Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

Umme jannat

Umme jannat

ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন জারি

Umme jannat November 9, 2025

ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদ মর্যাদার নয়জন কর্মকর্তাকে নয় জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি হওয়াদের মধ্যে হলেন- বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার মো. আজাদ জাহানকে গাজীপুরে, সিরাজগঞ্জের মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার মো. তৌফিকুর রহমানকে বগুড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যুক্তরাষ্ট্রে একদিনে ১৪০০ ফ্লাইট বাতিল

Umme jannat November 9, 2025

বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে আকাশ পথে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটিতে শনিবার ১ হাজার ৪০০টির বেশি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।

এছাড়া প্রায় ৬ হাজার ফ্লাইট দেরিতে যাত্রা করেছে। আগামী কয়েক দিনে এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা দ্বিতীয় দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে শনিবার দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শনিবার আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে, যদিও শুক্রবার বিলম্বের সংখ্যা ছিল ৭ হাজারের বেশি।

এর আগের সপ্তাহে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, দেশের ৪০টি ব্যস্ত বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সর্বোচ্চ ১০ শতাংশ কমানো হবে। শাটডাউন চলাকালে বেতন বন্ধ থাকায় অনেক বিমান চলাচল নিয়ন্ত্রক কাজে নিয়মিত নন।

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে ফেডারেল সরকারের শাটডাউন চলছে। কংগ্রেসে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হতে পারেননি।

গতকাল আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে শাটডাউন শেষ করতে একমতে পৌঁছানোর জন্য নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

নিউজার্সির নিউইয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘসময় উড়োজাহাজের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। গতকাল বিকেলে চার ঘণ্টারও বেশি দেরিতে ফ্লাইটগুলো বিমানবন্দরে এসে পৌঁছেছে। গড়ে দেড় ঘণ্টা দেরিতে ফ্লাইট ছেড়েছে।

ফ্লাইটঅ্যাওয়ার বলছে, শার্লট/ডগলাস আন্তর্জাতিক, নিউইয়র্ক লির্বাটি আন্তর্জাতিক, শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের বেশির ভাগ ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।

গতকাল বিকালে জন এফ কেনেডি, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় প্রায় তিন ঘণ্টা দেরিতে ফ্লাইট ছেড়েছে।

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটি উপলক্ষে ভ্রমণের মৌসুম চলছে। এ কারণে বিমানবন্দরগুলোয় ব্যস্ততা বেশি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (এফএএ) বলেছে, গতকাল দেশের ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ৪ শতাংশ ফ্লাইট বাতিল করতে উড়োজাহাজ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। শাটডাউন শেষ না হলে ১৪ নভেম্বরের মধ্যে এই সংখ্যা বেড়ে ১০ শতাংশে পৌঁছাবে।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে এবং আরও বেশিসংখ্যক নিয়ন্ত্রণকর্মীর অনুপস্থিতি দেখা গেলে, তিনি উড়োজাহাজ চলাচলে ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

Umme jannat November 9, 2025

তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আজ রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (পাঠদান বন্ধ)র সঙ্গে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।’

এর আগে শামসুদ্দিন মাসুদ বলেন, ‘পুলিশ শিক্ষকদের ওপর রাবার বুলেট ছুড়েছে। আমাদের অনেক শিক্ষক গুলিবিদ্ধ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের আঘাতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেকের হাতে-পায়ে, পেটে রাবার বুলেট ঢুকেছে। পিজি হাসপাতালে ভর্তি একজনের কপালের পাশে রাবার বুলেট বিদ্ধ। আমাদের অনেক শিক্ষক ঢাকা মেডিক্যালে ভর্তি।’

এর আগে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালনের ঘোষণা দেন শিক্ষকরা। এরপরই তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাত্রা করেন প্রাথমিকের এ শিক্ষকরা। পরে পুলিশ তাদের বাধা দেয়।

তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১️. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।

৩️. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

এদিকে, ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেশিরভাগ সহকারী শিক্ষক মনে করেন দশম গ্রেডের এ দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি। ফলে তাদের দশম গ্রেডে আনা; এটি সম্ভব নয়। একবারে ১৩ থেকে ১০ম গ্রেডে আনার কোনো যুক্তিই নেই। তারা যেন ১১তম গ্রেড পেতে পারেন, সেজন্য আমরা কাজ করছি। তাদের এ মুহূর্তে আন্দোলনে যাওয়াটাও যৌক্তিক নয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য: তারেক রহমান

Umme jannat November 8, 2025

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’ এ বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য।

তারেক রহমান বলেন, অবশ্যই কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। এ কারণেই বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে মনে করে।

বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই ‘একটি শান্তিকামী, সহনশীল, গণমুখী’ রাজনৈতিক দল বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ভিন্ন দল, ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা, এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।

দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি বলেও দাবি করেন তিনি।

দেশ অস্থিতিশীল হলে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। তিনি অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।

নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে স্বল্প আয়ের মানুষদের সহায়তায় ৫০ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে বলে ঘোষণা দেন তারেক রহমান।

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকুই অধিকার। কারও বেশি, কারও কম, তা নয়।’

এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের উত্থাপিত বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিক স.শিক্ষকদের

Umme jannat November 8, 2025

দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।’

এর আগে ৩ দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানিও ছোড়া হয়।

দাবি আদায়ে সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পরবর্তীতে বিকেলের দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে এলে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। ওই সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ।

শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। যদিও পুলিশের দাবি, মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয়া হয়।

এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। হামলায় অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন। দু’জনকে পুলিশ ধরে নিয়ে গেছে।’

অন্যদিকে মিছিলে বাধা দেয়া প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে ব্যারিকেড দেয় পুলিশ। ওই সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শাহবাগে প্রাথমিক শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির ব্যাখ্যা

Umme jannat November 8, 2025

বিভিন্ন দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি দল আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। বিকাল আনুমানিক ৩টার দিকে কিছু আন্দোলনকারী কলম সমর্পণের নামে শাহবাগ থানার সামনে জমায়েত হয়।

ডিএমপি জানিয়েছে, বিকাল ৪টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে, এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবুও আন্দোলনকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তার স্বার্থে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বর্ণিত এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সবার প্রতি পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাটোরে উত্তরা গণভবনের সংরক্ষণে গুরুত্বারোপ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

Umme jannat November 8, 2025

আব্দুল মজিদ, নাটোর :আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবনের মনোরম সৌন্দর্যের প্রশংসা করে এর সংরক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।শনিবার (৮ নভেম্বর) বিকেলে স্বস্ত্রীক নাটোর সফরে এসে উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, “উত্তরা গণভবন কেবল ঐতিহাসিক স্থাপনা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এর সংরক্ষণে আরও পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি।”

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে গণভবনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তবে সফরকালে ড. আসিফ নজরুল রাজনৈতিক বা সমসাময়িক কোনো বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।নাটোর সফরের আগে তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করেন। এ সফরের অংশ হিসেবেই তিনি বিকেলে উত্তরা গণভবন পরিদর্শনে আসেন। যদিও নাটোর কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট (টিটিআই) পরিদর্শনের কথা ছিল, তা পরবর্তীতে বাতিল করা হয়।

এ সফরকে ব্যক্তিগত সফর বলে উল্লেখ করে স্থানীয় সংবাদকর্মীদের ছবি ধারণে সীমাবদ্ধতা আরোপ করে। উল্লেখ্য, নাটোরের উত্তর প্রান্তে অবস্থিত উত্তরা গণভবন একসময় রাজা দয়ারাম রায়ের রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে এটি প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হয় এবং বর্তমানে এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সমাদৃত।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দায়িত্ব বিএনপি নেবে: নাটোরে দুলু

Umme jannat November 8, 2025

স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

শনিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ১৬ প্রহরব্যাপী ধর্মীয় যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, “সোনার দোকান লুট ছাড়াও নাটোরে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরিরত সংখ্যালঘু পরিবারের এক সুন্দরী নারীকে আওয়ামী ক্যাডাররা অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, “দেশে একমাত্র বিএনপিই পারবে হিন্দু সম্প্রদায়সহ সকল সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল সংখ্যালঘু জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার ও ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন ধর্মীয় নেতা নিতাই কুমার ঠাকুর। এতে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাটোরে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উদ্বোধন

Umme jannat November 8, 2025

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার : “কাবিং করি, বড়দের কথা মেনে চলি”— এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী-২০২৫। শনিবার (৮ নভেম্বর) দুপুরে কানাইখালী মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কাব স্কাউটিং শিশুদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পড়াশোনা, শরীরচর্চা ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই একটি সুশৃঙ্খল জীবনের ভিত্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, ও সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দুই দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

Umme jannat November 8, 2025

দুই দিনের সরকারি সফরে পঞ্চমবারের মতো নিজ জেলা পাবনায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে‌ পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান।

এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপটারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা দেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য