106
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুই হাজার রানের কীর্তি গড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে তিন চারে ২১ রানের ইনিংস। ওই রান করতেই দুই হাজার রানের কীর্তি গড়েন তিনি।
মাহমুদুল্লাহ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার আগে একশ’ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। ২০০৭ সালে টি-২০ অভিষেক হওয়া এই মিডল অর্ডার ব্যাটার ১১৫ ম্যাচ খেলে করেছেন দুই হাজার ২ রান। ছয় ফিফটিতে ২৩.৮৪ গড়ে ওই রান করেছেন তিনি।
মাহমুদুল্লাহর পরেই আছেন দেশসেরা ক্রিকেটার খ্যাত সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৯৬ ম্যাচ খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে এক হাজার ৯০৮ রান।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
