Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আন্তর্জাতিক

প্যারিসে ‘জুলাই ডায়লগ’

ফ্রান্স প্রতিনিধি :

Stock News BD August 15, 2026
Stock News BD August 15, 2026 0 শেয়ার করুন
62

সংস্কার ও ঐক্যের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাঠামোগত সংস্কার ও ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন প্যারিসে অনুষ্ঠিত ‘জুলাই ডায়লগ ২০২৬’-এ অংশ নেওয়া বক্তারা। জুলাইয়ের অর্জন সংহত করতে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান তারা।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে ‘জুলাই ডায়লগ ২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয় শুক্রবার (১৪ আগস্ট)। বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নত বিশ্বের মতো নাগরিক সুবিধা যতদিন বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত করা সম্ভব হবে না, ততদিন সংগ্রাম অব্যাহত থাকবে। কাঠামোগত সংস্কারই জুলাইয়ের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার করতে হবে, যাতে তারা বাংলাদেশবিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে।

সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল ঐতিহাসিক। ফ্রান্সপ্রবাসীরাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে ফরাসি গণমাধ্যমগুলোর সংবাদ প্রচারও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন তিনি।

ডা. পিনাকী ভট্টাচার্য বলেন, বর্তমানে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। বিএনপি যত বেশি দুর্বল শাসনব্যবস্থা উপহার দেবে, পতিত ফ্যাসিবাদী শক্তি তত বেশি ‘আগেই ভালো ছিলাম’ বলার সুযোগ পাবে। জুলাইয়ের অর্জনকে সংহত করতে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এফবিজেএ সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।

অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ অনেকে।

এফবিজেএর সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও মানবাধিকার কর্মী সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যারিসে সিনিয়র সাংবাদিক এমদাদ চৌধুরী দীপুকে প্রবাসী বাংলাদেশিদের...

August 14, 2026

অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

July 30, 2026

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

July 30, 2026

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি

July 25, 2026

জেন-জি আন্দোলনের মুখে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ

July 25, 2026

ভারতজুড়ে বিক্ষোভের ডাক ‘তেলাপোকাদের’

July 23, 2026

সর্বশেষ খবর

  • প্যারিসে ‘জুলাই ডায়লগ’

  • প্যারিসে সিনিয়র সাংবাদিক এমদাদ চৌধুরী দীপুকে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা

  • জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

  • একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

  • ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেকের মার্জারে আদালতের সম্মতি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা

  • প্যারিসে ‘জুলাই ডায়লগ’

  • আমাদের মন পার্টির প্রতিষ্ঠাতা মালিকের ভাতিজা শিশু নেতা ঈমাম মাহাদীর জন্ম দিন –

  • চার্টার্ড লাইফ -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:৪% লভ্যাংশ অনুমোদন

  • প্রধান উপদেষ্টার কাছে ডাক বিভাগের ই. ডি. কর্মচারীদের ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যারিসে সিনিয়র সাংবাদিক এমদাদ চৌধুরী...

অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের,...

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও...

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ পার্টি