Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

Umme jannat

Umme jannat

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা মুনাফায় ৪৮% প্রবৃদ্ধি

Umme jannat November 12, 2025

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য অস্থিতিশীলতা, আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতিসহ নানান প্রতিবন্ধকতা সত্তে¡ও অসাধারণ ব্যবসায়িক সাফল্য দেখাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের দৃঢ় পদক্ষেপ এবং সময়োপযোগি কৌশলগত পরিকল্পনার ফলে কোম্পানির মুনাফা, বিক্রয়, ইপিএস, এনএভি, অপারেটিং ক্যাশ ফ্লোসহ অন্যান্য আর্থিক সূচকে উন্নতির ধারা বজায় রয়েছে। এরই প্রেক্ষিতে ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২৫) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৪৮ শতাংশ বেশি বা ৭১.৮৬ কোটি টাকা বেড়ে ২২১ কোটি টাকা হয়েছে।

ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বুধবার (১২ নভেম্বর, ২০২৫) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৮তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২০২৬ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২২০.৮৯ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ১৪৯.০৩ কোটি টাকা। সেই হিসাবে জুলাই- সেপ্টেম্বর’২০২৫ সময়ে কোম্পানির মুনাফা প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। মুনাফার এই অসাধারণ প্রবৃদ্ধি অর্জনের প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রয়ের পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ১৯.৪৬ শতাংশ বা ২৩৬.৩৫ কোটি টাকা বৃদ্ধির পাশাপাশি আর্থিক ব্যয় উল্লেখযোগ্যহারে হ্রাস পেয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে (জুলাই- সেপ্টেম্বর, ২০২৫) ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭.২৯ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ৪.৯২ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৯৫.৬৭ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৪০৭.০৪ টাকায় উন্নীত হয়েছে।

চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭৯ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩.৯২ টাকা টাকা। অপারেটিং ক্যাশ ফ্লো’র এই অসাধারন উন্নতির প্রধান কারণ- আলোচ্য সময়ে ক্রেতাদের থেকে আগের বছরের একই সময়ের চেয়ে ১২৪.৭৫ কোটি টাকা বেশি আদায় হওয়ার পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ ৩২৪.৫১ কোটি টাকা হ্রাস পেয়েছে। ২০২৫-২৬ অর্থ রবছরের প্রথম প্রান্তিকে রেফ্রিজারেটর এবং এয়ার কিন্ডিশনারের উপর ভ্যাট ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ এবং লিফটের ক্ষেত্রে ভ্যাট শূণ্য থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার প্রেক্ষিতে ভ্যাট প্রদানের পরিমাণ বৃদ্ধি পাওয়া সত্তে¡ও অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।

চলতি হিসাব বছরের আগামী প্রান্তিকগুলোতেও কোম্পানির বিক্রয়, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচকের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন কোম্পানির ম্যানেজমেন্ট।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বীকন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

Umme jannat November 11, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৫৬ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৩৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৯৬ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ১২ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইবনে সিনা ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

Umme jannat November 11, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫ টাকা ৪৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ৯ টাকা ৭১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩২ টাকা ৬৭ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাউথইস্ট ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতা বিষয়ক কর্মসূচি আয়োজন

Umme jannat November 11, 2025

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে অবস্থিত ১৮টি বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকদের অংশগ্রহণে “সাউথইস্টএডুফিন এর বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ পরিচিতি” শীর্ষক এক স্কুল ব্যাংকিং সচেতনতা ও সম্পৃক্ততা বিষয়ক কর্মসূচি আয়োজন করেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই কর্মসূচিটি ব্যাংকের আগ্রাবাদ শাখার তত্ত্বাবধানে পতেঙ্গা উপশাখা কর্তৃক আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুম উদ্দিন খান, আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম) জনাব মোঃ আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সাউথইস্টএডুফিন-একটি আধুনিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজতর করে। এটি ফি ব্যবস্থাপনা, উপস্থিতি নিরীক্ষণ, গ্রেড ব্যবস্থাপনা এবং অভিভাবক, শিক্ষকদের জন্য যোগাযোগ সুবিধাসহ উন্নত ফিচার প্রদান করে। শিক্ষার্থীরা সাউথইস্ট ব্যাংকের যে কোন শাখা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন ও অন্যান্য ফি সহজে পরিশোধ করতে পারবে।

এছাড়াও, ব্যাংকের স্কুল ব্যাংকিং একাউন্ট “তারকা”, এর মাধ্যমে শিক্ষার্থীরা ন্যূনতম জমা, কোন রক্ষণাবেক্ষণ ফি ছাড়াই এবং আকর্ষণীয় মুনাফাসহ সঞ্চয় হিসাব খুলতে পারবে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি. সর্বদা শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর, যুবশক্তির ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

এই উদ্যোগটি সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অঙ্গীকারেরই প্রতিফলন, যা আগামী প্রজন্মের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা খাতে প্রযুক্তিনির্ভর, সহজ ও সুবিধাজনক আর্থিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে ১৩ নভেম্বর

Umme jannat November 11, 2025

রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আগামী ১৩ নভেম্বর থেকে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা পরিবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগিতা বিষয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন কোন দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে, সেটি নির্ধারণ করা হয়নি। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব জানান, সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। এই আচরণবিধি প্রকাশিত হওয়ার পরই সংলাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি ছাড়া সংলাপ অর্থবহ হতো না। এখন এটি প্রকাশিত হওয়ায় আমরা ১৩ নভেম্বর থেকেই সংলাপ শুরু করব।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিবন্ধিত দলগুলোর সঙ্গেই মতবিনিময় করব। আমরা আশাবাদী, রাজনৈতিক দলগুলো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে গণমাধ্যমকেও জানানো হবে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আমির

Umme jannat November 11, 2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত জামায়াতসহ ৮ দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬ এ কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে?’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাবো। জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। তাই যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি পূরণ না করতে পারছি, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।’

দ্রুতই নতুন কর্মসূচির ঘোষণা আসবে জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘সমাবেশের পর আট দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন। দ্রুতই পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।’ সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আট দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেন জামায়াতের আমির।

সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দর পতনের শীর্ষে ফ্যামিলিটেক্স

Umme jannat November 11, 2025

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পাওয়ার গ্রিড, ম্যাকসুন স্পিনিং, বে লিজিং, বিএসআরএম স্টিল, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

Umme jannat November 11, 2025

আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে নতুন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-১ এর উপসচিব ড. মো. নুরুল আমিনের সই করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়নকৃত আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে সেবা সহজ করা, লিজগ্রহীতাদের দুর্ভোগ ও হয়রানি কমানো এবং দুর্নীতি দূর করার লক্ষ্যে বিদ্যমান প্রথা ও পদ্ধতি পরিবর্তন করা হয়েছে।

সেগুলো হল: (১) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষ বা সংস্থা কর্তৃক উন্নয়নকৃত ও বরাদ্দকৃত আবাসিক প্লট ও ফ্ল্যাটের উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি; হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বণ্টন) দলিল সম্পাদন বা বাতিল; আম-মোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার বিদ্যমান প্রথা বাতিল করা হল।

প্রজ্ঞাপন জারির তারিখ হতে এসব কার্যক্রমের জন্য তফসিলে বর্ণিত আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।

তবে কোনো প্লটের বিভাজন বা একাধিক প্লটের একত্রিকরণের মাধ্যমে প্লটের আয়তনের পরিবর্তন এবং প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণির পরিবর্তন অর্থাৎ মাস্টারপ্ল্যানের কোন পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণে বর্তমান পদ্ধতি বহাল থাকবে।

(২) দলিলগ্রহীতাকে উন্নয়নকৃত ফ্ল্যাট বা ভবনসহ ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ২ শতাংশ হারে এবং শুধু প্লট বা ভূমি হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের ৩ শতাংশ হারে অর্থ সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন দলিল সম্পাদনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুকূলে জমা দিতে হবে। এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক উন্নয়নকৃত প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে একই হারে ও পদ্ধতিতে মন্ত্রণালয়ের অনুকূলে (প্রাতিষ্ঠানিক কোড নম্বর: ১৩২০১০১১১৮৮২৭, অর্থনৈতিক কোড নম্বর: ১৪২২৩১২) নন-ট্যাক্স রেভিনিউ (এনটিআর) হিসেবে আদায় করা হবে।

(৩) লিজকৃত সম্পত্তির মালিকানা সম্পর্কিত বিরোধ পরিহার এবং মালিকানা রেকর্ড লিজদাতা প্রতিষ্ঠানে সংরক্ষণ ও হালনাগাদ রাখার লক্ষ্যে প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে দলিল করার পর অবিকল নকলের একটি কপি (সার্টিফাইড কপি) এবং নামজারির পর এ সম্পর্কিত রেকর্ডপত্র ক্রেতা বা, ক্ষেত্রমত, দলিলগ্রহীতা কর্তৃক দলিল সম্পাদনের ৯০ দিনের মধ্যে লিজদাতা প্রতিষ্ঠানে দাখিল করতে হবে।

এরমধ্যে দাখিল করতে ব্যর্থ হলে দৈনিক ৫০ টাকা হারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা যাবে। হস্তান্তর দলিল বা নামজারি সংক্রান্ত রেকর্ডপত্র লিজদাতা প্রতিষ্ঠানে দাখিলের ৩০ দিনের মধ্যে মালিকানা রেকর্ড হালনাগাদ করতে হবে। হালনাগাদকৃত রেকর্ডপত্র রেজিস্ট্রার্ড ডাকের পাশাপাশি ই-মেইল বা ইলেক্ট্রনিক অন্য কোনো মাধ্যমে ক্রেতা বা, ক্ষেত্রমত, দলিল গ্রহীতাকে অবহিত ও পাঠাতে হবে। নির্ধারিত সময়ে তা পরিপালনে ব্যর্থ হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে কর্তব্য-কর্মে অবহেলার দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(৪) লিজ দলিলের মেয়াদ শেষে (৯৯ বছর পর) তা স্বয়ংক্রিয়ভাবে নবায়নকৃত বলে গণ্য হবে এবং অনুচ্ছেদ (২) এ বর্ণিত হস্তান্তর ফি আদায়ও রহিত হয়ে যাবে। তবে লিজদাতা প্রতিষ্ঠানের আনুমতি ছাড়া প্লটের বিভাজন বা একাধিক প্লটের একত্রিকরণ, প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণির পরিবর্তনসহ মাস্টারপ্ল্যানের কোন পরিবর্তন করা যাবে না।

(৫) আবাসিক ছাড়া প্রাতিষ্ঠানিক, বাণিজ্য ও শিল্প প্লট, ফ্ল্যাট বা স্পেসের হস্তান্তর ও নামজারিসহ অন্যান্য ক্ষেত্রে লিজদাতা কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেওয়ার প্রথা বহাল থাকবে।

(৬) যে সকল আবাসিক প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে এবং উক্ত বিরোধে সরকারের স্বার্থের সংশ্লেষ রয়েছে; যে সকল প্লট, ফ্ল্যাট বা বাড়ি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে অথচ ২৮/০৩/১৯৮৮ খ্রি. তারিখের পরে পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করা হয়নি; এবং যে সকল আবাসিক প্লট বা ফ্ল্যাট ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই মেয়াদে বিশেষ বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, সে সকল প্লট, ফ্ল্যাট বা বাড়ির ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠান হতে অনুমোদন নেওয়ার প্রথা বহাল থাকবে।

এ অনুচ্ছেদ এর অধীন লিজদাতা প্রতিষ্ঠান হতে অনুমোদন পাওয়ার পর অনুচ্ছেদ (২) এ বর্ণিত পদ্ধতি ও হারে ক্রেতা বা, ক্ষেত্রমত, দলিলগ্রহীতাকে প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে।

(৭) উপরের বিধানাবলীর আলোকে যে সকল আবাসিক প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি; হস্তান্তর (বিক্রয়, দান, হেবা বা বণ্টন) দলিল সম্পাদন বা বাতিল; আম-মোক্তার দলিল সম্পাদন বা বাতিল এবং ঋণ গ্রহণের অনুমতি প্রদানের ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের প্রয়োজন হবে না, সেগুলোর তালিকা শিগগিরই তফসিল আকারে প্রকাশ করা হবে। তবে প্রকাশিত তফসিলে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনা বিষয়ক অনুচ্ছেদ (১) হতে (৭) এ বর্ণিত সেবা সহজীকরণ পদ্ধতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতিক্রমে চূড়ান্ত করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

Umme jannat November 11, 2025

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইফাদ অটোস শেয়ার দর ৯ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোবাইলস, অগ্নি সিস্টেমস, সোনারগাঁও টেক্সটাইল, শাহাজিবাজার পাওয়ার, আমান ফিড, বাংলাদেশ অটোকারস এবং আইসিবি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।

Back To Top