Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিকখেলাধুলাবিনোদন

স্কটল্যান্ডের অধিনায়ক যা বললেন বাংলাদেশের বিপক্ষে

স্টক নিউজ বিডি October 18, 2021
স্টক নিউজ বিডি October 18, 2021 0 শেয়ার করুন
banvssco
126

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হুঙ্কার ছেড়ে ঠিকই তা কাজে পরিণত করেছেন স্কটিশরা। ম্যাচের স্কটল্যান্ড দলের কোচ শেন বার্জার বলেছিলেন, ‘নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারব। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রুপপর্বে ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না।’

তার সেই হুঙ্কারের মান রাখল শিষ্যরা। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুর করল স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের ছোড়া ১৪১ রানের তাড়ায় প্রথমে মুশফিক ও শেষদিকে মাহমুদউল্লাহ-মেহেদির ব্যাটিংয়ে ভর করে ১৩৪ রানে থামে বাংলাদেশ।

জয় দিয়ে ম্যাচ শুরুতে যারপরনাই উচ্ছ্বসিত স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার।

তবে এমন জয়ের পরও বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসালেন কোয়েটজার।

বললেন, ‘ম্যাচকে এমন পর্যায়ে নিয়ে আসতে মূলত বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে হয়। এটা না বললেই নয় যে, বাংলাদেশি বোলাররা যে বিশ্বমানের সেই প্রতিভা দেখিয়েছে তারা। আমাদেরকে কম রানে বেঁধে ফেলেছে। কিন্তু আমাদের স্কোয়াড নিয়ে আমরা দারুণ আত্মবিশ্বাসী ছিলাম। আমাদের কেউ না কেউ দাঁড়াবে আর বলকে বাউন্ডারির দড়ির বাইরে পাঠাতে সক্ষম হবে। ক্রিস গ্রেভস আর জস দাভেয় যেটা করে দেখিয়েছে। আমাদের এই জয় এটাই বিশ্ববাসীকে বার্তা দিচ্ছে যে, যে কোনো পরিস্থিতি থেকে উতরে গিয়ে ম্যাচ জিততে পারি আমরা। ম্যাচের মাঝ পথে সতীর্থদের এই কথাটাই আমি বলেছিলাম যে, আমরা এমন চাপের মুখেও জিততে পারি। সবাই শুধু তার সেরাটা বিলিয়ে দেবে, যখন তার থেকে যেটা চাওয়া হয়। আমরা প্রমাণ করেছি যে, আমরা যে কোনো দলকে চাপে রাখতে পারি এবং যে কোনো দলের জন্য হুমকিস্বরূপ আমরা।’

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

stock news bdআন্তর্জাতিকখেলাধুলাবাংলাদেশস্কটল্যান্ড
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন...

September 27, 2026

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

  • শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • লাফার্জহোলসিমের বোর্ড সভা ১৪ জুলাই

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে...

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...