স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের থেকে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৩ পয়েন্টে।
আজ বাজারে মোট ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ১৯০টির, দাম কমেছে ১৪৯টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪০টির।
সারাদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৯ কোটি ৮৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৩৯ কোটি ৮১ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


