114
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাবেক এমপি ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আব্বাস আলী মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আব্বাস আলী মন্ডল ছিলেন জাতির পিতার আদর্শের একজন নিবেদিত প্রাণ কর্মী এবং জনবান্ধব রাজনৈতিক নেতা। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আব্বাস আলী মণ্ডল দীর্ঘদিন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। তিনি ১৯৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে মাত্র ৬৩ ভোটে পরাজিত হন, ২০০১ সালেও নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেন।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
