Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

স্টক নিউজ বিডি

স্টক নিউজ বিডি

একমি পেস্টিসাইডস

একমি পেস্টিসাইডসের ক্যাটাগরি পরিবর্তন

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ১৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা ২০ জানুয়ারি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা পেট্রোলিয়াম

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কনফিডেন্স সিমেন্টের বোর্ড সভা ১৬ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসি বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৬৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রবিবার সকালে আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাণ হয়।

এতে বলা হয়েছে, বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৫.৯৫ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

নগদ লভ্যাংশ পাঠিয়েছে একমি পেস্টিসাইড

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দুই কোম্পানির বোর্ড সভা আজ

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আজ। এর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা বেলা ২টা ৩০ মিনিটে ও তাল্লু স্পিনিং মিলসের বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ডের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭৮ পয়সা। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ২৯ পয়সায়।

তাল্লু স্পিনিং মিলস: কোম্পানিটির বোর্ডের বোর্ড সভা চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেয়া হবে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে লোকসানের কারণে শেয়ারহোল্ডারদরে জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি তাল্লু স্পিনিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৭৫ পয়সায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজ শেষ দিন

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ রোববার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে।

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

ইসি সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচনের তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।’

জাতীয় সংসদ কমপ্লেক্সে আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকেন।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার। বর্তমান সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই।

রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে, নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বোনাস বিওতে পাঠিয়েছে শাহজিবাজার

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১২ ফেব্রুয়ারি বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে শাহজিবাজার ৩২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ বোনাস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফু-ওয়াং সিরামিকস

ফু-ওয়াং সিরামিকসের বোর্ড সভা ১৫ ফেব্রুয়ারি

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ০৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গ্লোবাল হেভি কেমিক্যালস

গ্লোবাল হেভি কেমিক্যালের বোর্ড সভা ২৬ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি, বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি আয় করেছিল ৪৬ পয়সা ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য