Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদইসলাম

ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া

স্টক নিউজ বিডি January 26, 2022
স্টক নিউজ বিডি January 26, 2022 0 শেয়ার করুন
ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া
132

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহতায়ালার কাছে সোপর্দ করে দেওয়া।

তার সব শক্তি, তার যাবতীয় কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা, ভাব-আবেগ, তার সমস্ত প্রিয় বস্তু এক কথায় মাথার চুল হতে পায়ের আঙ্গুল পর্যন্ত যা আছে সব কিছুকে আল্লাহতায়ালার কাছে অর্পণ করার নামই হলো ইসলাম। কোরআনের ভাষায় ইসলাম মানে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা।

আল্লাহর প্রতি আনুগত্য ও বাধ্যতা স্বীকার করে নেওয়া যে জীবনাদর্শের লক্ষ্য তারই নাম ইসলাম। জীবনের প্রতিক্ষেত্রে, প্রতিস্তরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ পালন করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা, এ লক্ষ্যে নিজেকে বিলীন করে দেয়ার নামই ইসলাম।

সমাজ ও রাষ্ট্রকে অশান্তি, জুলুম ও বিশৃঙ্খলা মুক্ত করার নির্দেশ ইসলামে রয়েছে বলেই ইসলাম শান্তির আদর্শ।
মানুষ যদি সত্যিই শান্তি পেতে চায় তাহলে তার নিজের ইচ্ছে মতো জীবন যাপন না করে আল্লাহর দেয়া বিধান মেনে চলতে হবে। তাই আল্লাহ তার প্রেরিত বিধানের নাম রেখেছেন ইসলাম বা শান্তি।

ইসলাম শব্দটির অর্থের মধ্যে বিশেষ গুণের পরিচয় পরিস্ফুটিত। ইসলামের তুলনা ইসলাম কেবল নিজেই। নাম থেকেই বুঝা যায় যে, ইসলাম কোন ব্যক্তিবিশেষের আবিষ্কার নয়, কোন জাতির নামানুসারেও এ মতাদর্শের নাম হয়নি। ইসলাম নামটি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। তাই ইসলাম নামটি অনেক গুরুত্ব বহণ করে। আর ইসলামের সাথে জীবনের সম্পর্ক সুগভীর।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সব সংঘাত সংঘর্ষের চিরন্তন ও মহাসমন্বয় হচ্ছে ইসলাম। জীবনাদর্শ, জীবন ব্যবস্থা ও জীবন বিধান হিসেবে ইসলামে রয়েছে সব সমস্যার সঠিক সমাধান। এতে রয়েছে জন্ম হতে মৃত্যু পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান আর মৃত্যুর পর আখেরাতের অনন্ত জীবনে নিশ্চিত সুখ-শান্তি লাভের উপায়।

ইসলাম মানুষের চলার পথের সন্ধানদাতা, উন্নত, সুখী ও সমৃদ্ধশালী জীবন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন তথা মানবজীবনের চরম লক্ষ্য হাসিলের একমাত্র পন্থা। এর ব্যাপ্তী জীবনের সর্বক্ষেত্রে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্রেই ইসলামের নিয়ন্ত্রণাধিকার।

তাই ইসলাম মানুষের সঠিক পথের দিশারী, দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গীণ ও পূণাঙ্গ একমাত্র জীবন ব্যবস্থা। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, ‘ইসলামই আল্লাহর মনোনীত একমাত্র জীবনাদর্শ।’
অপর এক স্থানে আল্লাহতায়ালা বলেন, ‘আজ আমি তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম। তোমাদের ওপর আমার যাবতীয় নেয়ামত সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র দ্বীন হিসেবে মনোনীত করলাম’ (সুরা আল মায়েদা: ৩)। এ
আয়াতদ্বয় থেকে স্পষ্ট বুঝা যায়, আল্লাহ ইসলামকে মানবতার জন্য নেয়ামত হিসেবে পাঠিয়েছেন, যাতে মানুষের জীবনের সব সমস্যার সমাধান রয়েছে।

এখন হয়তো কারো হৃদয়ে প্রশ্ন জাগতে পারে, ইসলাম গ্রহণ করলে আমাদের কী লাভ? এক কথায় বলা যায় ইসলাম গ্রহণ করলে অনেক লাভ রয়েছে। প্রথম যে লাভ তাহলো ইসলাম গ্রহণ করলে আমরা আল্লাহতায়ালার সান্নিধ্য লাভ করতে পারি।

এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে ‘মহানবী (সা.) বলেছেন, ‘যখন বান্দা ইসলাম গ্রহণ করে আর তার ইসলাম খাঁটি হয়, আল্লাহ তা দ্বারা তার প্রায়শ্চিত্ত করে দেন সে পূর্বে যা অপরাধ করেছে। অত:পর তার সৎকাজ হয় অসৎ কাজের বিনিময়, সৎকাজ তার দশগুণ হতে সাত শত গুণ বরং বহু গুণ পর্যন্ত আর অসৎকাজ তার একগুণ মাত্র, তবে আল্লাহ্ যাকে ছেড়ে দেন তার একগুণের শাস্তিও হবে না’ (বোখারি)।

আসলে কেউ যদি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করে তাহলে মূলত সে নিজেকেই অনুগ্রহীত করে থাকে।

যেভাবে পবিত্র কুরআনে বলা হয়েছে ‘তারা ইসলাম গ্রহণ করে তোমার প্রতি অনুগ্রহ করেছে বলে মনে করে। তুমি বল, তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ করেছ বলে জাহির করো না। পক্ষান্তরে তোমাদের মুমিন হওয়ার দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকলে একথা স্বীকার কর আল্লাহই প্রকৃত ঈমানের দিকে তোমাদের পরিচালিত করে তোমাদের ওপরই অনুগ্রহ করেছেন’ (সুরা আল হুজুরাত: ১৭)।

সৃষ্টির সূচনা লগ্ন থেকেই বিভিন্ন নবী রাসুলের মাধ্যমে আল্লাহতায়ালা মানুষকে ধর্মের দিকে আহ্বান করেছেন। কিন্তু ইসলাম তার সত্য ও ন্যায়ের শাশ্বত সৌন্দর্যের আলোকে পথ দেখিয়ে চলেছে সমগ্র মানব জাতিকে। মানুষের মধ্যে যারা প্রকৃত জ্ঞানী ও অনুসন্ধানী, কেবল তারাই খুজে পেয়েছেন সত্যের ও শান্তির সন্ধান, খুজে পেয়েছেন একমাত্র প্রতিপালক আল্লাহকে এবং জেনেছেন নিজের চিরস্থায়ী গন্তব্যের আসল ঠিকানা।

অত্যাধুনিক কম্পিউটার চালিত যান্ত্রিক সভ্যতার এ যুগে মানুষ আজ কঠিনতম বাস্তবতার শিকার। সবাই চায় সচ্ছলতা, চায় শান্তি। বস্তুত মানুষ আত্মিক শান্তির পিয়াসী এবং বেঁচে থাকার জন্য এটি অপরিহার্য।

মহান আল্লাহর মনোনীত ধর্ম দ্বীন ইসলাম সেই অনন্ত শান্তির বাণীই প্রচার করছে। তাই তো শাশ্বত ধর্ম দ্বীন ইসলামের অনিন্দ্য সুন্দর আদর্শে মানুষ যুগ যুগ ধরে ইসলাম গ্রহণ করে আসছে।

দিনের পর দিন ইসলাম যে উন্নতি করেই যাচ্ছে এর কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে, ইসলামের অতুলনীয় আদর্শ ও শিক্ষা। সত্য আর শান্তির অন্বেষায় পাগলপারা হয়ে মানুষ আজ ছুটে আসছে প্রকৃত ইসলামের দিকে, আশ্রয় নিচ্ছে ইসলামের সুশীতল ছায়াতলে।

আলহামদুলিল্লাহ! আমরা যারা এ মহা নেয়ামতের ছায়াতলে থেকে জীবন অতিবাহিত করার তাওফিক পাচ্ছি আমরা অবশ্যই সৌভাগ্যবান।

মাহমুদ আহমদ
লেখক: ইসলামি গবেষক ও কলামিস্ট

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

আজকের খবরইসলাম
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন...

September 27, 2026

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

সর্বশেষ খবর

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • বাজেট কমছে ঢাবির

  • তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে কাল

  • পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

  • ঢাকা ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা

  • হা-ওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ২৭ অক্টোবর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

১২ হাজার কোটি টাকার ডিপোজিটে...

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...