Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

city-bank

সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভা ২২ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বন্ডটির ট্রাস্টি সভা আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির ট্রাস্টি সভায় ৩১ মার্চ,২০২৩ থেকে ৩১ আগস্ট,২০২৩ সমাপ্ত সময়ের জন্য মুনাফা প্রকাশ করবে। ২০২২ সালে বন্ডটি ৯.৫৮ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বোর্ড সভা

বিকালে ৩ কোম্পানির বোর্ড সভা

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা বোর্ডের বোর্ড সভা আজ ১৬ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিদেবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

রবি আজিয়াটার বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কনফিডেন্স সিমেন্টের বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

রেকিট বেনকিজারের বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অগ্নিসংযোগের ঘটনায় দুজনকেই গ্রেফতার

রাজশাহী মহানগরীতে মাদকসহ গ্রেফতার ১৮

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আটকের সময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৬৫.৫০ গ্রাম হেরোইন, ৭০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বেনজেমার জোড়া গোলে দারুণ জয় রিয়ালের

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্লাব বিশ্বকাপে কিছুদিন আগেই চ্যাম্পিয়ন হয়েছে কার্লো আনচেলত্তির দল। জয়ের সেই আত্মবিশ্বাস পুরো দলকে টেনে নিয়ে যাচ্ছে। যে কারণে এলচেকে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান জানান দিলো তারা। বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছে রিয়াল।

খেলার শুরুতেই রিয়ালকে এক গোল ব্যবধানে এগিয়ে দেন মার্কো আসেনসিও। এরপর দুই দুইটি প্যানাল্টির সুযোগে স্পট কিকে দুটি গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধে চতুর্থ গোলটি করেন লুকা মদ্রিচ।

এই জয়ের মধ্য দিয়ে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। এদিকে, সমানসংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

খেলার ৮তম মিনিটেই কারভালহোর পাসে নিখুঁথভাবে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল দেন আসেনসিও। প্রথমদিকে বক্সে বেশ তৎপর থাকলেও ঠিক কার্যকর হয়ে উঠতে পারছিলেন না বেনজেমা। কয়েকটি সুযোগও মিস করেন তিনি। ৩১ মিনিটে প্রতিপক্ষের ভুলে পাওয়া পেনাল্টি থেকে স্পট কিকে দলের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা।

প্রথমার্থের যোগ করা সময়ে আরও একটি পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি থেকে স্পট কিকে আরও একটি গোল করেন ফরাসী ফরোয়ার্ড। ম্যাচের ৮১ মিনিটে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে দলের চতুর্থ গোলটি এনে দেন লুকা মদ্রিচ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিপিএলের ফাইনাল আজ

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলের নবম আসরের ফাইনাল আজ বৃহস্পতিবার। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের আগে অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল ফটোশুট, ট্রফি প্রদর্শনীর চিত্র ধারণ করা হয়েছে স্বপ্নের মেট্রোরেলে। তবে ফটোশুটে ছিলেন না সিলেটের অধিনায়ক মাশরাফী।

বিপিএলের শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়ের পূর্বে ট্রফি হাতে মেট্রোরেলে দেখা মেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার মুশফিকুর রহিমকে। তবে ব্যস্ততার জন্য সিলেটের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা আসতে পারেননি ফটোশুটে, তার বদলে ট্রফি হাতে দেখা মেলে মুশফিকুর রহিমকে।

তবে ফটোশুটে না আসলেও এবারের বিপিএলে মূল লড়াই কিন্তু ইমরুল কায়েসের সাথে মাশরাফীরই। মাশরাফী আছেন অধিনায়ক হিসেবে পঞ্চম শিরোপা জয়ের দৌঁড়ে, আর ইমরুল কায়েস আছেন তৃতীয় শিরোপার খোঁজে। অধিনায়ক হিসেবে ইমরুল কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন দুবার, ২০২২ ও ২০১৯ সালে। বিপরীতে মাশরাফী শিরোপা জিতেছেন ভিন্ন চারটি দলের হয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২০১২, ২০১৩, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ ও রংপুর রাইডার্স ২০১৭।

শুধু ব্যক্তিগত নয়, লড়াইটা দলীয়ও। সিলেট যখন যখন ছুটছে প্রথম বিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে, কুমিল্লা তখন অপেক্ষায় হালি পূরণের। এর আগে ২০১৫, ২০১৯ ও ২০২২ সালে শিরোপা জেতে দলটি। যেখানে কুমিল্লাকে একবার শিরোপা এনে দেন এবারে সিলেটের নেতৃত্বে থাকা মাশরাফীই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পূর্তি অনুষ্ঠান শুরু

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর (প্লাটিনাম জুবিলী) পূর্তি অনুষ্ঠান মহাসমারোহে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, চট্টগ্রাম সেনানিবাসে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই পূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ এবং ১০ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং এই রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় রেজিমেন্টের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে গৌরবময় অতীতের ন্যায় সদা প্রস্তুত থাকতে সকল সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে দরবার নিবেন।

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

উক্ত সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট লিমিটেড

অ্যারামিটের বোর্ড সভা ২০ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আরামিট সিমেন্ট

অ্যারামিট সিমেন্টের বোর্ড সভা ২০ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট সিমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ ফেব্রুয়ারি, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ২ টাকা ৬৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফু-ওয়াং সিরামিকস

ফু-ওয়াং সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ১৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৩৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলের সঙ্গে আরও বাংলাদেশি তিন শিক্ষার্থী ছিল।

স্থানীয় সময় সোমবার রাতে টরন্টোর একটি মহাসড়কে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মধ্যে।

ওই সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় একটি গাড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা।

এদিকে টরন্টো পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে তাদের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেয়া হলে আরও একজন মারা যান।

এ ঘটনায় প্রথমদিকে পুলিশের পক্ষ থেকে কারো পরিচয় প্রকাশ করা না হলেও পরে জানা যায়, মৃত তিনজনই বাংলাদেশি প্রবাসী। তারা হলেন আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ।

সড়ক দুর্ঘটনায় সাময়িকভাবে ওই রাস্তা বন্ধ থাকলেও পরে তা খুলে দেয়া হয়। এদিকে অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানিয়েছে, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি এ সময় অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যাওয়ার পরপরই আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর এখনও জীবিত রয়েছে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তবে তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত হয়ে কোমায় আছেন নিবিড়। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ গতকাল রাতে কানাডার উদ্দেশে রওনা দিয়েছেন। এ তথ্য পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য