Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

রাজউকের ‘কোটিপতি কর্মচারীদের’ বিষয়ে তদন্তের নির্দেশ

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১৫ কর্মচারীর কোটিপতি হওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ৫ এপ্রিলের মধ্যে দুদক ও রাজউককে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়ে রুল জারি করেন।

গণমাধ্যমে প্রকাশিত ‘রাজউক চেরাগে বাড়ি গাড়ি প্লট দোকান’ শিরোনামের প্রতিবেদনে রাজউকের ১৫ কর্মকর্তা-কর্মচারী বিষয়ে এমন তথ্যই উঠে এসেছে, যা হাইকোর্টের নজরে আসে।

১৫-২০ হাজার টাকা বেতনের চাকরি করে তারা এত বিপুল সম্পদের মালিক কীভাবে হলেন তা নিয়ে বিষ্ময় প্রকাশ করে প্রতিবেদনে আসা ১৫ কর্মচারীর বিষয়ে দুদককে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

একইসঙ্গে প্রতিবেদনে উঠে আসা রাজউক চেয়ারম্যানের অসহায়ত্বের বিষয়টিও আদালতের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটির চেয়ারম্যানকে দুই মাস পর লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

এ বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুলও জারি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘কেউ উচ্চমান সহকারী, কেউ নিম্নমান সহকারী, কেউ বা বেঞ্চ সহকারী। তবে এক জায়গায় নিখুঁত মিল। সবাই কোটিপতি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণির ২০-৩০ হাজার টাকা মাসিক বেতনের কর্মচারী হলেও অনেকের রাজধানীতে রয়েছে এক বা একাধিক বহুতল বাড়ি, আধুনিক গাড়ি। অনেকের আছে প্লট, ফ্ল্যাট, দোকানপাট।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোর্ড সভা ২৩ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে ওই সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা ৯৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একই সিনেমায় দেখা যাবে শাহরুখ ও আল্লু অর্জুনকে

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্য কিং ইজ ব্যাক। বয়কট ও ফ্লপের মাঝে প্রমাণ করে দিয়েছেন তিনি সেরাদের সেরা। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘জাওয়ান’ সিনেমা নিয়ে। এ ছাড়া হাতে আছে বেশকিছু নতুন প্রজেক্ট।

পাঠান সিনেমার অভাবনীয় সাফল্যের পর এবার দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার ও দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে কাজ করছেন শাহরুখ খান।

শোনা যাচ্ছে এই সিনেমায় ক্যামিও চরিত্রে ধরা দেবেন আল্লু অর্জুন। আর শাহরুখের সিনেমার মধ্য দিয়েই বলিউডে ডেবিউ করবেন আল্লু। এই ক্যামিও চরিত্রটির জন্য আল্লুর কাছে প্রস্তাব নিয়ে এসেছিলেন খোদ অ্যাটলি কুমার। তবে আল্লু অর্জুন ক্যামিও চরিত্রে কাজটির জন্য রাজি হয়েছেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি।

বর্তমানে আল্লু ব্যস্ত রয়েছেন ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিংয়ে। করোনা আবহের মাঝে মুক্তি পেয়েও দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি। প্রথম সিকুয়েলের সঙ্গে মিল রেখে দ্বিতীয় সিকুয়েলেও থাকছে রাশমিকা মানদানা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভালোবাসায় শরীরের যত লাভ

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনে সারা বিশ্বের মানুষ তাদের প্রিয়জনদের সান্নিধ্যে পালন করবে জীবনের অনিন্দ সুন্দর এই সম্পর্কটি।

বিজ্ঞানীদের মতে, ভালোবাসা শুধু মানসিক আবেগের বহিঃপ্রকাশ নয়। এর সঙ্গে শারীরিক অনেক কিছু জড়িত। কারো প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে শরীরের বিভিন্ন হরমোন একসঙ্গে কাজ করে। এতে শরীর উপকৃত হয়। গবেষণায় দেখা গেছে, প্রেম-ভালোবাসার জাদুকরী শক্তি শরীরে বিস্ময়কর প্রভাব ফেলে।

রক্তচাপ কমে: প্রেম-ভালোবাসা রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ভালো। ভালোবাসায় রক্তচাপ কমে। ভালোবাসলে অক্সিটোসিন নামক লাভ হরমোন উৎপন্ন হয়। এই হরমোন রক্তচাপ কমাতে ভূমিকা রাখে। হরমোনটি রক্তনালী শিথিল করে রক্তচাপের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে: শুনতে অদ্ভুত মনে হলেও সত্য যে, প্রেম-ভালোবাসা কোলেস্টেরলের জন্যও ভালো। গবেষণায় দেখা গেছে, যে সব দম্পতি একসঙ্গে সুখে দিন অতিবাহিত করেন তাদের শরীরে স্ট্রেস হরমোনের সমান্তরালে কোলেস্টেরলের মাত্রাও কমেছে। গবেষকরা জানান, নারী-পুরুষের ভালো সম্পর্ক পরস্পরকে পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ প্রদানে উদ্বুদ্ধ করে। এটি কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করে। এছাড়া প্রেমিক-প্রেমিকা নিজেরাই বুঝতে পারেন যে, স্বাস্থ্যের উন্নতি প্রয়োজন, তাই তারা এ সময় নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান ও শরীরচর্চা করেন। এটি মূলত একে অপরের চোখে সুন্দর হয়ে ওঠার প্রতিযোগিতা।

জীবনের আয়ু বাড়ে: গবেষণায় দেখা গেছে, নারী-পুরুষের সুখী সম্পর্ক বেশিদিন বাঁচতে সাহায্য করতে পারে। যারা একা থাকেন তাদের মধ্যে বিষণ্নতা ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ঝোঁক বেশি। এতে শরীরে রোগ সৃষ্টির আশঙ্কা থাকে। শরীরে রোগ বাসা বাঁধলে জীবনের দৈর্ঘ্য কমতে থাকে। একা ছিলেন এমন নারীদের আয়ু গড়ে ২ বছর কমে এবং পুরুষদের ক্ষেত্রে এই হার ৬-৭ বছর- বলছে গবেষণা।

সুখের হরমোন নিঃসৃত হয়: প্রেমে পড়লে অথবা ভালোবাসার সম্পর্কে জড়ালে মস্তিষ্কে লাভ হরমোন উৎপন্ন হয়। যেমন ডোপামিন, এন্ডোরফিনস ও সেরোটোনিন। এসব হরমোন মনে সুখের জোয়ার বইয়ে বিষণ্নতার মাত্রা কমায়। এভাবে হার্টের রক্তনালী বিষণ্নতার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পায়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়: যারা একা থাকেন তাদের অনেকেই বিষণ্নতায় ভোগেন। জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাদের শরীরে স্ট্রেস হরমোন করটিসোলের উৎপাদন বেড়ে যায়। গবেষণা বলছে, উচ্চ মাত্রার কোলেস্টেরল রক্তে ট্রাইগ্লাইসেরাইড, সুগার ও প্রেসার বাড়াতে পারে। এগুলো হলো হৃদরোগ বা হার্ট অ্যাটাকের প্রচলিত ঝুঁকিপূর্ণ বিষয়।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে: প্রেমে পড়লে মানুষ যে সুখী হয় তার অন্যতম লক্ষণ হলো গুনগুন করে গান গাওয়া। শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে তথা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুখে থাকা খুব গুরুত্বপূর্ণ। ইমিউন সিস্টেম সবল থাকলে চেস্ট ইনফেকশন বা শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে মারাত্মক পরিণতির ঝুঁকি হ্রাস পায়। কেবল এটা নয়, সার্বিক সুস্বাস্থ্যের জন্য শক্তিশালী ইমিউন সিস্টেমের প্রয়োজন রয়েছে।

ব্যথা কমায়: নারী-পুরুষের আবেগপূর্ণ সুসম্পর্ক কেবল মনের জ্বালা দূর করে না, শরীরের ব্যথা কমাতে ওষুধের মতো কাজও করতে পারে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষণা বলছে, নারী-পুরুষের ভালো সম্পর্কে দীর্ঘস্থায়ী ব্যথা কিছু না কিছু কমতে পারে। কীভাবে? এ প্রসঙ্গে গবেষকরা জানান, ভালোবাসার পরম অনুভূতি মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা ব্যথানাশক ওষুধ সেবন করলে সক্রিয় হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তান গেলেন সাকিব

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ থেকে বিদায় নিয়েছে। আর মার্চে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে দুই সপ্তাহের ছুটি পাচ্ছেন এই অলরাউন্ডার। সেই সুযোগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ পেশোয়ার জালমির হয়ে খেলতে দেশটিতে উড়ে গেলেন তিনি।

সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান।

প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পেশোয়ারের জার্সিতে খেলবেন সাকিব। এই ১২ দিনে অন্তত ৫টি ম্যাচে খেলবেন তিনি।

আজ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার। এই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে সাকিবকে। এর আগে সোমবার সাকিবকে দলে নেওয়ার বিষয়টি ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে পেশোয়ার জালমি।

পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন সাকিব। তবে, উইন্ডিজ তারকা শারফান রাদারফোর্ডের চোটে সুযোগ পেয়ে যান তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডারের বদলি হিসেবে সাকিবকে নিয়েছে পেশোয়ার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আজ সুন্দরবন দিবস

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ ১৪ ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। প্রতিবারের ন্যায় এবারো উদযাপন করা হচ্ছে দিবসটি। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দশক ধরে দিনটি উদযাপন হয়ে আসছে।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশ-এর উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করে প্রতিবছর পালন করা হয়। সে হিসেবে এবার পালিত হচ্ছে ২৩তম সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০০১ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে গৃহীত ১৮ দফার মধ্যে রয়েছে সুন্দরবন ও বনের জীববৈচিত্র্য সংরক্ষণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, জাতীর প্রতীক হিসাবে চিহ্নিত রয়েল বেঙ্গল টাইগার রক্ষার জন্য বাঘ-হরিণসহ সুন্দরবনের সব ধরনের জীবজন্তু হত্যা বন্ধসহ যাবতীয় বেআইনি কার্যকলাপ বন্ধ করতে হবে, সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়ন প্রকল্পে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং স্থানীয় জনগণের মতামত নিতে হবে এবং তেল-গ্যাস আবিষ্কারের জন্য অনুসন্ধানী উদ্যোগ বন্ধ করতে হবে।

সুন্দরবনে ৫ হাজার প্রজাতির সম্পূরক উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।

সুন্দরবনের প্রতি মমত্ববোধের জায়গা থেকে সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। এ দিবসটি সরকারিভাবে পালনের জন্য বিভিন্ন সময়ে সরকারের নীতি নির্ধারণী মহল ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ে দাবী জানিয়ে আসছে সুন্দরবন একাডেমিসহ পরিবেশ আন্দোলনের সংগঠনগুলো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। তিনি বুধবার বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। দুই পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের বলেন, এফওসি সংক্রান্ত প্রস্তুতিমূলক কাজ এখন চলছে। সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

বিডি থাই ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১৬ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৫৯ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্স্যুরেন্স গত জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বসন্ত-ভালোবাসা দিবস রাঙাবে সাভারের গোলাপ গ্রাম

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাঘের শেষে রুক্ষ প্রকৃতিতে রং ছড়িয়ে ফুটে আছে লাল টুকটুকে রক্তিম গোলাপ। প্রকৃতিতে এ যেন স্রষ্টার তুলিতে আঁকা ভালোবাসার রং। আর একদিন পরেই ১৪ ফেব্রুয়ারী বাংলা পঞ্জিকা অনুযায়ী এদিন পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন। একই সঙ্গে সারা বিশ্বে ভালোবাসার দিবস হিসেবেও পালিত হবে এই দিনটি। আর এই খুশিতেই সাভারের গোলাপ চাষিদের মুখে ফুটেছে স্ফীত একগাল হাসি।

ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়ন দেশব্যাপী খ্যাতি এখন গোলাপ চাষের জন্য। দাপ্তরিক কাগজপত্রে গোলাপ নামে কোনো গ্রাম নেই কিন্তু এখানকার সাধারণ মানুষের মুখের কথায় ও দোকানের সাইনবোর্ডসহ সবখানে আছে গোলাপ গ্রাম।

এই ইউনিয়নে শ্যামপুর, সাদুল্লাহপুর, মৈস্তাপাড়া, বাগ্নিবাড়ি, বাটুলিয়া, কমলাপুর, আউকপাড়া উচুঁ লাল মাটির এই গ্রামগুলো এক নামে পরিচিত গোলাপ গ্রাম নামে। এই গ্রামে যতদূর চোখ যায় গোলাপের বাগান। এ যেন স্বপ্নের গ্রাম। সাভারের এই গোলাপ গ্রাম পর্যটকদের আনাগোনায় মুখরিত। প্রতিদিন সদ্য ফোটা গোলাপের সৌন্দর্য ও গন্ধ নিতে চলে আসে হাজারো সৌন্দর্য পিপাসু।

১৬ ডিসেম্বর বিজয় দিবস, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, শহিদ দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে এসময় ফুল বিক্রি বাড়ে কয়েকগুণ। সরকারি হিসাব মতে বিরুলিয়ার গ্রামগুলোয় ৩৫০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়। আর এই ফুল চাষের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দেড় হাজার চাষি। গোলাপ বিক্রির জন্য মৈস্তাপাড়া ও শ্যামপুর বড় দুটি পাইকারি বাজার রয়েছে এখানে।

এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে সরাসরি গোলাপ গ্রাম থেকে তাজা ফুল সংগ্রহ করে। এই দুটি বাজারে প্রতিদিন রাত ৮টা থেকে ১১টা পযর্ন্ত চলে ফুল বেচাকেনা। বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা এই ফুল নিয়ে ঢাকাসহ সারাদেশে ফুল বিক্রি করেন।

তিন বিঘা জমিতে গোলাপ চাষি কৃষক ফরিদ একুশে টেলিভিশনকে বলেন, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত করোনা আর ২০২২ সালে ছত্রাক রোগের আক্রমণের কারণে বিগত বছরগুলোতে যে লোকসান গুণতে হয়েছে আমাদের তা এবারের বেচা কেনাতে পুষিয়ে নিতে পারব। আমাদের গোলাপ গ্রামে প্রায় ১৫’শ ফুল চাষি রয়েছে, ফুল আগের তুলনায় বেশি উৎপাদন হয়েছে। তাই এবার কৃষকের মুখে হাসি।

স্থানীয় ফুল বিক্রেতা শফিকুল বলেন, প্রতিদিন যে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয় এই গোলাপ গ্রাম, ঢাকাসহ আশপাশের ভ্রমণ পিপাসু লোকের আগমন ঘটে তা থেকেই প্রচুর ফুল বিক্রি হয়, ফুলের চাহিদাও আছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীরা যারা এখানে ঘুরতে আসে তাদের কাছে খুচরা মূল্যে ফুল বিক্রি করে থাকি।

তিনি আরও বলেন, আমরা চাষিরা মূলত সারা বছর কয়েকটি বিশেষ দিবসের অপেক্ষায় থাকি– পহেলা ফাল্গুন, ২১শে ফেব্রুয়ারি, ভাষা দিবস, ভালোবাসা দিবস ও ২৬ মার্চ এই দিনগুলো। আর এই সময়ে বাগান ভর্তি ফুল থাকায় এবার বিগত বছরের লোকসান কাটিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

এদিকে ঢাকা মিরপুর থেকে বেড়াতে আসা চুমকি বলেন, সরাসরি বাগানে এসে ফুল কেনার মজাই আলাদা। তবে আগের তুলনায় ফুলের দাম অনেক চড়া। একটি ফুল ২০ টাকা থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে, তারপরেও খুব ভালো লাগছে যে সরাসরি বাগানে এসে সৌন্দর্য উপভোগ করতে পেরেছি।

অস্থায়ী ফুলের দোকানদার মাসুদ বলেন, আমি মাত্র ১ বিঘা জমিতে গোলাপের চাষ করেছি, তাতে এবার আমার যে ফলন হয়েছে আমি বেশি দামে বিক্রি করতে পারায় খুবই খুশি হয়েছি। আর প্রতিদিনই যে কাস্টমার গোলাপ গ্রাম দেখতে আসে তারাই এখান থেকে ফুল সরাসরি ক্রয় করেন। তবে ইদানিং কাঁচা ফুলের বাজারে বিদেশ থেকে আমদানি করা প্লাষ্টিকের ফুল ঢুকে পড়ছে এতে বাজারে কাঁচা ফুলের কদর কিছুটা কমছে এবং যতদিন যাচ্ছে প্লাষ্টিক ফুলের বাজার ততই বড় হচ্ছে। তাই তিনি সরকারের কাছে এই প্লাষ্টিকের ফুল আমদানিকে নিরুৎসাহিত করার আহবান জানান।

সাভার উপজেলা কর্মকর্তা নাজিয়াত আহমেদ বলেন, এবছর বিগত বছরের তুলনায় কৃষক গোলাপের দাম পাচ্ছে, আমরা কৃষি অফিস সঠিক সময়ে তদারকি করেছি, ছত্রাক রোগের আক্রমণ হয়নি যার কারণে কৃষকের ফলন বৃদ্ধি পয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য