Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়স্বাস্থ্য

সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি April 21, 2026
স্টক নিউজ বিডি April 21, 2026 0 শেয়ার করুন
6
11 / 100
Powered by Rank Math SEO
SEO Score

সাম্প্রতিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বরাট, ভাকলা এলাকায় অবস্থিত চৌধুরী আব্দুল হামিদ একাডেমিতে “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি ব্যতিক্রমধর্মী ক্যান্সার সচেতনতা কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি যৌথভাবে বাস্তবায়ন করে উজ্জ্বলা উইমেন অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সিসিআই ফাউন্ডেশন।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠন দুটির প্রতিনিধি দল একাডেমিতে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এ উদ্যোগের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে।

সচেতনতামূলক এই কার্যক্রমে বিশেষভাবে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীদের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং দ্রুত শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিআই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডা. লুবনা মরিয়াম, সামিয়া আফরিন-যিনি একজন ক্যান্সার সার্ভাইভার ও সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং একই সঙ্গে উজ্জ্বলা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এছাড়াও আর উপস্থিত ছিলেন উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফরোজা পারভীন, যিনি নিজেও একজন ক্যান্সার সার্ভাইভার, তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা উপস্থিত সকলকে গভীরভাবে প্রভাবিত করে এবং ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো কার্যক্রমটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবক ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

উজ্জ্বলা ফাউন্ডেশন ও সিসিআই ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্প, ক্যান্সার স্ক্রিনিং এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে।

আজকের খবরজাতীয়
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ ও...

April 21, 2026

আইসিবি ইসলামিক ব্যাংকের ট্রেনিং সেন্টারে নবনিযুক্ত কর্মকর্তাদের ৬...

April 21, 2026

নেতানিয়াহুর চাপে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প: কমলা হ্যারিস

April 19, 2026

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ায় সরকার দাম...

April 19, 2026

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার...

April 19, 2026

তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

April 19, 2026

সর্বশেষ খবর

  • মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আইসিবি ইসলামিক ব্যাংকের ট্রেনিং সেন্টারে নবনিযুক্ত কর্মকর্তাদের ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের প্রথম পর্ব শুরু

  • সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

  • নেতানিয়াহুর চাপে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প: কমলা হ্যারিস

  • বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ায় সরকার দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

  • কারণ ছাড়াই অস্বাভাবিক শেয়ার দর বাড়ছে লাভেলোর

  • আজ ৪৫ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

  • রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে...

আইসিবি ইসলামিক ব্যাংকের ট্রেনিং সেন্টারে...

নেতানিয়াহুর চাপে ইরান যুদ্ধে জড়ান...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ...