অর্থনীতিআজকের খবরব্যাংকের মুনাফার চাকাশেয়ারবাজার
শেয়ার করুন 1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

October 22, 2026

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

October 22, 2026

নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে...

October 21, 2026

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত...

October 19, 2026

নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও...

October 19, 2026

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

October 19, 2026

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে...

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে...

নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের...

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে...