Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদকোম্পানি সংবাদশেয়ার বাজার

বিএসসির ‘বড়’ সাফল্য, বিদেশ থেকে এলো ‘বিরাট’ ক্ষতিপূরণ

স্টক নিউজ বিডি June 4, 2025
স্টক নিউজ বিডি June 4, 2025 0 শেয়ার করুন
72

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) আন্তর্জাতিক মেরিটাইম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। সুইজারল্যান্ডের একটি চার্টারারের অধীনে বাণিজ্যে নিয়োজিত এম.টি বাংলার অগ্রগতি জাহাজ ইন্দোনেশিয়ার তিনটি বন্দর থেকে ভেজিটেবল অয়েল পরিবহনের সময় পাঁচটি কার্গো ট্যাংকের কোটিং ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বিরোধ সৃষ্টি হয়। আইনি ঝগড়ার পরিবর্তে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অবলম্বন করে বিএসসি ক্ষতিপূরণ আদায় করে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্যে মর্যাদা ও দক্ষতার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।

মেডিয়েশনই সমাধান : বিএসসি’র আদায় ৩.৫ মিলিয়ন ডলার

গত ১৮ মার্চ লন্ডনে অনুষ্ঠিত একদিনব্যাপী মেডিয়েশন প্রক্রিয়ায় অংশ নেয় বিএসসির তিন সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। ইংল্যান্ডের খ্যাতনামা আইনজ্ঞ ও নিরপেক্ষ মিডিয়েটর স্টিফেন মিলস মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন।

সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কঠোর আলোচনা ও দরকষাকষি। দক্ষ কূটনৈতিক আলাপ-আলোচনা, আন্তর্জাতিক বিধি-বিধান ও যুক্তির ভিত্তিতে বিএসসি ৩.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা) ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়, যা আন্তর্জাতিক পরিসরে এক নজিরবিহীন সাফল্য।

বিএসসির বাণিজ্যিক সম্প্রসারণের ধাপ

২০১৯ সালের মে মাসে বিএসসি’র বহরে যুক্ত হয় আধুনিক কেমিকেল ও প্রোডাক্ট অয়েল ট্যাংকার এম.টি. বাংলার অগ্রগতি। ২০২২ সালের ২৭ এপ্রিল জাহাজটি চার্টার চুক্তির আওতায় সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক বাণিজ্যে নিযুক্ত হয়।

সেপ্টেম্বর ২০২২-এ, জাহাজটি ইন্দোনেশিয়ার তিনটি বন্দর থেকে ভেজিটেবল অয়েল পরিবহন শেষে ইতালির সিসিলির জেলা বন্দরে (Gela Port) পৌঁছায়। তবে খালাসের সময় দেখা যায়, পাঁচটি কার্গো ট্যাংকের অভ্যন্তরীণ কোটিং ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ভবিষ্যতে জাহাজ পরিচালনায় বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারত। বিষয়টি সঙ্গে সঙ্গেই প্রটেকশন অ্যান্ড ইনডেমনিটি ক্লাব (Protection & Indemnity Club – P&I Club) এবং হাল অ্যান্ড মেশিনারি ইনস্যুরারকে (Hull & Machinery Insurer) জানানো হয়।

বিএসসি ও চার্টারার উভয় পক্ষের বিভিন্ন ল্যাবরেটরী পরীক্ষা এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কার্গো ট্যাংকের কোটিং ক্ষতির জন্য এককভাবে কোনো পক্ষকে দায়ী করার যথাযথ প্রমাণ পাওয়া যায়নি।

বিএসসি’র আইনজ্ঞের পরামর্শে নিরপেক্ষ মেডিয়েটর নিয়োগ

প্রটেকশন অ্যান্ড ইনডেমনিটি ক্লাব এবং হাল ও মেশিনারি ইনস্যুরার চার্টারারের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ গ্রহণে নিরুৎসাহিত হয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া (Alternative Dispute Resolution) বা মেডিয়েশন গ্রহণে আগ্রহ প্রকাশ করে। বিএসসি নিয়োগকৃত ইংরেজ মেরিটাইম আইনজ্ঞও বাণিজ্যিক স্বার্থ এবং আর্থিক লাভ বিবেচনায় একজন নিরপেক্ষ মেডিয়েটর নিয়োগের মাধ্যমে বিএসসি, চার্টারার ও সাব-চার্টারার (ইতালি ভিত্তিক) মিলিত হয়ে বিষয়টি মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি করার পরামর্শ দেন। বিএসসি’র আইনজ্ঞের মতে, এই পদ্ধতিই ছিল বাণিজ্যিক ও অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে কার্যকর সমাধান।

দূরদর্শী নেতৃত্বে বিএসসির অর্জন, ভবিষ্যতের পথ প্রশস্ত

সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কৌশলী ও পেশাদার সমস্যা সমাধানের দৃষ্টান্ত বিরল। এই সফল মেডিয়েশন প্রক্রিয়া যেমন আইনি ব্যয়ের ঝুঁকি কমিয়েছে, তেমনি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির সক্ষমতাও তুলে ধরেছে। দেশের অন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হতে পারে একটি রোডম্যাপ—যেখানে সাহস, প্রস্তুতি ও কৌশলগত যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, এই অর্জন কেবল অর্থনৈতিক প্রাপ্তি নয়, বরং আন্তর্জাতিক মেরিটাইম অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার প্রতিফলন। এটি একটি শিক্ষণীয় দৃষ্টান্ত, যা ভবিষ্যতের জাহাজ পরিচালনা ও বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে শুরু করে আন্তর্জাতিক মেরিটাইম ও বাণিজ্যিক মহলেও বিএসসি’র এই সাফল্য প্রশংসিত হয়েছে।

০৪ জুন ২০২৫
ফেভিকন
স্টক নিউজ বিডি

বিএসসির ‘বড়’ সাফল্য, বিদেশ থেকে এলো ‘বিরাট’ ক্ষতিপূরণ

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

আজকের খবরশেয়ারবাজার
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

October 15, 2026

শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

October 15, 2026

ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

October 15, 2026

মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

October 15, 2026

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে...

October 15, 2026

সূচকের উত্থানে লেনদেন শেষ

October 14, 2026

সর্বশেষ খবর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

  • প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ...

শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ...

ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ...

মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা...