109
স্টক নিউজ বিডি প্রতিবেদন: চোটের কারণে আগে থেকে মাঠের বাইরে নেইমার। লিওনেল মেসিকেও বিশ্রাম দেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। তবে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ফরাসি কাপের শেষ বত্রিশে জায়গা করে নিল পিএসজি। তৃতীয় রাউন্ডে রবিবার রাতে ফরাসি ফুটবলের পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি।
রাতে ম্যাচের ষোড়শ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি-বক্সে এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৩১তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। এবারও এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে, স্কোরলাইন হয়ে যায় ৩-০।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……
