Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পাকিস্তান

এবার ইমরান খানের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগ

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইমরান খানসহ তার তিন সহযোগী জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বছরের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠান। অভিযোগ উঠেছে, ইমরান খান সেটি ফাঁস করেছিলেন।

ইমরান খান সে সময় অভিযোগ করেছিলেন, ইউক্রেনে অভিযান শুরুর আগে রাশিয়া সফর করেছিলেন ইমরান খান। এ কারণে তাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তান সেনাবাহিনীকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ২০২২ সালের অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতা। অন্যদিকে, ইমরানের অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী।

ইমরান খান বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা ভোগ করছেন। এর পাশাপাশি তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আমরা সরকারি গোপনীয়তা ফাঁসের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা করা জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি।

এ বিষয়ে পিটিআইয়ের তথ্যসচিব রউফ হাসানকে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি। আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই পাকিস্তানি রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইমরান খান। সর্বশেষ তার গ্রেফতার কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদ করেছেন কর্মী-সমর্থকরা। বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছর কারাদণ্ডের রায় দেন আদালত। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

উত্তরাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ট্রাকে করে শ্রমিকরা আফগানিস্তানের সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পের দিকে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি সেনা চেকপোস্টের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন তারা।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক এ তথ্য নিশ্চিত করেন। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

গত বছর পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়ে গেছে।

বেশ কিছু হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) দায় স্বীকার করেছে। গত মাসেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪৫ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

ওই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রদেশের বাজাউর জেলার খার শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। ওই এলাকা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নির্বাচনকে ভয় পাচ্ছে সামরিক বাহিনী: ইমরান খান

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সামরিক বাহিনী নির্বাচনকে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। ‘বিবিসি হার্ডটক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। চলতি বছরের শেষ দিকে দেশটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

পাকিস্তানের বর্তমান সরকারকে ফ্যাসিবাদী সরকার উল্লেখ করে ইমরান খান বলেন, তারা দেশকে ‌‘অন্ধকার যুগের’ দিকে নিয়ে যাচ্ছে। এর আগে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন ইমরান খান। কিন্তু গত বছর সংসদে এক অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়।

পর্যবেক্ষকরা মনে করেন, তার ক্ষমতাচ্যুতির একটি বড় কারণ হচ্ছে শক্তিশালী সামরিক বাহিনীর আক্রোশে পড়া। মূলত কয়েক দশক ধরেই দেশ পরিচালনা করছে সামরিক বাহিনী। ইমরান খান দাবি করেন যে, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির একমাত্র দল যারা সামরিক স্বৈরশাসকদের হাতে তৈরি হয়নি। তবে অনেক সমালোচকই দাবি করেছেন যে, ইমরান খান ক্ষমতায় থাকাকালীন তাকে পেছন থেকে নেতৃত্ব দিয়েছে সামরিক বাহিনী।

কিন্তু ইমরান খানের দাবি, তার দলের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক ভালো নয় বলেই দলটিকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। গত কয়েক মাসে তার দলের বেশ কয়েকজন নেতা দলত্যাগ করেছেন এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তবে ইমরান খান জোর দিয়ে বলেন, তার দল এখনো সক্রিয় আছে। বিবিসির স্টিফেন স্যাকুরকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারপরেও আমরা সরকার থেকে বেরিয়ে এসে ৩৭টি উপনির্বাচনের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছি।

ইমরান খান বলেন, সরকার আশা করেছিল যে তাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে পিটিআইকে দুর্বল করা সম্ভব হবে। কিন্তু এতে তার দলের জনপ্রিয়তা কমার বদলে আরও বেড়ে গেছে।

ইমরান খান বলেন, তারা সব ধরনের চেষ্টাই করেছে। তারা ১০ হাজার মানুষকে জেলে ভরেছে। এর মধ্যে নারী এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীও রয়েছে। এসব লোকজনকে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, সামরিক বাহিনী ভীত না থাকলে নির্বাচনের তারিখ ঘোষণা করতো।

এদিকে ইমরান খানের সমর্থকরা মনে করেন, তিনি দুর্নীতিমুক্ত একজন নেতা। তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য সেনাবাহিনীকেই প্রধান কারণ বলে মনে করে তারা। তবে পাকিস্তান সেনাবাহিনী শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তান গেলেন সাকিব

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ থেকে বিদায় নিয়েছে। আর মার্চে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে দুই সপ্তাহের ছুটি পাচ্ছেন এই অলরাউন্ডার। সেই সুযোগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ পেশোয়ার জালমির হয়ে খেলতে দেশটিতে উড়ে গেলেন তিনি।

সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান।

প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পেশোয়ারের জার্সিতে খেলবেন সাকিব। এই ১২ দিনে অন্তত ৫টি ম্যাচে খেলবেন তিনি।

আজ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার। এই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে সাকিবকে। এর আগে সোমবার সাকিবকে দলে নেওয়ার বিষয়টি ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে পেশোয়ার জালমি।

পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন সাকিব। তবে, উইন্ডিজ তারকা শারফান রাদারফোর্ডের চোটে সুযোগ পেয়ে যান তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডারের বদলি হিসেবে সাকিবকে নিয়েছে পেশোয়ার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রেড অ্যালার্ট, ইমরান খানকে লংমার্চ স্থগিতের আহ্বান

স্টক নিউজ বিডি November 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকায় পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খানকে লংমার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরই মধ্যে এ সম্পর্কিত চিঠি পিটিআই চেয়ারম্যানের ঠিকানায় পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে রানা সানাউল্লাহ বলেন, “প্রথমত, রাজধানীতে রাজনৈতিক কোনো দলের সভা কিংবা এ জাতীয় কর্মসূচি সাংবিধানিকভাবে নিষিদ্ধ। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো, পিটিআইয়ের লংমার্চ ঘিরে একাধিক জঙ্গিগোষ্ঠী নাশকতার পরিকল্পনা করছে বলে আমাদের কাছে তথ্য আছে। শনিবার থেকে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হবে।”

ইমারান খানকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনার নিজের জীবন সবচেয়ে ঝুঁকিতে আছে। কারণ, যদি সত্যিই সন্ত্রাসী হামলা ঘটে, সেক্ষেত্রে হামলার প্রধান লক্ষ্যবস্তু থাকবেন আপনি।”

তিনি বলেন, “জঙ্গিগোষ্ঠীগুলোর কেবল প্রয়োজন আপনার ওপর হামলা চালাতে ইচ্ছুক কাউকে বের করা; আপনি কি মনে করেন— তাদের জন্য এটা খুব কঠিন কোনো কাজ? আপনি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নন। এ কারণেই বলছি—এসব ছেড়ে দিন, পার্লামেন্টে আসুন। প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে পাকিস্তান ও জনগণের প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে তা পালন করুন।”

একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইমরান খানের জনসভাকে কেন্দ্র করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের পাকিস্তান শাখা, তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি), তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নাশকতার ছক কষছে বলে তথ্য পেয়েছেন তারা। ইমরানকে দেওয়া চিঠিতে সেসব তথ্যের উল্লেখও করা হয়েছে।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান ২০১৮ সালে ভোটে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তারকারী সেনাবাহিনীর সমর্থন তখন তার দিকে থাকলেও কিছু দিন পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।

সেনা সমর্থন হারানো ইমরানের বিরুদ্ধে এই বছরের শুরুতে জোট বেঁধে অনাস্থা প্রস্তাব আনে দেশটির বড় দুই রাজনৈতিক দল। তাতে হেরে গত এপ্রিলে ইমরানের সরকারের পতন ঘটলে প্রধানমন্ত্রী হন মুসলিম লীগের শেহবাজ শরিফ, যিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

ক্ষমতা হারানো ইমরান নতুন নির্বাচনের দাবি তুলে পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ লংমার্চের ডাক দেন। গত ২৮ অক্টোবর লাহোর থেকে শুরু হয় এই কর্মসূচি। ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল এই লংমার্চ; তার এক দিন আগে, ৩ নভেম্বর ওয়াজিরাবাদ শহরে সমাবেশ চলাকালে গুলিবিদ্ধ হন ইমরান। তারপর শওকত খানম হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

বুধবার ২৬ নভেম্বর থেকে ফের লংমার্চ শুরুর ঘোষণা দেন ইমরান খান। তারপর শুক্রবার তাকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন রানা সানাউল্লাহ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্টক নিউজ বিডি November 13, 2022

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংলিশরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দুইবার শিরোপা জিতেছিল।

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে শিরোপা নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় তারা। পাকিস্তানের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ। ২৮ বলে মাত্র ৩২ রান করে ফেরেন অধিনায়ক বাবর আজম। ১৪ বলে ২০ রান করেন শাদাব খান।

১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নেয় ইংল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে অপরাজিত ৫১ রান করেন বেন স্টোকস। এছাড়া ১৭ বলে ২৬ রান করে ফেরেন অধিনায়ক জস বাটলার।

শিরোপা নিশ্চিতে মামুলি স্কোর তাড়া করতে নেমে শাহিন আফ্রিদি ও হারিস রউফের গতির মুখে পড়ে ৪৫ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

ইংল্যান্ড শিবিরে শুরুতেই আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে অ্যালেক্স হেলসকে বোল্ড করে ফেরান তিনি। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ৪৭ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলা হেলসকে এদিন মাত্র ১ রানে সাজঘরে পাঠান আফ্রিদি।

ইনিংসের চতুর্থ ওভারে ফিল স্টলকে আউট করেন হারিস রউফ। দলীয় ৩২ রানে ৯ বলে ১০ রান করে ফেরেন তিনি।

জয়ের লক্ষ্যে শুরু থেকে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে যাওয়া ইংল্যান্ড অধিনায়ককে আউট করেন হারিস রউফ। তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৬ রান করে ফেরেন বাটলার। তার বিদায়ে ৫.৩ ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন বেন স্টোকস। ব্রুককে আউট করে এই জুটি ভাঙেন শাদাব খান। ২৩ বলে ২০ রান করে ফেরেন হ্যারি ব্রুক। তার বিদায়ে ৮৪ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

১৩তম ওভারে শাদাব খানের বলে লংঅফে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন হ্যারি ব্রুক। বলটি দেখে শুনে তালুবন্দি করতে গিয়ে দুই হাঁটু গেড়ে বসে পড়েন আফ্রিদি।

তখনই চোটাক্রান্ত হন পাকিস্তানের এই তারকা পেসার। ক্যাচটি নিয়েই মাঠে শুয়ে পড়েন। পরে তাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায়। এই চোট নিয়ে ফের মাঠে নেমে বোলিং করতে গিয়ে ওভার শেষ করতে পারেননি আফ্রিদি। চোট নিয়ে ফের মাঠ ছাড়েন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হাইভোল্টেজ লড়াই আজ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

হাইভোল্টেজ লড়াই আজ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

স্টক নিউজ বিডি September 4, 2022

রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হয় না। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই তাই দেখা যায় কালেভদ্রে।

এক একটি ম্যাচের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় ক্রিকেটভক্তদের। তবে এবার যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে যাচ্ছেন তারা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান।

সুপার ফোর পর্বে আজ (রোববার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

গত ২৮ আগস্ট এশিয়া কাপের গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সে লড়াইয়ে শেষ ওভারে গিয়ে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জেতে ভারত।

পাকিস্তানের জন্য তাই সুপার ফোর পর্বের লড়াইটি এক অর্থে প্রতিশোধের। এমনিতেই মর্যাদার লড়াই। তার ওপর এক সপ্তাহ আগে হার। পাকিস্তান চাইবে যে করেই হোক প্রতিশোধ নিতে।

সাম্প্রতিক ফর্মের বিচারে অবশ্য এগিয়ে রয়েছে ভারতই। গ্রুপপর্বে দুই ম্যাচই জিতে (পাকিস্তান আর হংকং) ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রোহিত শর্মার দল নিশ্চিত করেছে শেষ চার।

হংকংকে গ্রুপপর্বে ভারত হারায় ৪০ রানে। সেই তুলনা করলে অবশ্য পাকিস্তান নিজেদের এগিয়ে রাখতে পারে। হংকংকে তারা রীতিমত বিধ্বস্ত করে পা রেখেছে সুপার ফোরে।

শুক্রবার রাতে হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়ে ১৫৫ রানের জয় তুলে নেয় পাকিস্তান। ফলে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও ‘এ’ গ্রুপে রানার্সআপ হিসেবে সুপার ফোরের টিকিট পেয়ে যায় বাবর আজমের দল।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Pakistan_cricket

ভারতের বিপক্ষে হাতে কালো ব্যান্ড পরে খেলবে পাকিস্তান

স্টক নিউজ বিডি August 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ রাতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়রা হাতে কালো ব্যান্ড পরে খেলবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

নিজেদের দেশে চলমান বন্যার প্রতি সংহতি প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে হাতে কালো ব্যান্ড পরে খেলবে পাকিস্তান।

গত বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের বন্যা পরিস্থিতি বেশ খারাপের দিকে। জুন থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় এরই মধ্যে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন।

গ্রাম্য অঞ্চলে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজেদের ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তায় বসবাস শুরু করেছে পাকিস্তানের সাধারণ মানুষ। সবমিলিয়ে দেশটির প্রায় ৪২ লাখ মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তানে বন্যায় মৃত্যু ৯০০ ছাড়িয়েছে

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি মৌসুমে পাকিস্তানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে খাইবার পাখতুন প্রদেশের সরকার সোয়াতে জরুরি অবস্থা জরি করেছে। কারণ অব্যাহত ভারি বৃষ্টির কারণে এলাকাটিতে বন্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানায়, সোয়াত, দির ও চিত্রালের পাহাড়ি এলাকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উদ্ধার করতে প্রাদেশিক কর্তৃপক্ষের অসুবিধা হচ্ছে।

কেপি ত্রাণ বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোয়াতের বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমের জন্য জরুরি অবস্থা ৩০ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

কেপির মুখ্যমন্ত্রী মাহমুদ খান ক্ষতিগ্রস্তদের জন্য মুদি, রান্না করা খাবার ও অন্যান্য আইটেমগুলো সময়মত সরবরাহের পাশাপাশি এলাকায় ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে (পিডিএমএ) নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোয়াতের মাট্টা, সুখরা ও লালকোতে যোগাযোগ সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পাকিস্তানজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০০ ছাড়িয়েছে। বন্যার সংকট মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শেরি রেহমান অবিলম্বে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে চরম বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। ২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এই মুহুর্তে, সিন্ধু নদীর পানি উপচে সিন্ধু রাজ্য প্লাবিত হয়েছে, যা বিপর্যয়ের বর্তমান কেন্দ্রস্থল বলে মনে করা হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমলেও সুফল মিলছে না ভোক্তাদের: দ্য ইকোনমিস্ট
রুশ বাহিনী ইউক্রেন আক্রমণের ছয় মাস পার হয়েছে। এখনো মূল্যস্ফীতির ধাক্কায় কাঁপছে অগণিত পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান, এমনকি বিভিন্ন সরকারের অর্থ মন্ত্রণালয়। রাশিয়া থেকে সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে গত ২২ আগস্টেও। কিন্তু এর মধ্যেই মাটিতে পা রেখেছে বৈশ্বিক খাদ্যপণ্যের আকাশছোঁয়া দাম। তেল, শস্যসহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম ফিরে এসেছে যুদ্ধের আগের অবস্থায়।

এ বছর রোহিঙ্গা সহায়তা তহবিলের অর্ধেকও জোগাড় হয়নি: জাতিসংঘ
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ভুলে না যেতে আন্তর্জাতিক দাতা সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। তারা বলেছে, রোহিঙ্গাদের সহায়তা তহবিলে ‘অনেক ঘাটতি’ রয়েছে। এসব শরণার্থী ও বাংলাদেশে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় এ বছর যে তহবিল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার অর্ধেকও জোগাড় হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে ৩৫ বছরে সর্বনিম্ন
সবশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) আরও ৮১ লাখ ব্যারেল কমেছে। এর ফলে দেশটির অপরিশোধিত তেলের কৌশলগত মজুত কমে দাঁড়িয়েছে বিগত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুতিন ঘনিষ্ঠ দুগিনের মেয়ের ওপর হামলায় জড়িত ‘ইউক্রেনের এক নারী’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ও ইউক্রেন আগ্রাসনের পরামর্শক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিন শনিবার (২০ আগস্ট) মস্কোর কাছে সড়কের ওপর গাড়িবোমা বিস্ফোরণ নিহত হন। এ ঘটনার জন্য সোমবার (২২ আহস্ট) রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জড়িত বলে দোষারোপ করছে। তাদের দাবি, দুগিনের ওপর হামলাকারী ইউক্রেনের একজন নাগরিক।

নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে দেশটিতে রাশিয়ার সামরিক হামলা বাড়তে পারে বলে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের পক্ষে সম্ভব হলে ইউক্রেন ছাড়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৯০০০ সেনা হারিয়েছে ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে ছয় মাস ধরে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের কমপক্ষে ৯ হাজার সেনা নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি এ তথ্য জানান।

জার্মানিতে আশ্রয় নিয়েছে ১০ লাখ ইউক্রেনীয়
ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির প্রায় ১০ লাখ নাগরিক জার্মানিতে আশ্রয় নিয়েছেন। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই ইউক্রেন ছাড়তে শুরু করে লাখ লাখ মানুষ।

এবার বিচার বিভাগের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
এবার মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বাড়ি থেকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যেসব নথিপত্র জব্দ করেছে সে বিষয়ে তদন্ত স্থগিত করার জন্য আবেদন করেছেন তিনি।

‘অভিযোগ প্রমাণিত হলে ইমরান খানের ৬ মাস জেল’
আদালত অবমাননার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন ইসলামাবাদ হাইকোর্ট। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের জেল হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীর।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাজা বহাল, যেতে হবে কারাগারে
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় ২০২০ সালে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড ও ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করেছিলেন আদালত। এই রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

সিরিয়ায় অভিযানে ইরানি জেনারেল নিহত
সিরিয়ায় একটি অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক উপদেষ্টা হিসেবে সিরিয়ায় একটি অভিযানে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির সদস্য জেনারেল আবুল ফজল আলিজানি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য