স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিনেটে নেতারা বলেছেন, রাশিয়ার ওপর দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপের বিল প্রস্তুতের কাছাকাছি রয়েছেন তারা। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ‘চূর্ণকারী’ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ডেমোক্রেটিকদের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর বব মেনেনডেজ এবং সিনেটর জেমস রিস বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। ইউক্রেনে কোনো ধরনের আগ্রাসন অনাকাঙ্খিত।
সিএনএনকে সিনেটর বব মেনেনডেজ বলেন, আমি বলবো আমরা লক্ষ্যের খুব কাছাকাছি রয়েছি।
তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়াকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্রের উভয় দলের শক্তিশালী সমাধান রয়েছে। সিনেটর বব মেনেনডেজ সিনেটর জেমস রিসকে চলতি সপ্তাহের মধ্যে সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞা চুক্তি সম্ভব কিনা প্রশ্ন করেন। জবাবে জেমস রিস জানান, সম্ভব।
গত বছর থেকেই ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে ক্রেমলিন। ইউক্রেনকে ঘিরে জোরদার করা হয়েছে রুশ সামরিক মহড়া। এসবের জেরে পশ্চিমাদের দেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। ।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
