Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পাকিস্তান

‘বঙ্গবন্ধু হত্যায় পাকিস্তান ও পশ্চিমা এজেন্ট ছিলেন জিয়াউর রহমান’

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১৯৭৫ সালের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।

তিনি আরও বলেন, একাত্তরে পরাজিত হয়ে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে, পরবর্তীতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। স্বাধীনতার পরাজিত শত্রুরাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। পাকিস্তান, পশ্চিমা শক্তি ও বাংলাদেশের এজেন্টরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই এজেন্টের প্রধান ছিলেন জিয়াউর রহমান।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এ সভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার দায়ভার খালেদা জিয়াকেই বহন করতে হবে। হামলার ঘটনায় বিএনপি যদি জড়িত না থাকে তাহলে কেন এত নাটক মিথ্যাচার করা হলো?

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ইনডেমনিটি আইন করে খুনিদের রক্ষা করেছিল। খুনিরা যাতে জিয়ার নাম না বলে এজন্যই তাদের ইনডেমনিটি দিয়েছিল জিয়া। জিয়া যদি হত্যাকাণ্ডে জড়িত না থাকে, তাহলে তিনি খুনিদের বিচার কেন করেনি। তাদের বিচার করতে তার কী সমস্যা ছিল? সে উল্টো তাদের পুরস্কৃত করেছিল।

আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে হানিফ বলেন, এখনও এই পরাজিত শক্তি উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আন্দোলনের নামে নাশকতা জ্বালাও-পোড়াও করার চিন্তাভাবনা করছে। তাদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ পলাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং এদের দল বিএনপির বিচার করতে হবে। এই খুনি ও সাম্প্রদায়িক দল বিএনপিকে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছিল।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, স্বাধীনতা বিরোধীদের দোসর খুনি চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতির কপালে কালিমা লেপন করেছে। এই পরাজিত শক্তি বিভিন্ন গুজব রটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করবে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ জাতিকে উপহার দেবেন জননেত্রী শেখ হাসিনা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আফজাল হোসেন, অধ্যাপক মাকসুদ কামাল, আ স ম শামসুল আরেফিন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চীন-ভারত-পাকিস্তানের বাড়ছে পারমাণবিক অস্ত্র

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ১৫ আগস্ট ১৯৪৭ সালের মধ্যরাতে। এরপরই দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রের ছায়া পড়তে শুরু করে। চীন পারমাণবিক অস্ত্রের মালিক হয় ১৯৬৪ সালে। এর আগে ভারতের সঙ্গে সীমান্ত যুদ্ধে জয় পায় দেশটি। এরপর ভারত ও পাকিস্তানও একই পথে হাঁটতে থাকে। ১৯৯৮ সালে দেশ দুইটি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়।

তারপরও নানা দিক থেকে তিনটি দেশই পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল। চীন ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র স্থাপন করেনি। ১৯৯৯ সালের গ্রীষ্মে কাশ্মীরের বিতর্কিত অঞ্চল কার্গিল নিয়ে যখন ভারত ও পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয় তখন থেকেই দৃশ্যপট পরিবর্তন হতে থাকে।

বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে চীন ক্রমেই অস্ত্রের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন শত শত নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত করছে। ২০০৭ সালে পাকিস্তান ৬০তম জন্মদিন পালন করে। তখন দেশটির হাতে পারমাণবিক অস্ত্র ছিল ৬০টি। এখন এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

বর্তমানে চীনের হাতে ৩৫০টি, ভারতের কাছে ১৬০টি ও পাকিস্তানের কাছে ১৬৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সীমিত কার্যক্রম চালালেও দেশ দুইটির কাছে আলাদাভাবে হাজারের ওপরে বোমাটি রয়েছে। তাছাড়া যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছেও মজুত রয়েছে প্রায় ৫০০। এ ক্ষেত্রে চীন, পাকিস্তান ও ভারত রাশিয়া-যুক্তরাষ্ট্রকে অনুসরণ করছে। ফলে দক্ষিণ এশিয়ার পারমাণবিক যুগ আরও পরিণত পর্যায়ে প্রবেশ করছে।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক কার্নেগি এনডাউমেন্টের অ্যাশলে টেলিসের একটি নতুন প্রতিবেদনে এশিয়ার তিনটি পারমাণবিক শক্তির মধ্যে গতিশীলতা পাওয়ার তথ্য উঠে এসেছে। ১৯৯৮ সাল থেকে বেশিরভাগ পশ্চিমাদেশগুলোর মনোযোগ কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঝুঁকির দিকে ছিল। এখনো দেশগুলোর মধ্যে ব্যাপক অস্ত্র প্রতিযোগিতা রয়েছে।

পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতে অস্ত্রটি ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে, যা সংখ্যায় এখনো পাকিস্তানের চেয়ে কম রয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র কাউন্টার হামলার কথা মাথায় রেখেই অস্ত্রের ভাণ্ডার ঠিক রাখছে। তাদের অস্ত্রাগার বড়, পরিশীলিত উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

তাছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পথে হাঁটছে। কিন্তু চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে। এ ক্ষেত্রে ভারত চীনের দ্বারা প্রভাবিত হচ্ছে আর পাকিস্তান দুই দেশকেই অনুসরণ করছে। বাস্তব পরিস্থিতি খুবই জটিল। চীন ভারতের দিকেও নজর রাখছে। বর্তমানে পাকিস্তানের চেয়ে চীনের দিকে বেশি নজর রাখছে ভারত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়।

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া শেষ, চলবে নিয়মিত টহল
তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করেছে চীন। তবে দ্বীপটির চারপাশে নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। চীনের তীব্র আপত্তি উপেক্ষা করে গত ২ আগস্ট তাইওয়ান সফরে যান মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এতে ক্ষুব্ধ হয়ে গত ৪ আগস্ট থেকে দ্বীপটির আশপাশের ছয়টি অঞ্চলে ‘অভূতপূর্ব’ মাত্রায় সামরিক মহড়া শুরু করে বেইজিং।

জুলাইয়ের তীব্র তাপপ্রবাহে ব্রিটেনে হাজারো মানুষের মৃত্যু হতে পারে
ইউরোপের অধিকাংশ দেশের মতো ব্রিটেনেও গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভূত হয়েছে। গত ১৯ জুলাই তাপমাত্রা পরিমাপ স্কেলে পারদ ৪০ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এটি ২০১৯ সালের সর্বোচ্চ রেকর্ড ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে গেছে। বিপদের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। কেননা, ৯ আগস্ট ব্রিটেনের আবহাওয়া অফিস আগামী দিনে আরও চরমভাবে তাপমাত্রা বাড়ার সতর্কতা জারি করেছে।

ইমরান খানের বাড়ি ঘিরে পুলিশি পাহারা
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিল গ্রেফতার হওয়ার পর তার বাড়ি ঘিরে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণকে উসকানি দেওয়ার অভিযোগে মঙ্গলবার (৯ আগস্ট) শাহবাজ গিলকে গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশ।

দুর্নীতির অভিযোগ খণ্ডাতে সাক্ষ্য দেবেন ট্রাম্প
পারিবারিক ব্যবসা পরিচালনায় দুর্নীতির অভিযোগ খণ্ডনে সাক্ষ্য দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের একটি তদন্তের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ আগস্ট) তিনি এই অভিযোগ খণ্ডন করবেন বলে আশা করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশন ঋণের ক্ষেত্রে সুবিধা পেতে সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছে এবং কর পরিশোধের ক্ষেত্রে কম দেখিয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

কত সম্পত্তির মালিক মোদী?
এক জনসভায় দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি’(আমি গরিব মানুষ, কিছু হলেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব)। সে সময় তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতির বিভিন্ন অভিযোগও অস্বীকার করেছিলেন। নিজেকে ‘ফকির’ হিসেবে উল্লেখ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে থাকা সম্পত্তির হিসাব দিয়েছে কেন্দ্র। আর সেই হিসাব বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লাখ রুপির বেশি।

থাইল্যান্ড যাচ্ছেন গোতাবায়া রাজাপাকসে?
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়ে এবার থাইল্যান্ডে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতেও সাময়িক আশ্রয় চাইতে পারেন তিনি। দুটি সূত্রের বরাত দিয়ে কলম্বো গেজেট জানিয়েছে, বৃহস্পতিবার (১১ আগস্ট) থাইল্যান্ডে পৌঁছাতে পারেন গোতাবায়া।

ট্রানজিট ফি নিতে না পেরে ইউরোপে তেল সরবরাহ বন্ধ করলো ইউক্রেন
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ পাইপলাইনের ট্রানজিট ফি নিতে পারছে না ইউক্রেন। সে কারণে এবার মিত্র দেশগুলোতেই তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফ্ট গত মঙ্গলবার (৯ আগস্ট) এ কথা জানিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও ট্রানজিট ফি ইস্যুতে তেল সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিসে নৌকাডুবে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
গ্রিসে একটি নৌকাডুবে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছে। এজিয়ান সাগরের কার্পাথোস দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। বুধবার এক উপকূলরক্ষী কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ হয়েছে। নৌকাটি তুরস্ক থেকে ছেড়ে যাওয়ার পরই দুর্ঘটনা ঘটে। এদিকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।

বুরকিনা ফাসোয় বিস্ফোরণে ১৫ সেনা নিহত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি ওৎ পেতে রাখা ইলেক্ট্রিক ডিভাইস বিস্ফোরণে অন্তত ১৫ জন সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির মধ্য-উত্তরাঞ্চলের বাম প্রদেশের একটি গ্রামীণ সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই অঞ্চলে প্রায়শই বেসামরিক লোক ও সেনা সদস্যরা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার স্বীকার হন। জানা গেছে, ২০১৫ সালের পর থেকে আল-কায়েদা ও আইএসের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে এ অঞ্চলে।

চীনে নতুন আতঙ্ক ল্যাঙ্গিয়া ভাইরাস
করোনাভাইরাসের পর এবার চীনে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ল্যাঙ্গিয়া ভাইরাস। ইতোমধ্যেই দেশটিতে ৩৫ জন এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাইপেই টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির শ্যানডং এবং হেনান প্রদেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এই ভাইরাসটি সম্ভবত প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তানে গ্যাসের সংকট

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রায় দু’দিন ধরে গ্যাস নেই করাচি শিল্পাঞ্চলে। এতে করে বন্ধ হয়ে গেছে করাচির সাইট (সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেট) শিল্প এলাকার রফতানিমুখী ব্যবসা।

সাইট অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রির (এসএআই) প্রেসিডেন্ট আবদুল রশিদ করাচির শিল্পগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টির প্রতি মনোযোগ দেয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিকের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দুই সপ্তাহ ধরেই গ্যাসের চাপ কম ছিল, কিন্তু গত দুদিন ধরে চাপ একেবারে শূন্যে নেমে এসেছে। শিল্পগুলো যদি পূর্ণ চাপে গ্যাস না পায়, তাহলে রফতানি আদেশ টার্গেট পূরণ করতে পারবে না। এতে করে রফতানিমুখী ইউনিটগুলো দেশের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আনতে পারবে না।

জানা গেছে, পাকিস্তানের প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এসএসজিসি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারি বৃষ্টির কারণে গ্যাস সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়, ফলে করাচির বিভিন্ন অংশে ঠিকমতো সরবরাহ দেয়া যায়নি।

এদিকে বিশেষজ্ঞরা পাকিস্তানের সংকটের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছে মাত্রাতিরিক্ত জ্বালানি আমদানিকে।

২০১১-১২ অর্থবছরে পাকিস্তানের নিজস্ব গ্যাস দৈনিক উৎপাদন ছিল ৪,২৫৯ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ)। ২০২১-২২ অর্থবছরে তা কমে ৩,৩৮৮ এমএমসিএফে নেমে আসে। ২০২১-২২ অর্থবছরে দেশটি ৫ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে।

জ্বলানির অভাবে সাইট শিল্পাঞ্চলে জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিল্পপতি তাদের ইউনিট বন্ধ করে দিয়েছেন। ফলে এ শিল্প এলাকায় বন্ধ হয়ে গেছে উৎপাদন কার্যক্রম। এভাবে চলতে থাকলে দ্রুত সংকটের মুখে পড়বে পাকিস্তান- এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

স্টক নিউজ বিডি December 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।মঙ্গলবার পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্রটি ৯০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খবর দ্যা ডনের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতি জানিয়েছে, একই মডেলের ক্ষেপণাস্ত্র আগে পরীক্ষা করা হয়েছিল। তবে এবার নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা দ্বিগুণ করা হয়েছে।

সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র-ওয়ান বি। প্রথমে যে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল, তার পাল্লা ছিল ৪৫০ কিলোমিটার।

নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর জন্য পাক সামরিক বাহিনীর স্ট্রাটেজিক প্ল্যান্স ডিভিশন বা এসপিডির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাদিম জাকি মাঞ্জ দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

এ পরীক্ষার মাধ্যমে পাক সামরিক বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশা করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রেজা দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dorshok

মিরপুরে দর্শকদের সমর্থন দেখে মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরে গেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পরাজয়ে সমালোচনার পাশাপাশি মিরপুরে দর্শকদের কাণ্ডও বেশ আলোচনার জন্ম দিয়েছে। টাইগারদের সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন দর্শকরা, যা দেখে ফখর জামানের মনে হয়েছে, ম্যাচ পাকিস্তানেই হচ্ছে।

ম্যাচ বাংলাদেশে হওয়ায় স্বাভাবিকভাবেই মাঠের গ্যালারিতে বাংলাদেশিদের হাতে দেশের পতাকা থাকার কথা। কিন্তু প্রথম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে গ্যালারিতে বাংলাদেশের অনেক দর্শকের হাতে পাকিস্তানের পতাকাও উড়েছে। এ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের হতাশা লুকাতে পারেননি।

শুক্রবার ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক, কিন্তু খেলাটা যখন আমাদের দেশে, আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ ওড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই, দেশটা কিন্তু আপনার। আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’
মাশরাফির এই স্ট্যাটাসের পরও শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারিতে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন অনেক দর্শক। শনিবার তাই ম্যাচসেরা ফখর জামানকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে।

ফখর জবাবে জানান, ‘আমি বুঝতে পারছি না (এত সমর্থনের কারণ)। ২০১৮ সালেও এখানে এসেছিলাম, তখন এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে। উইকেট পেলে বা ভালো শট খেললে বেশ সমর্থন পাচ্ছি। বাংলাদেশের সমর্থকেরাও আমাদের সমর্থন করছেন। বেশ ভালো লাগছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা

স্টক নিউজ বিডি November 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহীম, লিটন দাস ও সৌম্য সরকার।

মঙ্গলবার বিকালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ঠাঁই পেয়েছে চারটি নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।

২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আকবর আলী। হুট করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাকে যোগ করে চমক দেখালেন নির্বাচকরা। মোট ২৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের।

ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর একেবারেই নতুন।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম, আকবর আলী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে

পাকিস্তানকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে পাকিস্তান। দুই দলের খেলোয়াড়রা রয়েছেন ফর্মে। ফাইনালের দৌড়ে কারা এগিয়ে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

এ বিষয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, এই প্রতিযোগিতায় সব চেয়ে ভালো দল পাকিস্তান। দুর্ধর্ষ ক্রিকেট খেলছে ওরা। একমাত্র দল যারা সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে নামছে। সবচেয়ে বড় কথা, কোনো প্রতিপক্ষই খুব বেশি চাপে ফেলতে পারেনি বাবর আজমের দলকে। খুব বেশি ঘাম ঝরাতে হয়নি ওদের প্রত্যেকটি ম্যাচ জিততে। শুধু আফগানিস্তান ম্যাচে শেষ পর্যন্ত লড়াই চলছিল কিন্তু সেই ম্যাচেও আসিফ আলির উদয় ঘটল। দুর্দান্ত সব শট খেলে ম্যাচ বের করে নিয়ে গেল আসিফ। শেষ পর্যন্ত প্রায় এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।

তিনি আরও বলেন, বাবরের নেতৃত্বে অনেক শান্ত, ধীরস্থির দেখাচ্ছে দলটাকে। ম্যাচের গতিপ্রকৃতি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহালও দেখাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে তাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্যে শাক্তিশালী ভারতকে তারা হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে। পাত্তা পায়নি গ্রুপের বাকি দলগুলোও।

আসরে পাকিস্তানের পাঁচ জয়ে ম্যাচসেরা হয়েছেন ভিন্ন পাঁচজন। শাহিন আফ্রিদি, হারিস রউফ, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। পাঁচ ম্যাচের চারটিতে ফিফটি করেও এখনো ম্যাচসেরা হতে পারেননি বাবর! এটিই পাকিস্তানের বড় শক্তি।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে বলেন, এটি ইন্টারেস্টিং ম্যাচ হবে। অস্ট্রেলিয়া যখন এ বিশ্বকাপে এসেছে তখন কিন্তু তাদের ফর্ম এত ভালো ছিল না। তারা ওয়েস্ট ইন্ডিজে হেরে এসেছিল, বাংলাদেশে হেরেছে। এই বিশ্বকাপের আগে দলের অবস্থা ভালো ছিল না। এই বিশ্বকাপে তারা ভালো খেলছে।

বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক মনে করেন, যদি অস্ট্রেলিয়ানরা ভালো ব্যাটিং করতে পারে তবে তাদের ভালো সুযোগ রয়েছে। তবে পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে তাদের হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঘাঁটি থাকার খবর অস্বীকার করেছে পাকিস্তান

ঘাঁটি থাকার খবর অস্বীকার করেছে পাকিস্তান

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকার খবর অস্বীকার করেছে পাকিস্তান। ভবিষ্যতে পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখারের বরাতে শুক্রবার পাকিস্তান টুডে এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে আসিম ইফতিখার বলেন, পাকিস্তানে কোনো মার্কিন বিমান ঘাঁটি নেই এবং এরকম ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনাও ইসলামাবাদ বিবেচনা করছে না।

ইসলামাবাদ দেশটিতে সেনা ঘাঁটি করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে সম্প্রতি পাকিস্তানের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ দিন বিষয়টি নাকচ করেন তিনি।

এ ব্যাপারে যেকোনো কল্পনাপ্রসূত খবর প্রচার করা হবে দায়িত্বহীনতার পরিচায়ক হবে মন্তব্য করে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ২০০১ সাল থেকে পাকিস্তান ও আমেরিকার মধ্যে সামরিক সহযোগিতা থাকলেও নতুন করে দুই দেশের মধ্যে কোনো চুক্তি সই হয়নি।

২০০৮ সাল থেকে বেশ কয়েক বছর ধরে আফগানিস্তানে ড্রোন হামলা চালানোর কাজে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ‘শামসি’ ঘাঁটি ব্যবহার করেছে সিআইএ।

বিষয়টি পাকিস্তান সরকার কখনই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

আফগানিস্তানের ভেতরে যে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার কিংবা ঘাঁটি গাড়তে কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Shoaib-Malik

এখনই অবসর নিয়ে ভাবতে চাই না: মালিক

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১৯৯৯ সাল থেকে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলছেন অলরাউন্ডার শোয়েব মালিক। বয়স হয়ে গেছে ৩৯, তার সমবয়সী ক্রিকেটাররা সব এখন কোচের ভূমিকায়। কিন্তু দিব্যি দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার।

অনেকবারই মালিকের অবসরে নিয়ে গুঞ্জন রটেছে। কিন্তু খোলাসা করে কিছু বলেননি তিনি। নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগেও অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল মালিককে। জানিয়ে দিলেন এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি, ‘আমার সম্পূর্ণ মনোযোগ এই মুহুর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরেই। অবসরের ব্যাপারে এখনই ভাবতে চাই না।’

মালিক জানালেন, ‘দলের আত্নবিশ্বাস এখন তুঙ্গে। তবে নামিবিয়াসহ কোনো দলের সঙ্গের ম্যাচকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েই মাঠে নামবো।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য