Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

স্টক নিউজ বিডি August 20, 2023
স্টক নিউজ বিডি August 20, 2023 0 শেয়ার করুন
187

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

উত্তরাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ট্রাকে করে শ্রমিকরা আফগানিস্তানের সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পের দিকে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি সেনা চেকপোস্টের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন তারা।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক এ তথ্য নিশ্চিত করেন। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

গত বছর পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়ে গেছে।

বেশ কিছু হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) দায় স্বীকার করেছে। গত মাসেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪৫ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

ওই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রদেশের বাজাউর জেলার খার শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। ওই এলাকা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

২০ আগস্ট ২০২৩
ফেভিকন
স্টক নিউজ বিডি

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

stock news bdআজকের খবরআন্তর্জাতিকজঙ্গি-হামলানিহতপাকিস্তানমৃত্যুহামলা
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান...

October 18, 2026

নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে...

October 18, 2026

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫...

October 18, 2026

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির...

October 18, 2026

বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

October 16, 2026

স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

October 15, 2026

সর্বশেষ খবর

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড...

নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার...

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায়...

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০...