Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

মুক্তির ৪ মাস আগে জেল পলায়ন, ফের মিললো ৪০ বছরের সাজা

স্টক নিউজ বিডি August 3, 2023
স্টক নিউজ বিডি August 3, 2023 0 শেয়ার করুন
156

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আদালতের রায়ে কয়েক বছর ধরে কারাভোগ করছিলেন ২১ বছরের এক তরুণ। আর মাত্র চার মাস পরেই মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু কী হলো কে জানে, হঠাৎ জেল পালানোর ভূত মাথায় চাপলো! যথারীতি পালালেনও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যান তিনি। তারপর তাকে আরও ৪০ বছরের সাজা দিয়েছেন আদালত।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত তরুণের নাম শুনেকন্ড্রিক হাফম্যান।

স্কাই নিউজের খবরে জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে সেন্ট্রাল মিসিসিপি কারেকশনাল ফ্যাসিলিটি থেকে পালিয়েছিলেন কৃষ্ণাঙ্গ এ তরুণ।

এরপর কাছাকাছি একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করেন। তারপর তাদের একজনের গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করেন। কিন্তু কিছুদূর গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন হাফম্যান। এরপর গাড়ি ফেলে দৌড়াতে শুরু করেন।

কিন্তু নিরাপত্তা কর্তৃপক্ষ তখন হন্যে হয়ে খুঁজছিল জেল পলাতক এই আসামিকে। শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় কারাগার থেকে তিন কিলোমিটার দূরে একটি হাসপাতালের ডাস্টবিনের মধ্যে। অর্থাৎ কয়েক ঘণ্টা পরেই আবারও পুরোনো কারাকক্ষে ফিরতে হয় হাফম্যানকে।

উল্লেখ্য, গুরুতর আক্রমণের মামলায় সাত বছরের দণ্ড ভোগ করছিলেন এ তরুণ। তার মুক্তি পাওয়ার কথা ছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। অর্থাৎ, না পালালে মাত্র চার মাস পরেই মুক্তি পেতেন তিনি।

গত সোমবার (৩১ জুলাই) র‌্যাঙ্কিন কাউন্টির জেলা অ্যাটর্নি বুব্বা ব্রামলেট জানিয়েছেন, শুনেকন্ড্রিক হাফম্যান অপহরণের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন সার্কিট আদালতের বিচারক।

ফলে, পরেরবার যখন মুক্ত বাতাসে বের হবেন হাফম্যান, তখন তার বয়স হবে ষাটেরও বেশি। তবে তিনি মুক্তির মাত্র চার মাস আগে কেন পালানোর চেষ্টা করলেন, তা স্পষ্ট নয়।

মিসিসিপি ডিপার্টমেন্ট অব কারেকশন কমিশনার বার্ল কেইন বলেছেন, ভবিষ্যতে আর কোনো কয়েদির পালিয়ে যাওয়া ঠেকাতে কারাগারের সাইরেন ব্যবস্থাকে আরও উন্নত করবেন তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

০৩ আগস্ট ২০২৩
ফেভিকন
স্টক নিউজ বিডি

মুক্তির ৪ মাস আগে জেল পলায়ন, ফের মিললো ৪০ বছরের সাজা

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

stock news bdআজকের খবরআদালতআন্তর্জাতিককারাগারযুক্তরাষ্ট্র
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত...

October 19, 2026

নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও...

October 19, 2026

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

October 19, 2026

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

October 19, 2026

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

October 19, 2026

সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

October 19, 2026

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে...

নিম গাছের যত উপকারিতা: ঔষধি...

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা...