90
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পবিত্র মহররম (আশুরা) উপলক্ষে আগামীকাল মঙ্গলবার, ৯ আগস্ট শেয়ারবাজার বন্ধ থাকবে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পবিত্র মহররম উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি-বেসরকারি ব্যাংক-বীমাসহ সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই আগামীকাল শেয়ারবাজারও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১০ আগস্ট, বুধবার থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চলবে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
