স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮২ পয়েন্টে।
সারাদিনে লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১৪ টির, দর কমেছে ৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।
আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৮৬ কোটি ২৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ২৮ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৫১ পয়েন্টে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


