স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সারাদিনে কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৯৬ বারে ৪ লাখ ২৬ হাজার ৭৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল। সারাদিনে কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫৭ বারে ৯ লাখ ১৩ হাজার ৪৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকে। সারাদিনে কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২১৬ বারে ৮০ লাখ ২১ হাজার ১১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সিলভা ফার্মার ৫.৪৭ শাতংশ, কপারটেকের ৪.৮৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৭৩ শতাংশ, ডেসকোর ৪.৬০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৫৩ শতাংশ, এএফসি এগ্রোর ৪.২৮ শতাংশ এবং প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.২৫ শতাংশ কমেছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
