নিজস্ব প্রতিবেদক: আম ব্যবসায়ীকে ২ ঘণ্টা পিটিয়ে আঙুল ভাঙা ও রগ কাটার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের মেয়রের আস্থাভাজন আক্তার মাল ও দিদার মাল সহ ছান্দার ৫ জনের বিরুদ্ধে । তুচ্ছ ঘটনার জেরে এক সিজনাল আম ব্যবসায়ীকে আটকে রেখে টানা দুই ঘণ্টা ধরে পিটিয়ে হাতের আঙুল ভেঙে দেওয়া ও রগ কেটে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে আক্তার মাল, দিদার মাল, মো: আলী, মো: বিল্লাল হোসেন, মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে। বর্বর এই নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আম কেনাবেচা বা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত আক্তার মাল ওই সিজনাল আম ব্যবসায়ীকে ডেকে এনে তার নিজস্ব টিভির শুরুমে আটকে রেখে তার ওপর, লোহার রট, গ্যাসের পাইপ, রুলসহ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে ৫-৭ জনে হামলা চালায়। দীর্ঘ ২ ঘণ্টা ধরে চলা এই নির্যাতনে ভুক্তভোগীর চিৎকারে গার্মেন্টসের লোকেরা কামাল হোসেনের আত্মীয়স্বজনকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় শহীদ তাইজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা জানান, মারধরের কারণে তার হাতের একটি আঙুল ভেঙে গেছে এবং আরেকটি আঙুলের রগ কেটে গেছে যার কারণে তাকে অপারেশন করাতে হবে এছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।ভুক্তভোগীর পরিবার ও আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, এই অন্যায় ও বর্বর হামলার বিচার চেয়ে তারা আইনি পদক্ষেপ নিচ্ছেন। হামলাকারী আক্তার মাল ও তার সহযোগীদের সুনির্দিষ্ট আসামি করে স্থানীয় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
রগকাটার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের মেয়রের আস্থাভাজন আক্তার মাল ও দিদার মাল সহ ছান্দার ৫ জনের বিরুদ্ধে
234
