Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) আখেরী জামানার মোজাদ্দেদ

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসলাম প্রচারে অবিসংবাদিত নেতা উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ও রাসুলুল্লাহ (সাঃ) এর সত্য তরিকার ধারক, সিরাজগঞ্জের হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) শেষ জামানার মহান মোজাদ্দেদ। তার পবিত্র দরবার শরীফ হতে ভারতের আসাম ও বাংলাদেশে ইসলামের শান্তির বাণী তিনি আমৃত্যু প্রচার ও প্রসার করেছেন। পাশাপাশি ইসলামের ধর্মীয় বিধান মেনে সকল পাপাচার পরিহার, নৈতিকতা নিয়ে জীবন যাপন সহ মানবতার কল্যাণে নিবেদিত হতে অল্প নিন্দা ও অল্প আহারের দীক্ষা দিতেন তার কোটি ভক্ত অনুসারীকে।

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর দেখানো আদর্শের এ পথ ভারত-বাংলায় খেলাফত প্রাপ্ত ১ হাজার ২৫০ টিরও অধিক খানকাহ হতে রাসুলুল্লাহ (সাঃ) এর শান্তির ‘আল্লাহু আকবার’ ঝান্ডার বানী সমগ্র পৃথিবীতে প্রচার করছেন। তার অনুসারী খেলাফত প্রাপ্ত দরবার শরীফে খাজা বাবার নামানুসারেই তা প্রচার করে আসছেন দীর্ঘকাল ধরে।

সুফি সাধক পিড়ানে পীর দস্তগীর খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পরিবার ছিলেন মুলত ছিলেন ইয়েমেনের ফাতেমী বংশধর। অর্থাৎ আওলাদে রাসুল বা সৈয়দ। একই ভাবে মাতৃকুল ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক (রঃ) এর বংশের। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্যই তাদের আগমন। তার পঞ্চম পুর্ব পুরুষ হযরত শাহ দায়েম (রঃ) ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন। খাজা এনায়েতপুরী (রঃ) এর বাবা শাহ আব্দুল করিম (রঃ), মাতা-তাহমিনা বেগম (রঃ) এর ২ ছেলে ১ মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ১৮৮৬ সালের বাংলা ১২৯৩ বঙ্গাদ্বের ২১ শে কার্তিক সুবেহ সাদেক জন্মগ্রহন করেন। ২০১৭ সালে খাজা এনায়েতপুরী (রঃ) এর জীবনী নিয়ে লেখা একটি বইতে উল্লেখ করা হয়, মুলত তিনি ছিলেন তার আবির্ভাবের পুর্ববর্তী সময়কালের ওলী গনের ভবিষ্যদ্বাণীকৃত এই আখেরী জামানার ‘মহান ইমাম বা প্রতিশ্রুত মোজাদ্দেদ’।

ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রত্যেক হিজরী শতকের ক্রান্তিলগ্নে ধর্মজগতে একজন করে দুরদৃষ্টি সম্পন্ন মহান ব্যক্তির আবির্ভাব ঘটে। যাকে কেন্দ্র করে ইসলামের পুনর্জাগরণ সূচীত হয়। হাদীসের পরিভাষায় যুগ-পুরুষদের মোজাদ্দেদ বলা হয়েছে। যা হিজরী দ্বিতীয় শতক থেকে শুরু করে এখন পর্যন্ত এই ধারার কোন ব্যতিক্রম নেই। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমন জগতে নবুওয়াতের দরজা বন্ধ রয়েছে। হযরত আদম (আ.) হতে শুরু করে হযরত ঈসা (আ.) পর্যন্ত ধর্মযুগকে ঢালাও ভাবে নবুওয়াতের যুগ বলা হয়। হুজুর পাক (সা.)-এর আবির্ভাবে জগতে নবুওয়াতের এই ধারা প্রবাহ বন্ধ হয় যে যুগের সূত্রপাত হয় তাকে বেলায়েতে মোহাম্মদীর যুগ বা উম্মতে মোহাম্মদীর যুগ বলা হয়। যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে (ইনশাআল্লাহ)।

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পাক দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন হুজুর পাক খাজা কামাল উদ্দিন নুহু মিয়া তার পিতা খাজা ইউনুস আলী (রঃ) কে নিয়ে লেখা ‘বিশ্বওলী হযরত খাজাবাবা এনায়েতপুরী (রহ.)’ বইতে উল্লেখ করা হয়েছে-কোরআন শরীফের আয়াত অনুযায়ী জগতে নতুন কোন ধর্ম অথবা নবীর আগমন আর হবে না। এটা অকাট্যরূপে সাব্যস্ত হয়েছে। তবে মুসলীম সমাজে গোমরাহী, শরীয়াতের অপব্যাখ্যা, কুসংস্কার, ধর্ম চেতনার বিকৃতি বা ফেরকাপরস্তি অপনোদনের জন্য আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীতে একজন করে যুগ-পুরুষকে জগতে অবতীর্ণ করেন। তা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এই যুগ পুরুষগণ ধর্ম হতে গোমরাহী বিদূরিত করে ধর্ম জীবনকে সতেজ ও জীবন্ত করে তুলবেন। হাদীস শরীফে আছে আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহান ও সম্ভ্রান্ত এ উম্মতের প্রতি (কল্যাণের জন্য) একশত বছর পর পর এমন এক ব্যক্তিকে (পৃথিবীতে) প্রেরণ করবেন যিনি (আল্লাহর দ্বীনকে) সজীব ও প্রাণবন্ত করে তুলবেন।’ (আবু দাউদ শরীফ, মেশকাতুল মাসাবীহ ২৩০)। হাদীসে বর্ণিত আছে, “নিশ্চয় মহান আল্লাহ তায়ালা এই উম্মতের মধ্যে প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দেদ (সংস্কারক) প্রেরণ করবেন।

হাদীস শরীফের ঘোষণা অনুযায়ী প্রত্যেক হিজরী শতকের মাথায় জগতে এক বা একাধিক আলাদর্জা প্রাপ্ত আগত ঐরূপ যুগ পুরুষগণের মধ্যে হযরত ইমাম জাফর আস-সাদেক (রহ.) সর্বপ্রথম। তিনি হিজরী দ্বিতীয় শতকের মোজাদ্দেদ হিসাবে সর্বজন স্বীকৃত ইমাম।

তাঁর পরবর্তীতে ধারাবাহিক ভাবে আগত শতাব্দির মোজাদ্দেদ গণের মধ্যে হযরত বায়েজিদ বোস্তামী (রহ.), সাইয়েদেনা হযরত আবদুল কাদের জিলানী (রহ.), হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.), হযরত খাজা বাহাউদ্দিন নকশাবন্দ (রহ.) হযরত শায়েখ আহাম্মদ সেরহিন্দ মোজাদ্দেদ-এ-আলফেসানি (রহ.), হযরত শাহ ওয়ালিউল্লাহ মোহাদ্দেস দেহলভী (রহ.), ও হযরত সাইয়েদ আহাম্মদ শহীদ ব্রেলভী (রহ.) এর নাম উল্লেখ করা যায়। হযরত সাইয়েদ আহাম্মদ শহীদ ব্রেলভী (রহ.) হিজরী তের শতকের মোজাদ্দেদ হিসাবে মুসলিম জাহানে সর্বজন বিদিত পুরুষ। এই যুগ পুরুষের একশত বৎসর পর হিজরী চৌদ্দ শতকের ক্রান্তিলগ্নে যে ক্ষমতাধর আউলিয়াপ্রবর মোজাদ্দেদ রূপে জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন সাইয়েদেনা হযরত খাজা শাহ্ মোহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) সাহেব।
ইসলামের শান্তির বাণী প্রচারে পৃথিবীতে মোজাদ্দেদ গনের আগমনের ধারাবাহিকতায় হযরত খাজাবাবা এনায়েতপুরী (রঃ) ত্রয়োদশতম (১৩ তম) মোজাদ্দেদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তরিকতের ইমাম হযরত শায়েখ আহাম্মদ সেরহিন্দী মোজাদ্দেদ-এ-আলফেসানীর (র.) পর হযরত খাজা শাহ্ এনায়েতপুরী (র.) হচ্ছেন মর্যাদা ও মর্তবাসম্পন্ন আকারের আউলিয়া। যার নিদর্শন বিগত চারশত বছরের ইতিহাসে পৃথিবীতে আর দেখা যায়নি।

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর বাবা শাহ আব্দুল করিম (রঃ), তাহমিনা বেগম (রঃ) এর ২ ছেলে ১ মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। খাজা এনায়েতপুরী (রঃ) এর পুত্র খাজা মোজাম্মেল হকের লেখা “খাজা বাবার সাধনা জীবন” বইটি থেকে জানা যায়, খাজা ইউনুছ আলী (রঃ) যখন ছোট তখনই বাবা মারা গেলে সংসারে শুরু হয় অনটন। তার মা আরবী, ফারসি ও উর্ধতে পারদর্শী হওয়ায় স্বামীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় এলাকার নারীদের পড়াতেন। পাশাপাশি সংসার চালাতে ছেলেকে দিয়ে বাজার থেকে কাপড় কিনে এনে তা দিয়ে টুপি তৈরী করতেন। পরে খাজা এনায়েতপুরী (রঃ) হাটে-হাটে গিয়ে এসব টুপি বিক্রি করতেন। আর এভাবেই চলতো তাদের কষ্টের সংসার ও তার লেখা-পড়া। একদিন খাজা এনায়েতপুরী (রঃ) মা তাহমিনা বেগম (রঃ) হঠাৎ এক রাতে স্বপ্ন দেখেন দক্ষিন-পশ্চিম আকাশে সুর্য্য উদিত হচ্ছে। সবাই ঐদিকে সেজদা করছে। পরদিন সকালে শুনতে পান ভারতের প্রখ্যাত পীর খাজা ওয়াজেদ আলী (রঃ) শাহজাদপুর উপজেলার চিনা ধুকুরিয়া এনায়েতপুর মাজারের দক্ষিন-পশ্চিম এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছেন। এলাকার মুরুব্বীদের সাথে ১৭ বছর বয়স্ক খাজা ইউনুছ আলী (রঃ) কে সেখানে পাঠান তিনি। অনুসারীদের নিয়ে ইসলামী আলোকপাত করা কালে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ অতিবাহিত হচ্ছিল। তখন তিনি সম্মানের সাথে দাঁড়িয়ে “নামাজকা ওয়াক্ত যা রাহা” বললে তখন ওয়াজেদ আলী (রঃ) আলোচনা রেখে সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। এরপর হুজুর তাকে ডেকে নিয়ে কথা বলে সন্তুষ্ট হন। এক পর্যায়ে তাকে দরবারে নিয়ে কোলকাতার হুগলীর দারুল উলুম মাদ্রাসায় পড়িয়ে টাইটেল পাশ করেন।

এরপর খাজা সৈয়দ ওয়াজেদ আলী (রঃ) এর শান্তি ও আদর্শের পথে ইসলাম প্রচারে ভোগ বিলাসী জীবনের বিরোধী এই মহামানব ইসলাম ও সুফীবাদের দর্শন ভারতের আসাম সহ সাড়া বাংলায় প্রচারে ২৪ লাখ মুরিদ ও খেলাফত প্রাপ্ত ৫৬ জন খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে খেতাব প্রাপ্ত হন। কিছুদিন অতিবাহিত হলে নিজ ভুম সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করে শুরু করেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শান্তির তরিকা প্রচার এবং আদর্শের সুফী বাদের বিস্তার।
পাশাপাশি এনায়েতপুরেই তিনি বিয়ে করে শুরু করেন সংসার জীবন। ৮ কন্যা এবং ৫ ছেলে সন্তানের জনক হন। পরবর্তীতে সমগ্র বাংলাদেশের পাশাপাশি ভারতের আসামে সফর করে ইসলাম ও সুফীবাদ প্রচার কাজ তরান্বিত করেন। প্রথমত অসুস্থ্যবস্থায় সহযোগীদের নিয়ে ময়মনসিংহ গিয়ে ইসলামের মর্মবানী প্রচার করলে ১৭ জন আকৃষ্ট হন। পাশাপাশি সমাজসেবা মুলক কাজেও রেখেছিলেন অনন্য অবদান। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ যেকোন প্রয়োজনে অসহায় মানুষের সেবায় নিবেদিত থাকায় খাজা এনায়েতপুরীকে ভক্তবৃন্দ সুলতানুল আউলিয়া এবং চিরস্থায়ী সংস্কারের জন্য “আখেরী মুজাদ্দেদ” বলে অভিহত করেন।

এরপর ১৯১৬ সালে তার আত্বীয় ও অনুসারীদের পরামর্শ ও সহযোগীতায় এনায়েতপুর দরবারে ওরশ শুরু হলে ধীরে-ধীরে অগনিত ভক্তদের আগমনে মহাসমাবেশে রুপ নেয়। এরই এক পর্যায়ে তার সংস্পর্শে এসে আদর্শিক আলোর পথের দিশারী হিসেবে ১২শ পীর আওলীয়া খেলাফত প্রাপ্ত হন। এর মধ্যে ময়মনসিংহের খাজা মোহাম্মদ ছাইফুদ্দীন শম্ভুগঞ্জী পীর, ফরিদপুরের সদরপুরের প্রখ্যাত হযরত মাওঃ হাসমত উল্লাহ আটরশি পীর, মাওঃ সুলতান আহম্মেদ চন্দ্রপাড়া পীর, টাঙ্গাইল মাওঃ মকিম উদ্দিন প্যারাডাইজ পাড়া, কুমিল্লার ইসলামাবাদ, মাতুয়াইল, জামালপুরের সাধুরপাড়া মোসলেম নগর, যশোরের ঘুনী দরবার শরীফ, ভারতের আসামের গণি খলিফার দরবার শরীফ অন্যতম। তারা একই ভাবে খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) সুফী বাদের আদর্শ ও ইসলাম প্রচার করছেন।

গত ১৯১৬ সাল থেকে শুরু বাৎসরিক ওরশ এবার ১০৮তম বছর পার করবে। আগামী ১ মার্চ হতে শুরু ৩ দিন ব্যাপী এই ঐতিহাসিক ওরশে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ভারতের আসাম থেকে অন্তত ১৫ লক্ষাধিক জাকেরের সমাবেশ ঘঠবে। বসবে ১০৮তম ঐতিহ্যের মেলা। ৩ মার্চ ১৮ ফাল্গুন (খাজা এনায়েতপুরী (রঃ) এর ওফাত দিবস) সকালে দরবারের বর্তমান গদ্দিনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন (নুহু মিয়া) এর মোনাজাত পরিচালনায় বিশ্বমানবতার মঙ্গল কামনা করে বাৎসরিক ওরশ শরীফের সমাপ্ত হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রিমিয়ার সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১১ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ২ হয়েছে ৪৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৬৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি গত ৩0 জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ মার্চ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Premier-Cement

প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা আজ

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির বোর্ডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণাও আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, প্রিমিয়ার সিমেন্ট মিলসের সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংক্রান্ত সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বিকাল ৫টায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। সে হিসাবে এক বছরে ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩ টাকা ৭০ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ২০ পয়সায়।

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল প্রিমিয়ার সিমেন্টের পরিচালনা বোর্ড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৭৯ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪৯ টাকা ৭৪ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রিমিয়ার সিমেন্ট মিলস। ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৮ হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৭ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ডিএসইতে গতকাল প্রিমিয়ার সিমেন্ট শেয়ারের সমাপনী দর ছিল ৪৪ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৪৩ টাকা ২০ থেকে ৬১ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

বিকালে বিডি থাই ফুডের বোর্ড সভা

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ওই সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩২ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
tallu spn

তাল্লু স্পিনিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৪৪ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৮৯ য়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭৫ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফাইনালে যেতে কুমিল্লার লক্ষ্য ১২৬ রান

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগে ব্যাট করতে নেমে শুরুতেই হারিয়ে ফেলে তিন উইকেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মিলে গড়েন প্রতিরোধ।

কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেননি। দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে অল্পতেই গুটিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে যেতে কেবল ১২৬ রানের লক্ষ্য পেয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় ইমরুল কায়েসের দল। আন্দ্রে রাসেলের ফুলটস বল গাফারির কানায় লেগে সোজা চলে যায় মোসাদ্দেক হোসেনের হাতে। দুই বল পর রান আউটের শিকার হয়ে ফেরেন তৌহিদ হৃদয়। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। তৃতীয় ওভারের শেষ বলে জাকির হাসানকে তুলে নেন মঈন আলী।

মাত্র ১৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট। অনেকটা অবাক করেই পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসেন মাশরাফি। শান্তর সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। যা ভাঙেন রাসেল। নবম ওভারে তার শিকার হওয়ার আগে ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন মাশরাফি। ঠিক পরের ওভারেই তানভীর হাসানের বলে বোল্ড হন শান্ত। ২৯ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর মুলত ধস নামে সিলেটের ব্যাটিংয়ে। ভেঙে যায় তাসের ঘরের মতো। তিন ওভার বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয় তারা। মাঝে দিয়ে ২২ বলে ৪ চারে ২৯ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন তানভীর, রাসেল ও মুস্তাফিজুর রহমান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে হবে: মাশরাফি

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে পেলেন সেটা বড় কথা নয়, বিগত সময়ের মতো নড়াইলের ১ ও ২ আসন যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে র উপহার দেয়া হয়েছে। তেমনি করে আগামী নির্বাচনেও শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার নির্বাচনী সময়ের চার বছর শেষ হয়েছে এর মধ্যে দুই বছর করনোর কারনে সারা বিশ^ স্তব্ধ হয়ে গিয়েছিলো। আমার পরিবারের ১৬জন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলো। করোনা কমে গেলে আমরা আমাদের কার্যক্রম পুনরায় শুরু করি। নড়াইলের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড শেষ হয়েছে আরও চলমান রয়েছে। নড়াইলবাসীর কোন দাবি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিরিয়ে দেননি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গোলাম নবী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল প্রমুখ। জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একুশে পদক পাচ্ছেন ১৯ বিশিষ্ট নাগরিক ও ২ প্রতিষ্ঠান

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এবারের একুশে পদক পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. শামসুল হক (মরণোত্তর), অভিনেতা মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ, সাংবাদিক মো. শাহ আলমগীর (মরণোত্তর), চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা, আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

ভাষা আন্দোলনে অবদানের জন্য মনোনয়ন পেয়েছেন খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান।

শিল্পকলায় (অভিনয়) মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ, শিল্পকলায় (সংগীত) মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর), শিল্পকলায় (আবৃত্তি) জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজীশ আলী খান, শিল্পকলায় (চিত্রকলা) কনক চাঁপা চাকমা।

মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আবদুল মজিদ, শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় মো. সাইদুল হক, রাজনীতিতে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে মনোনয়ন পেয়েছেন ড. মনিরুজ্জামান (মরণোত্তর)।

আর একুশে পদকের জন্য মনোনীত দুটি প্রতিষ্ঠান হলো: শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সমাজসেবায় অবদানের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন।

একুশে পদক বাংলাদেশের বেসামরিক নাগরিকদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক দেয়া শুরু হয় ১৯৭৬ সালে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি আঠারো ক্যারেটের স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নিয়ালকো অ্যালয়সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিয়ালকো অ্যালয়স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৩ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য