96
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময় শেয়ার প্রতি ১ টাকা ৯১ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯ টাকা ৮৮ পয়সা।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
