120
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯২ শতাংশ।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৭১ শতাংশ।
দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৪৯ শতাংশ বেড়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, ন্যাশনাল ফিড মিল, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সাফকো স্পিনিং ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
