স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে অনেক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের থেকে ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ পয়েন্টে।
আজ বাজারে মোট ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ২১ টির, দাম কমেছে ৩৪৪ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৭ টির।
সারাদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৯৫ কোটি ৯৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ২৯ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


