136
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী মাসে তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল অজিদের। কিন্তু সেটা আর হলো না।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে চার দিনের সফরে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। সফরকারীদের জন্য আবশ্যিক কোয়ারেন্টিনের নিয়মটা কিছুটা শিথিল করা হবে, এই আশাতেই মূলত অস্ট্রেলিয়ার এই সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সফরের সূচি নির্ধারিত হয়েছিল।
সেটা আর হয়নি, কোয়ারেন্টাইনের নিয়মটা রয়েছে বহাল তবিয়তে। যে কারণে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরও বাতিল হয়ে গিয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, দুই বোর্ডের যৌথ সম্মতিতে এখন নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজটিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
