Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

ঘূর্ণিঝড়ের পর নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৬ দশমিক ১। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর ডেইলি মেইলের।

জানা গেছে, ‘ভীতিকর’ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দা এ কম্পন টের পান।

এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।

এর আগে নিউজিল্যান্ডে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলা। এতে বাড়ি-ঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে এ জন্য জরুরি অবস্থাও জারি করা হয়। এরই একদিন পর আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএনপি রাজনীতি করে দুইজনের জন্য, জনগণের জন্য নয়: তথ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতিটা করে দুইজনের জন্য, একজন বেগম খালেদা জিয়া, আরেকজন তারেক রহমান। এই দুইজনের জন্যই তাদের রাজনীতি যার মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতা দখল করা, সেটি যেভাবেই হোক।

আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের কর্মসূচি সবসময় ছিল এবং থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দেই নাই। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে মানুষ পুড়িয়ে, অগ্নিসন্ত্রাস করে দেশে বিশৃঙ্খলা তৈরি করা।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি ক’দিন আগে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করে আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি-ঘোড়া পুড়িয়েছে। তাদের অগ্নিসন্ত্রাসী এবং সন্ত্রাসীদের সেখানে দেখা গেছে, পিস্তল উঁচিয়ে তাদের মিছিলে দেখা গেছে-এগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল। আমরা রাজপথে আছি এবং থাকবো এবং রাজপথে কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে
না।’

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আগে থেকেই রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্যটা কি! এখনও তো রমজান আসে নাই, আরো এক মাস বাকি। এতো আগে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেয়া, অসৎ ব্যবসায়িদের, মজুদদারদের উৎসাহ দেয়া যে, তোমরা বাড়াও, বিএনপি তোমাদের সাথে আছে এবং থাকবে। এই উদ্দেশ্যেই তারা কথাগুলো বলছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে : বিনয় খাতরা

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আপনার এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিনয় খাতরা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।

বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনাকে চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

১ ডিসেম্বর, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত জি-২০’র সভাপতির দায়িত্বে থাকা ভারত গ্রুপটির সকল বৈঠকে বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসাবে আমন্ত্রণ জানিয়েছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধনকে অত্যন্ত দৃঢ় বলে বর্ণনা করে বিনয় খাতরা বলেন, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ-ভারত সম্পর্ককে মূল্যায়ন করে, যা ইতোমধ্যেই কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। এই সম্পর্ক আরও মজবুত হচ্ছে বলেও জানান তিনি।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দুই প্রতিবেশীর আর্থ-সামাজিক উন্নয়নে উভয় দেশই কাজ করতে পারে।

সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, তারা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট (এলওসি)’র শর্তাবলী সহজ করার চেষ্টা করছেন যাতে বাংলাদেশ সহজেই ঋণ নিতে এবং তা পরিশোধ করতে পারে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য দুই দেশের স্থানীয় মুদ্রা ব্যবহার করেই পরিচালনা করা যেতে পারে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তুরস্কে ভূমিকম্প: মৃতের সংখ্যা ছাড়াল ৪০ হাজার

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। সিরিয়ায় এখন পর্যন্ত ৫ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং তুরস্কে এরইমধ্যে মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন ছাড়িয়েছে।

ভূমিকম্পে তুরস্কে ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং সাহায্য সংস্থাগুলো বলছে যে, সিরিয়ায় এই সংখ্যা আরও বেশি হতে পারে।

দুই দেশেরই উদ্ধারকারী দলগুলো এখন বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কাজ গুটিয়ে আনছে। কারণ জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

জাতিসংঘ বলছে যে, গত সপ্তাহের মারাত্মক ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ত্রাণ সহায়তা পৌঁছাতে আরও দুটি সীমান্ত পারাপার খুলতে রাজি হয়েছে সিরিয়ার সরকার।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, “এটি একটি বড় পরিবর্তন আসতে চলেছে। আমরা এখন পর্যন্ত একটি সীমান্ত পারাপার ব্যবহার করছি।”

অনেক সিরিয় নাগরিক তাদের যুদ্ধ-বিধ্বস্ত দেশে সহায়তা না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার জন্য দেশটির উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছে।

কিন্তু আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীগুলো বলছে, আসাদ সরকারের অব্যবস্থাপনা এবং দেশের সব এলাকায় উদ্ধার কাজে সংযুক্ত না হওয়াটাই মূল প্রতিবন্ধকতা।

গত সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহত কিংবা জীবিতদের বের করে আনার জন্য উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এদিকে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক মার্টিন গ্রিফিথস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফাইনালের আগে আরেক ফাইনাল

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফাইনালের আগে আরেক ফাইনাল। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় দ্বিতীয় এলিমিনেটরের হাই-ভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে সিলেট স্ট্রাইকার্স।

বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার ছোঁয়ায় এ যেন বদলে যাওয়া এক সিলেট। আগের আসরগুলোতে যেখানে তলানিতে ছিল ফ্র্যাঞ্চাইজিটি, এবার মাশরাফি নামক এক জাদুকরের স্পর্শে বাইশগজে দ্যুতি ছড়াচ্ছে তারা। আসরের শুরু থেকেই দারুণ দাপট দেখিয়েছে সিলেট। এবার প্রথমবারের মতো নিশ্চিত হলো ফাইনালও।

আগামী ১৬ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে মাশরাফি বাহিনী।

এর আগে প্রথম ইনিংসে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে দলের রান গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৮২ রান। সিলেটের দেওয়া ১৮৩ রানের টার্গেট তাড়া করতে শেষ ১৮ বলে ৩৩ রানের লক্ষ্য ছিল রংপুরের। তবে প্রতিপক্ষের নাটাই যখন মাশরাফির হাতে, কিছু ঝলকের অপেক্ষায় ছিলেন সিলেট সমর্থকরা।

১৮তম ওভারে মাশরাফি বল তুলে দিলেন তরুণ তানজিম সাকিবকে। আস্থার প্রতিদান দিতেও ভুললেন না। একই ওভারে রনি ও সোহানকে সাজঘরে ফিরিয়ে কার্যত ম্যাচটা তখনই বের করে ফেলেছেন। এরপর ক্রিজে নেমে ব্যর্থ হয়েছেন ব্রাভো ও শেখ মেহেদীরা। ব্যাটারদের ব্যর্থতায় শেষ ১৮ বলে রংপুর তুলতে পেরেছে কেবল ১৩ রান। মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব ও বোলারদের কল্যানে সিলেট ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফু-ওয়াং সিরামিকস

ফু-ওয়াং সিরামিকের বোর্ড সভা আজ

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আজ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের মোট বিক্রি হয়েছে ২২ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ১৯ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ২ কোটি ৩৭ লাখ টাকা বা ১২ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২৯ লাখ টাকা বা ২৬ দশমিক ৬৭ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফু-ওয়াং সিরামিকের পরিচালনা বোর্ড। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে গত ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছিল। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৮ ডিসেম্বর।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৭৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৭০ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Mutual-Fund

এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৪২ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা ৪৩ পয়সা। ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এক হাজার কোটির অঙ্ক ছুঁতে কতটা বাকি শাহরুখের

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ‘পাঠান’ ঝড় অব্যাহত বক্স অফিসে। ইতিমধ্যেই সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’, ‘কেজিএফ ২’, ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’ নজির ভেঙে নয়া রেকর্ড গড়েছে এই ছবি। ব্যবসায়িক সাফল্যের দিকে ‘পাঠান’-ই পঞ্চম ছবি যে এত কোটি টাকার ব্যবসা করেছে দেশের অভ্যন্তরে।

যদিও হাজার কোটির অঙ্ক ছুঁতে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে এই ছবি। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা ‘যশরাজ’-এর তরফে যে অঙ্ক প্রকাশ্যে আনা হয়েছে তাতেই দেখা যাচ্ছে, হাজার কোটি ছুঁতে এখনও ৬০ কোটি ঘরে তুলতে হবে এই ছবিকে।

তিন সপ্তাহ পেরিয়ে দেশের অভ্যন্তরে এই ছবির বক্স অফিস কালেকশন ৫৮৮ কোটি। ২০ তম দিনে বিদেশের মাটিতে এই ছবি আয় করেছে প্রায় ৩৫৮ কোটি। সামগ্রিক ভাবে এই ছবি আয় করেছে ৯৪৬ কোটি টাকা। তবে এখনও ১০০০ কোটির ক্লাবে ঢুকতে কিছুটা সময় বাকি।

তবে ভালোবাসা দিবসের সময় সিনেমা হলে বাড়তি ভিড়ের ছবি চোখে পড়ে। ভ্যালেন্টাইনস ডে-তে শাহরুখের ছবি ১০০০ কোটির অঙ্ক ছুঁতে পারে কি না, তার জন্য আরও বেশ কিছু ক্ষণ অপেক্ষা করতেই হবে।

‘যশরাজ ফিল্মস’-এর স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পথ হারিয়ে বিএনপি পদযাত্রা করে বেড়াচ্ছে: কাদের

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে ভয় পায়, তাই পথ হারিয়ে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে।

মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরভার বঙ্গবন্ধু চত্বরে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধন ও মোশাররফ-ফজিলাতুন্নেছা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে জনগণ না থাকলে, সেটা আন্দোলন নয়। আন্দোলনে মানুষ থাকতে হবে। তাদের আন্দোলনে নেতা-কর্মীরা আছে। তারা সাধারণ জনগণকে নামাতে পারেনি। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন- অর্জন সারা দুনিয়ায় সমাদৃত।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ঐক্যই আওয়ামী লীগের বড় শক্তি। ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি নেই নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা মানুষের জন্য নির্ঘুম রাত কাটান। আমরা বেশি টাকায় আমদানি করে কম টাকায় বিক্রি করছি। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমাদের কোনো দোষ নেই। দোষ বড় বড় শক্তির। তারাই আজকে সারা বিশ্বকে সংকটে ফেলেছে। শেখ হাসিনা সংকট সামাল দিচ্ছেন।

তিনি বলেন, কয়েক দিন আগে আইএমএফ বলেছে, বাংলাদেশ বিশ্বের ৩৫ তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পাকিস্তানে ২ সপ্তাহের আমদানি করার ডলার নেই। পাকিস্তান তলানিতে নেমেছে। বাংলাদেশ শ্রীলংকা হবেনা। বাংলাদেশ দুঃসময়ে শ্রীলংকাকে ঋণ দিয়েছে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি মোশারেফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪০৯ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় ও উপজেলার ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমি আর এখন আগের হিরো আলম নেই

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সঙ্গীতের ভিডিও, মডেলিং, হাস্য-রসাত্মক অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনায় বহুল উচ্চারিত নাম হিরো আলম। তার বিভিন্ন সময়ের বিতর্কিত কিছু গান ও নাচ ব্যাপক হাসির খোরাক জোগাত দর্শকদের।

শুধু তাই নয়, তার কিছু গান, মুভি নিয়ে হাসাহাসির পাশাপাশি ব্যাপকভাবে ট্রল করত দর্শকরা। তবে নির্বাচনে অংশ নিয়ে দর্শক ও অনুরাগীদের মাঝে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে নির্বাচন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ১ ফেব্রুয়ারির নির্বাচনে একটি আসনে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এরপর হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি। তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে।

হিরো আলমের কাছে জানতে চাওয়া হয় বর্তমানে কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবেন কিনা। এমন প্রশ্নে যুগান্তরকে তিনি জানিয়েছেন, আগের কিছু গান ও নাচ নিয়ে মানুষ হাসাহাসি বা ট্রল করেছে। এ বিষয়ে আমি অবগত। তবে এখন আমি আগের হিরো আলম নেই। এগুলো ছেড়ে দিয়েছি কিন্তু ছেড়ে দিলেও আগের ভিডিওগুলোই কিছু মানুষ বারবার শেয়ার দিয়ে আমাকে ট্রলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, নতুন করে কোনো হাস্যকর বা তুচ্ছতাচ্ছিল্য হয় এমন গান, সিনেমা, মডেলিং করব না। এখন থেকে যে কাজই করি না কেন কাজটি মানসম্মত করব। হিরো আলম আরও বলেন, ইতোমধ্যে কাজের অনেক পরিবর্তন এনেছি। হাস্যকর, তুচ্ছতাচ্ছিল্য করবে মানুষ এমন কাজ তো করবই না। বরং মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ধরে রাখার জন্য সব সময় ভালো কাজের মধ্যে থাকব।

কিভাবে নিজেকে বদলালেন- এমন প্রশ্নে হিরো আলম যুগান্তরকে বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আমি ধৈর্য ধরেছি। মানুষ একসময় আমি কোনোকিছু করলেই তুচ্ছতাচ্ছিল্য করত, গালি দিত— এটা আমি বুঝতে পারতাম; তারপরও লেগে থাকতাম। তবে আমি বিশ্বাস করতাম, শত্রুরাও আমাকে বুকে টেনে নেবে। মানুষের ভুল ভাঙবে। সেটা ভেঙেছে। আগামীতে আরও ভাঙবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য