স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১৪ পয়েন্টে।
সারাদিনে লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, দর কমেছে ৩২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১ টির।
ডিএসইতে এক হাজার ৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৯ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮১ পয়েন্টে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


