স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপের তিন প্রতিপক্ষই ধারে ভারে বাংলাদেশের চাইতে এগিয়ে। তাই আন্ডারডগ হিসেবে ‘ই’ গ্রুপের হয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের ৮৯তম দল বাহরাইন। শক্তি-সামর্থ্য ও র্যাঙ্কিংয়ে, সবদিক দিয়েই এগিয়ে বাহরাইন। তবুও এই ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নাই বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাহরাইনের জন্য লড়াইটা কঠিন হবে এমন হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘অন্য দলগুলো মনে করতে পারে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। ম্যাচটা আমরা সহজেই জিতে যাবো। তবে আমি তাদের বলে রাখতে চাই ম্যাচটা সহজ হবে না। আমরা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেছি। আগামী ম্যাচগুলোতে আমরা চমক দেখাতে চাই।’ কুয়ালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচ।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
