182
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মের নতুন কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স আজ বুধবার লেনদেন শুরু করেছে। এদিন ডিএসইতে শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার ডিএসইতে শেয়ারটির দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ১২ বারে মাত্র ১৮২টি শেয়ার লেনদেন হয়েছে।
এসএমই মার্কেটের নতুন কোম্পাটির পরিশোধিত মূলধন রয়েছে ৪০ কোটি টাকা। আর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৪ কোটি।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
