প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় স্বতন্ত্র পরিচালক জনাব এ.কে.এম. দেলোয়ার হুসাইন, এফ.সি.এম.এ।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০.০০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
এজিএমে ডিরেক্টরস রিপোর্টের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক। তিনি কোম্পানির আর্থিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও টেকসই ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালকবৃন্দ জনাব মোঃ আলমগীর কবির এবং জনাব মোহাম্মদ এরশাদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জনাব মোঃ সেলিম রেজা, এফ.সি.এ, সি.এম.এ; কোম্পানি সচিব কাজী মোহাম্মদ সফিকুর রহমান, সি.এম.এ এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষক মোঃ আমিনুল ইসলাম, সি.এম.এ।
সভা শেষে মাননীয় সভাপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে ২৩তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
