স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫ টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৬৪ লাখ ২ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৮৯ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটি আজ ৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি আজ ৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এইচ.আর টেক্সটাইল। কোম্পানিটি আজ ৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– আমরা টেকনোলজি এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, বিডিকম অনলাইন, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ডরিন পাওয়ার, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, এইচ.আর টেক্সটাইল, ইবনে সিনা,আইপিডিসি ফিন্যান্স, ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম, লাভেলো আইসক্রিম, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সী পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনালী পেপার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
