স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে শনিবার রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) অনায়াসে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ আইপিএল মাতাতে মাঠে নামছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এ বছর আইপিএলের পরিচিত ও পুরোনো মুখ সাকিব আল হাসান নেই। তাসকিন প্রস্তাব পেলেও বিসিবির ছাড়পত্র না থাকা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন বলে। ফলে কোটি টাকার এই আসরে এবার বাংলাদেশের হয়ে একমাত্র মুস্তাফিজই আছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।
তবে আজ দিল্লির প্রথম ম্যাচে মুস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা তাকে এ থাকতে হচ্ছে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। ফলে আগামী ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামার সম্ভাবনা এ কাটার মাস্টারের।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
