স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের থেকে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫০ পয়েন্টে।
আজ বাজারে মোট ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ১৬৩ টির, দাম কমেছে ১৭৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।
সারাদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


