Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদকোম্পানি সংবাদপিএসআইবিশেষ প্রতিবেদনশেয়ার বাজার

যমুনা অয়েলের মুনাফা বেড়েছে ৬৩ শতাংশ

স্টক নিউজ বিডি November 12, 2022
স্টক নিউজ বিডি November 12, 2022 0 শেয়ার করুন
যমুনা অয়েল
111

সর্বশেষ হিসাব বছরে মুনাফা কমলেও চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো মুনাফা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি তথা পেট্রোলিয়ামজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পাটি লিমিটেডের। সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৭ শতাংশের বেশি। তবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৬৩ শতাংশ। বৃহস্পতিবার একই দিনে প্রকাশিত কোম্পানিটির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে কাজ করে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনার মাধ্যমে সহজতর উপায় ও সুলভ মূল্যে ভোক্তা পর্যায়ে অকটেন, পেট্রল, ডিজেল, ফার্নেস অয়েল, কেরোসিন, জুট ব্যাচিং অয়েল সরবরাহ নিশ্চিত করা কোম্পানিটির কার্যক্রমের আওতাভুক্ত। এর বাইরে লুব অয়েল, গ্রিজ, বিটুমিন ও এলপিজি বাজারজাতের কাজ করে যমুনা অয়েল। এ বছরের আগস্টে দেশে পরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত প্রান্তিকের মুনাফায় যোগ হয়েছে।

নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, সর্বশেষ হিসাব বছরে যমুনা অয়েলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮৬ কোটি ৩৪ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ২০১ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৫ কোটি ৭ লাখ টাকা বা ৭ দশমিক ৪৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ২৪ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৯ টাকায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮০ টাকা ৮৪ পয়সায়। মুনাফা কমলেও সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ কমায়নি কোম্পানিটির পর্ষদ। সর্বশেষ হিসাব বছরেও আগের বছরের ধারাবাহিকতায় ১২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী বছরের ২৮ জানুয়ারি বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২০ ডিসেম্বর।

এদিকে অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে যমুনা অয়েলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৬ কোটি ৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৫ কোটি ৪৯ লাখ টাকা বা ৬২ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬৭ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯৩ টাকা ৭৭ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ দিয়েছে যমুনা অয়েল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০১ কোটি ৪০ লাখ টাকা। এর আগের হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ২০০ কোটি ১৮ লাখ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা, যা আগের বছরে ছিল ১৮ টাকা ১৩ পয়সা। এর আগের ২০১৯-২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল যমুনা অয়েল। ২০১৮-১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৭-১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৬-১৭ হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৪৯ কোটি ৭১ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২ দশমিক ৯০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালক, ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ সরকার, ২৮ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ২৭ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৮ দশমিক ৩১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার যমুনা অয়েল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৬৭ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৫৫ টাকা ৪০ পয়সা থেকে ১৯২ টাকার মধ্যে ওঠানামা করেছে।

আজকের খবরপিএসআইযমুনা অয়েলশেয়ারবাজার
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...