স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পেয়ারে এমরিক অবামেয়াং বার্সেলোনার জার্সিতে দারুণ ছন্দে আছেন। কাতালান ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। ডাচ স্ট্রাইকার মেস্পিস ডিপাই বিকল্প স্ট্রাইকার হয়ে পড়েছেন। তবে এই দুই স্ট্রাইকার মন জিততে পারেননি বার্সা কোচ জাভি হার্নান্দেজের।
সেজন্য নতুন মৌসুম ঘিরে স্ট্রাইকার খুঁজতে মরিয়া হয়ে পড়েছে বার্সা। তাদের নতুন প্রজেক্ট ঘিরে আলোচনায় আছেন বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হ্যালন্ড, লিভারপুলের মোহামেদ সালাহ, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কি ও এভারটনের রিচার্লিসন।
এর মধ্যে হ্যালন্ড ও লেভানডভস্কি আছেন বার্সার বাজারের তালিকায় শীর্ষে। ডর্টমুন্ড স্ট্রাইকার হ্যালন্ডকে দলে নিতে বার্সার ৮০ মিলিয়ন ইউরো খচর হতে পারে। অর্থের থলে নিয়ে রাস্তায় নামলেও তাকে দলে ভেড়ানোর নিশ্চয়তা নেই। সেজন্য বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেভানডভস্কির দিতে ঝুঁকেছে লা লিগা জায়ান্টরা।
সংবাদ মাধ্যম স্পোর্টস দাবি করেছে, বার্সার সঙ্গে বেতন-ভাতা ও ব্যক্তিগত সুযোগ-সুবিধার ব্যাপারে সমঝোতাও হয়ে গেছে লেভার। আগামী মৌসুমে ক্যাম্প ন্যুতে যোগ দিতে চান তিনি। তবে তার জন্য বায়ার্নকে রাজী করাতে হবে বার্সার। দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে বার্সার খরচ করতে হতে পারে ৬০ মিলিয়ন ইউরো।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
