Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

Umme jannat

Umme jannat

এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ: দুলু

Umme jannat November 13, 2025

স্টাফ রিপোর্টার:বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর–২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার ও নিপীড়নের কারণে বাংলাদেশের মানুষ আজ তাদের ক্ষমতা থেকে তাড়িয়েছে। শেখ হাসিনা আজ দোষের ভার নিয়ে ভারতে পালিয়ে রয়েছে, অথচ তারা এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “যখন বিএনপি হরতাল দিত, তখন আওয়ামী লীগ নিজেরাই বাসে আগুন ধরিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিত। খালেদা জিয়াকে অগ্নিসন্ত্রাসী বলে অপবাদ দিয়েছে, অথচ খালেদা জিয়া কখনও সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দেননি। আজ টেলিভিশনে স্পষ্ট দেখা যাচ্ছে, কারা আসলে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে।”

দুলু অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। বিএনপি ও দেশের সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ— এই ঐক্য ভাঙতেই তারা নতুন করে আগুন-সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”

বৃহস্পতিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নের ধনকোড়া গ্রামে আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন ও এম. এ. হাফিজ, যুবদল সভাপতি এ. হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রশিবিরের বিক্ষোভ শোডাউন বাগাতিপাড়ায়

Umme jannat November 13, 2025

মুনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে নাটোরের বাগাতিপাড়ায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা জামায়াত কার্যালয় থেকে এ শোডাউন শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মিঠু সরকার। সভাপতিত্ব করেন তিনি নিজেই এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিবির সেক্রেটারি শাহিন আলম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা আমির এ কে এম আফজাল হোসেন, নায়েবে আমির আনোয়ার ইসলাম মুজাহিদ, উপজেলা সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সেক্রেটারি মমতাজ আলী সরকার, এবং ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “৫ তারিখের পর থেকে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি থেকে বিতাড়িত হয়েছে। তাদের আর এদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা যেখানেই মাথা তুলবে, জনগণ সেখানেই প্রতিহত করবে।”

বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইসলামী ছাত্রশিবির সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এদেশের মানুষের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় তারা মাঠে থাকবে।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত ঘোষণা করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর

Umme jannat November 13, 2025

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

এ মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গত ২৩ অক্টোবর প্রসিকিউশন ও আসামি পক্ষের কৌসুলিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

শেখ হাসিনার এ মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই-আগস্টের বীভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মণ। ৮ অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্যগ্রহণের ধাপ। এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় গত ২৩ অক্টোবর।

মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চাঁনখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো।

আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে।

গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নির্বাচনে ইসি নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকবে: সিইসি

Umme jannat November 13, 2025

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ রেফারির ভূমিকায়। তাই একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম পর্বে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে শুরু হয় সংলাপ। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও সংলাপে উপস্থিত রয়েছেন কমিশনের অন্য ৪ কমিশনার, সিনিয়র সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে আমরা থাকবো নিরপেক্ষ রেফারির ভূমিকায়। খেলবেন আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কোনোভাবেই সম্ভব না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত বর্তমানে ৫৪টি দল আছে আমাদের। এসব দলের প্রত্যেকেই আমাদের কাছে সমান। আমাদের কাছে ছোট-বড় বলে কোনো কথা নেই। তাই আজ আপনাদের সুচিন্তিত মতামত চাই।

সিইসি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করেছি গত পরশুদিন। এতে পোস্টার নিষিদ্ধ করেছি। কিন্তু ঢাকা শহরের আনাচে-কানাচে ছড়িয়ে আছে অনেক পোস্টার। আচরণবিধি অনুযায়ী এগুলো আপনাদেরকেই সরাতে হবে।

নির্বাচন ঘিরে ইসির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন করতে গিয়ে আমাদের উপর অতিরিক্ত কাজ এসে গেছে। যুদ্ধ কত দিক থেকে করতে হবে বা করতে হচ্ছে সেটা আমরা জানি। তাই আপনাদের কাছে আশা করব একটি অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বিকল্প নেই।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই অপব্যবহারকে একটি মসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ

Umme jannat November 13, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ১৫ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ

Umme jannat November 13, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০১ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৬১ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৭ টাকা ০৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬ টাকা ৪৪ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২৯ টাকা ৩৮ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিডি অটোকারসের প্রথম প্রান্তিক প্রকাশ

Umme jannat November 13, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি অটোকারস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ০২ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৯২ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭ টাকা ৪৭ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কেঅ্যান্ডকিউ’র প্রথম প্রান্তিক প্রকাশ

Umme jannat November 13, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ১৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১০৪ টাকা ৪৫ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএসসির প্রথম প্রান্তিক প্রকাশ

Umme jannat November 13, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ১৪ পয়সা আয় হয়েছে। গত বছরও একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৭ টাকা ৯৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৪ টাকা ৪১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৯ টাকা ৯৮ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রহিম টেক্সটাইল মিলসের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন: প্রবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত

Umme jannat November 12, 2025

বিশেষ প্রতিবেদন: স্টক নিউজ বিডি: রহিম টেক্সটাইল মিলস পিএলসি-এর পরিচালনা পর্ষদের সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদিত হয়।

শেয়ার প্রতি আয় (EPS) ১.২৮ টাকা যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, মূলত নিট মুনাফা বৃদ্ধির কারণে। প্রতি শেয়ার নগদ প্রবাহ (NOCFPS) ৯.৪৭ টাকা বৃদ্ধি পেয়েছে কারণ এই সময়ে কোম্পানি কাঁচামাল ও অন্যান্য ক্রয় বাবদ অর্থপ্রদান হ্রাস করেছে এবং আর্থিক ও কর ব্যয় কমেছে।

প্রতি শেয়ার নিট সম্পদ মূল্য (NAVPS) ২৭.১০ টাকা বেড়েছে ধরে রাখা আয় বৃদ্ধি পাওয়ার ফলে, যা কোম্পানির পুঁজি শক্তির ইতিবাচক প্রতিফলন। রহিম টেক্সটাইল মিলস পিএলসি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে আর্থিক স্থিতিশীলতা ও মুনাফা সক্ষমতার দৃঢ় প্রমাণ দিয়েছে। যদিও করের আগে লাভ সামান্য হ্রাস পেয়েছে, তবুও কর পরবর্তী মুনাফা ও নগদ প্রবাহের প্রবৃদ্ধি কোম্পানির অপারেশনাল দক্ষতা বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণ কৌশলের সফল প্রয়োগ নির্দেশ করে।

কোম্পানির এই প্রবৃদ্ধি ধরে রাখা গেলে ২০২৫–২৬ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য আরও ভালো লভ্যাংশের সম্ভাবনা তৈরি হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য