Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের লেনদেনখেলাধুলা

টেস্ট শুরুর আগেরদিন যে বার্তা দিলেন চেন্নাইয়ের পিচ কিউরেটর

স্টক নিউজ বিডি September 18, 2024
স্টক নিউজ বিডি September 18, 2024 0 শেয়ার করুন
137

টেস্ট শুরু একদিন পর। এরইমাঝে নিশ্চিত হওয়া গিয়েছে চেন্নাইয়ে লাল মাটির পিচেই খেলা হবে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট। তবে ম্যাচের আগেরদিন ভারত দল আচমকাই ফিরে গেল কালো মাটির পিচের কাছে। সেখানেই স্পিনারদের বিপক্ষে চলল লম্বা সময় ধরে অনুশীলন। 

প্রথম টেস্ট খেলা হবে লাল মাটির পিচেই। বরাবরের মতো শুষ্ক পিচে পেসারেরাও ভাল সাহায্য পেতে পারেন। কিন্তু কালো মাটির পিচে স্পিনারেরা সাহায্য পান বেশি। মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে এমন কালো মাটির পিচেই খেলে অভ্যস্ত বাংলাদেশ।  

চেন্নাইয়ের চিপাকে লাল মাটির পিচ তৈরি করা হয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে থেকে বালি এনে। ভারতীয় গণমাধ্যমের খবর, টিম ম্যানেজমেন্টের শঙ্কা চেন্নাইয়ের চলমান গরমের কারণে পিচের আচরণ ম্যাচের শেষদিকে বদলে যেতে পারে। আচরণ হতে সেই মিরপুরের পিচের মতোই। এরইমাঝে চিদাম্বারাম স্টেডিয়ামের পিচ কিউরেটর জানালেন, টেস্টের শেষদিকে একেবারেই স্পিন সহায়ক হয়ে উঠবে উইকেট। 

শেষদিকে পিচের এমন পরিবর্তনের নেপথ্যে রয়েছে চেন্নাইয়ের গরম। চিদাম্বারাম স্টেডিয়ামের কিউরেটর জানালেন, ‘চেন্নাইয়ে গত দু’সপ্তাহ ধরে প্রবল গরম। প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। পিচে যথেষ্ট পরিমাণে পানি দেওয়া হচ্ছে। তবু অত্যধিক গরমের কারণে ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙতে পারে।’ 

ভারত কেন তবে কালো মাটির উইকেটে অনুশীলন করেছে সেই বিষয়ে কিউরেটরের বক্তব্য, ‘পিচ ভাঙলেই স্পিনারদের দিয়ে বল করানো শুরু হবে। ম্যাচের শেষ দিকে স্পিনারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই জন্যে হয়তো ভারতের ব্যাটারেরা স্পিনের বিরুদ্ধে প্রস্তুতি নিতে কালো মাটির উইকেটে প্রস্তুতি নিয়েছেন।’ 

লাল মাটির উইকেটে সাধারণত কাদামাটির পরিমাণ কম থাকে ফলে পিচে পানি শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। যে কারণে উইকেট দ্রুতই শুকিয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি উইকেটে ভাঙন ধরে। এই ধরনের উইকেটে বাউন্স থাকে প্রচুর তাই শুরুর দিকে পেসাররা সুবিধা পাবেন এটাই স্বাভাবিক। ভারতের এই সিরিজে পেস বোলিং লাইনআপে আছেন জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ। শুরুর দিকে বাংলাদেশের বিপদ বাড়াবেন এই দুজন। 

তবে লাল মাটির এই পিচ সময়ের সঙ্গে সঙ্গে স্পিন সহায়ক হতে শুরু করে। তবে যেহেতু পিচ তাড়াতাড়ি ভেঙে যায় তাই স্পিনাররা বাউন্স এর সাথে অস্বাভাবিক টার্নও পেতে পারেন। যা টাইগার ব্যাটারদের জন্য রীতিমত দুঃস্বপ্ন। 

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

সূচকের উত্থানে কমেছে লেনদেন

July 30, 2026

সূচকের কমলেও বেড়েছে লেনদেন

July 29, 2026

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

July 28, 2026

বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ খুললেন স্পেন কোচ

July 25, 2026

ভোজিনহা ও তার পরিবারকে মেসির বিশেষ উপহার

July 23, 2026

প্রতিপক্ষের জন্য আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে, জানিয়ে দিলেন...

June 10, 2026

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

সূচকের উত্থানে কমেছে লেনদেন

সূচকের কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে মুখ...