স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির জন্মই হলো হত্যা-খুন এবং ষড়যন্ত্রের মধ্যদিয়ে। তারা ( বিএনপি) এ কথা অস্বীকার করতে পারবে না। তারাই ১৫ আগস্ট ও ৩ নভেম্বরর সঙ্গে জড়িত ছিল, তারা তো অস্বীকার করে না। যখন তারা বলে ‘১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’। এ কথায় তারা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বড় গলায় বলে স্বীকার করে।
শনিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি-জামায়াত কর্তৃক হত্যার হুমকি এবং কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন তিনি।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, নূরে আলম সিদ্দিকী হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


