73
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ম্যাচের শেষ দুই বলে টানা দু’টি ছয় মেরে গুজরাট টাইটানসকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া। এর মধ্য দিয়ে এবারের প্রতিযোগীতায় তিন ম্যাচ খেলে তিনটিতে জয় তুলে নিয়েছে গুজরাট। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে তারা।
শুক্রবার (৮ এপ্রিল) মুম্বাইয়ের ব্রাব্রোন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৯০ করে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। গুজরাটের শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল। আর শেষ দুই বলে দরকার ১২ রান। আর দুইটি বলেই ছয় হাঁকিয়ে রোমাঞ্চকর জয় এনে দেন ভারতীয় অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
