স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ফার্স্ট ফাইন্যান্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১৬ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাব বছরে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির লোকসান বেড়েছে ২০ কোটি টাকা বা ২ দশমিক ২৩ গুণ। প্রথমার্ধে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফার্স্ট ফাইন্যান্সের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে প্রায় ২০ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৭ কোটি ২৩ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৬২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮ পয়সা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


