Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদখেলাধুলা

বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে সেমির পথে লিভারপুল

স্টক নিউজ বিডি April 6, 2022
স্টক নিউজ বিডি April 6, 2022 0 শেয়ার করুন
লিভারপুল
107

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পর্তুগালের লিসবনে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। ইংলিশ ক্লাবটির হয়ে একটি করে গোল করেন ইব্রাহিমা কোনাতে, সাদিও মানে ও লুইস দিয়াস।

শুরু থেকে বেনফিকাকে চেপে ধরা লিভারপুল অষ্টম মিনিটে পায় প্রথম ভালো সুযোগ। মানের ব্যাকহিল ফ্লিক বক্সে খুঁজে পায় মোহামেদ সালাহকে। মিশরের এই ফরোয়ার্ডের প্রচেষ্টা পা দিয়ে ঠেকান গোলরক্ষক। সপ্তদশ মিনিটে মেলে সাফল্য। অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার কোনাতে। লিভারপুলের হয়ে তার প্রথম গোলটি এলো ইউরোপ সেরার মঞ্চে।

২৪তম মিনিটে সুযোগ হারান দিয়াস। নাবি কেইতার দারুণ পাসে বল পেয়ে কাছ থেকে কলম্বিয়ান ফরোয়ার্ডের প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে হেডে মানেকে দেন দিয়াস। কাছ থেকে সহজেই বাকিটা সারেন সেনেগালের ফরোয়ার্ড।

বিরতির আগে সুবর্ণ সুযোগ নষ্ট করেন সালাহ। মাঝমাঠ থেকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। ওয়ান-অন-ওয়ানে তার প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে লিভারপুল। প্রতিপক্ষের পাস ডি-বক্সে ক্লিয়ার করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন কোনাতে। তার পেছনেই থাকা দারউইন নুনেস বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান।ব৬০তম মিনিটে আবার বিপদে পড়তে বসেছিল সফরকারীরা। বেনফিকার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভেরতনের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান তার স্বদেশি গোলরক্ষক আলিসন।

পাঁচ মিনির পর লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের চ্যালেঞ্জে ডি-বক্সে নুনেস পড়ে গেলে পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা, তবে রেফারির সাড়া মেলেনি। ৮০তম মিনিটে এই অর্ধে প্রথম ভালো সুযোগ পায় লিভারপুল। জর্ডান হেন্ডারসনের পাসে ডি-বক্সে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি দিয়াস।

দিয়াসই নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে দারুণ গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। কেইতার থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষকের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি। যোগ করা সময়ে গোলের সুবর্ণ সুযোগ পান দ্বিতীয়ার্ধে সালাহর বদলি নামা দিয়োগো জটা। ওয়ান-অন-ওয়ানে তার প্রচেষ্টা ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

আজকের খবরখেলাধুলা
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...