স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এরিক টেন হ্যাগকে কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৫ সালের জুন পর্যন্ত প্রিমিয়ার লিগের এই দলটির সঙ্গে থাকবেন ৫২ বছর বয়সী টেন হ্যাগ। তবে দুই পক্ষ সম্মত থাকলে আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে চুক্তিতে। ২০১৭ সাল থেকে আয়াক্স আমস্টারডামের কোচিং করিয়েছেন এই ডাচ কোচ।
টেন হ্যাগকে নেওয়ার বিবৃতিতে ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মার্টগ বলেন,’‘গত চার বছরে আয়াক্সে এরিক নিজেকে ইউরোপের অন্যতম রোমাঞ্চকর ফুটবল উপহার দেওয়া, অন্যতম সফল কোচ হিসেবে প্রমাণ করেছেন। তার দলের আকর্ষণীয়, আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি তরুণদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়ার কারণে তিনি বিখ্যাত।’
ইউনাইটেডে কোচ হতে পেরে রোমাঞ্চিত হ্যাগ জানান, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারা বড় সম্মানের। সামনের চ্যালেঞ্জের জন্য অনেক রোমাঞ্চিত। অসাধারণ এই ক্লাবটার ইতিহাস আমি জানি, সমর্থকদের আবেগও বুঝি, ক্লাবটাকে প্রত্যাশিত সাফল্য এনে দেওয়ার মতো একটা দল গড়তে আমি সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত।’
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
