Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অর্থনীতি

গ্যাস সংকটে কারখানা বন্ধ, লোকসান প্রতিদিন ২ কোটি টাকা

স্টক নিউজ বিডি July 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গ্যাস সংকটের কারণে বাংলাদেশের বৃহত্তম সব কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজাইজার ইন্ডাস্ট্রির (সিইউএফএফ) উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে এই কারখানাটি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

জানা গেছে, সিইউএফএলর ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭-৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এবং কয়েকদিন ধরে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

আজ (২০ জুলাই) সকালে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকার থেকে আবার যখন চালু করার সিদ্ধান্ত দেওয়া হবে এবং গ্যাস পাওয়া যাবে তখনই কারখানাটি চালু করা হবে। তবে কখন হবে, তা এখনই বলা যাচ্ছে না।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানাটি চালু করা হয়। এবার গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। তবে সিইউএফএলের উৎপাদন বন্ধ থাকলেও কাফকোতে নিরবিচ্ছিন্ন উৎপাদন অব্যাহত থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সফলভাবে শেষ হলো মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫

সফলভাবে শেষ হলো মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ কোরবানি ঈদ উপলক্ষে দেশব্যাপী পরিচালিত মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ এর সমাপ্ত ঘোষণা করা হয়েছে ১৮ জুলাই। আগের মতো ক্যাম্পেইনের এই সিজনেও সারা দেশের গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

সিজন-১৫ এর আওতায় পণ্য কেনায় ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকসহ নানান ক্রেতা সুবিধা দিয়েছে দেশীয় অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।

জানা গেছে, মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ এর আওতায় ঈদ অফারে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি লাখ লাখ টাকার ফ্রি পণ্যসহ বিভিন্ন ক্রেতা সুবিধা দেওয়া হয়েছে। দেশের যেকোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কেনায় এসব সুবিধা পেয়েছেন গ্রাহক। পণ্য কেনার পর তা ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়েছে। এরপর ক্রেতার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ কিংবা ফ্রি পণ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শোরুম থেকে প্রাপ্ত ক্যাশব্যাক অথবা ফ্রি পণ্য যথাসময়ে ক্রেতাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫।

সূত্রমতে, সিজন-১৫ এর আওতায় গত কোরবানি ঈদের আগে মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন দুজন ক্রেতা। তারা হলেন-ময়মনসিংহের ফুলপুর পৌরসভার চরপাড়া এলাকার আখের শরবত বিক্রেতা মোহাম্মদ শামীন ও মেহেরপুর গাংনী উপজেলার গৃহিণী মোছাম্মত সাগরিকা খাতুন। ঈদের আগে মার্সেল ফ্রিজ কিনে বিশাল অংকের টাকা পেয়ে ভাগ্য বদলে গিয়েছে তাদের। এছাড়া, লাখ লাখ টাকার পণ্য ফ্রি পেয়েছেন অসংখ্য ক্রেতা।

মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় মার্সেল আজ দেশের জনপ্রিয় ব্র্যান্ড। মানুষ দেশীয় পণ্য ক্রয় ও ব্যবহার করছে বলে দেশের টাকা দেশেই থাকছে। দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তাই ক্রেতাদের হাতে উচ্চ গুণগতমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধাও দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যা কিনা শতভাগ বজায় রেখে চলেছে মার্সেল।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই নিশ্চিত ক্যাশব্যাকসহ নানান সুবিধা দিয়ে থাকে মার্সেল কর্তৃপক্ষ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
metro rail

ব্যয় বাড়ল মেট্রোরেল প্রকল্পের

স্টক নিউজ বিডি July 19, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ করায় ব্যয় বেড়েছে মেট্রোরেল প্রকল্পের। এই প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। প্রকল্প ব্যয় ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একনেক বৈঠকে এটিসহ মোট ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮৫৬ কোটি ৮০ লাখ টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৪৪৪ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ২৭৭ কোটি ৯৮ লাখ টাকা এবং অর্থনৈতিক সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় করা হবে।

বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় তিনি জানান, মেট্রোরেলের গুরুত্বপূর্ণ স্টেশনে পার্কিং ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কমলাপুর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত ইন্টারলিংক ট্রেন সার্ভিস এবং প্রয়োজনে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের আওতায় নির্মিত সড়কের মান রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেয়াদ ও আকার বাড়ল শেয়ারবাজার সহায়তা তহবিলের

রিজার্ভ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও এক উদ্যোগ

স্টক নিউজ বিডি July 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃবৈদেশিক মুদ্রা রিজার্ভের সরবরাহ বাড়াতে আরো একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো প্রবাসীদের বৈদেশিক মুদ্রার আমানত (এনএফসিডি) হিসেবে নিজেদের মতো করে সুদ দিতে পারবে। এতদিন ‘ইউরো কারেন্সি ডিপোজিট রেটের’ বেশি সুদ দেওয়া যেত না। অর্থাৎ প্রবাসীদের বৈদেশিক মুদ্রার আমানতের সুদহারের সীমা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৭ জুলাই) বাংলাদেশ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ নির্দেশনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে বিদেশ ভ্রমণে কড়াকড়ি, সরকারি প্রকল্প কাটছাঁটসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কমানো হয়েছে ইআরকিউ হিসাবে জমা রাখার সুযোগ, ব্যাংকের বৈদেশিক মুদ্রা ধারনের ক্ষমতা কমানো এবং অফশোর ব্যাংকিং ইউনিট থেকে ডলারে দেওয়া ঋণ স্থানীয় মুদ্রায় স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির নামে এনএফসিডি হিসেব খুলতে পারে। এই হিসাবে ইউরোকারেন্সি আমানত হিসেবের বেশি সুদ দিতে পারে না। এখন থেকে এ ক্ষেত্রে ব্যাংকগুলো নিজেরাই সুদহার নির্ধারণ করতে পারবে। এই শিথিলতা প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিদেশি নাগরিক, বিদেশে নিবন্ধিত কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বিশেষায়িত অঞ্চল তথা ইপিজেড, ইজেড বা হাইটেক পার্কে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জানা গেছে, আমদানি ব্যয় অনেক বেড়ে যাওয়া এবং প্রবাসী আয় কমার ফলে চাপে রয়েছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। গত আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়ানো বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ১২ জুলাই ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। আবার এক বছরে আন্তঃব্যাংকে ডলারের দর ৯ টাকা ১৫ পয়সা বেড়ে ৯৩ টাকা ৯৫ পয়সায় উঠেছে। এ রকম পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা ব্যয় কমাতে গাড়ি, টিভি, ফ্রিজ, স্বর্ণসহ ২৭ ধরনের পণ্যে শতভাগ এলসি মার্জিন নির্ধারণ করা হয়েছে। আরও বেশ কিছু পণ্যে মার্জিনের হার ঠিক করা হয়েছে ৭৫ শতাংশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওয়ালটন ফ্রিজ কিনে এবার ২০ লাখ টাকা পেলেন ব্যাংক কর্মকর্তা

ওয়ালটন ফ্রিজ কিনে এবার ২০ লাখ টাকা পেলেন ব্যাংক কর্মকর্তা

স্টক নিউজ বিডি July 7, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ওয়ালটনের তিনটি ফ্রিজ ব্যবহার করছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ। দামে সাশ্রয়ী, টেকসই আর দৃষ্টিনন্দন ডিজাইনের জন্যই তার পছন্দ ওয়ালটনের ফ্রিজ। সম্প্রতি গৃহে ব্যবহারের জন্য আরেকটি ফ্রিজ কেনেন শাহাবুদ্দিন। ওয়ালটন থেকে কেনা চতুর্থ ফ্রিজে তার জন্য ছিলো বড় চমক। ঈদুল আযহা উপলক্ষে সারা দেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ এর আওতায় ফ্রিজটি কিনে ২০ লাখ টাকা পেয়েছেন শাহাবুদ্দিন আহমেদ।

এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ করে টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের লতিফপুর এলাকার পোশাককর্মী পারভিন আকতার এবং ফেনী সদরের ধুমসাদ্দা গ্রামের মোহাম্মদ সবুজ মিয়া। এছাড়া অসংখ্য ক্রেতা বিভিন্ন অংকের কোটি কোটি টাকা এবং ফ্রি পণ্য পেয়েছেন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ কার্যক্রমে স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ঈদ উৎসবে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান ক্রয়ে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই, ২০২২) খুলনার বয়রা মেইন রোডের জলিল স্মরণীতে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘এ. বি. এস. ইলেকট্রো ওয়ার্ল্ড’-এ শাহাবুদ্দিনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন খুলনা সিটি মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনার প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান, খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সিদ্দীকুর রহমান, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, আনিসুর রহমান বিশ্বাস, হাফিজুর রহমান ও আমেনা হালিম এবং ইলেকট্রো ওয়ার্ল্ড শোরুমের স্বত্ত্বাধিকারী আকিব জাবেদ সবুজ প্রমুখ।

জানা গেছে, শাহাবুদ্দিনের বাড়ি যশোর সদরের মাহিদিয়া গ্রামে। তিনি ‘দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’-এর সাতক্ষীরা শাখায় সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি খুলনার ‘এ. বি. এস. ইলেকট্রো ওয়ার্ল্ড’ থেকে ওয়ালটনের ফ্রিজটি কেনেন তিনি। ফ্রিজ কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন হলে শাহবুদ্দিনের মোবাইলে ২০ লাখ টাকা পাওয়ার মেসেজ যায়। ওই টাকায় জমি কিনবেন বলে জানান শাহাবুদ্দিন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র বলেন, এক সময় ইলেকট্রনিক্স পণ্যকে বিলাসী পণ্য বলা হতো। কিন্তু এখন ওয়ালটন তা এমনভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যাতে এগুলোকে আর বিলাসী পণ্য বলা যায় না। ওয়ালটন দেশেই আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে। ভালোমানের পণ্য ও সেবা আর প্রশংসনীয় কর্মকান্ডের মাধ্যমে সারা দেশে দারুণ জনপ্রিয় ওয়ালটন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ওয়ালটনের মতো দেশীয় কোম্পানিগুলোর পাশে আমাদের থাকতে হবে।

আমিন খান বলেন, ওয়ালটনের পণ্য কিনে একজন ক্রেতা শুধু নিজের উন্নতি করেন না, তারা দেশের উন্নয়নেও অবদান রাখেন। ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনার মাধ্যমে দেশের টাকা দেশেই থাকছে। দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনার অর্থ হলো দেশকে ভালোবাসা।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুততম সময়ে সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে গ্রাহকের ফিডব্যাক ও পণ্য সম্পর্কে তথ্য ডিজিটালি সংরক্ষিত হচ্ছে। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চামড়া

ঢাকায় চামড়ার দাম সর্বোচ্চ ৫২ টাকা, ঢাকার বাইরে ৪৪

স্টক নিউজ বিডি July 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ গত বছরের তুলনায় প্রতি বর্গফুটে ৭ টাকা বাড়িয়ে কোরবানির গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ জুলাই) চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে নতুন এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ বছর কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ঢাকাতে ৪৭ থেকে ৫২ টাকা প্রতি বর্গফুট। গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা।

এবার ঢাকার বাইরে গরুর চামড়ার দাম হবে প্রতি বর্গফুটে ৪০ থেকে ৪৪ টাকা, যা গত বছর ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুটে ১৮ থেকে ২০ টাকা। খাসির চামড়া সারাদেশে একই দামে বিক্রি হবে। গত বছর খাসির চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা। তবে বকরির চামড়া গত বছরের মতোই ১২ থেকে ১৪ টাকা বর্গফুট করে বিক্রি হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য কোরবানির পর নিজেদের প্রয়োজনীয় লবণ যুক্ত করে সংরক্ষণ করতে হবে। কোরবানির ৭দিন পর্যন্ত ঢাকা অভিমুখে এবং আন্তজেলা কোনো চামড়াবাহী যানবাহন চলাচল করতে পারবে না। লবণযুক্ত করার কারণে কোনো চামড়া নষ্ট হবে না এবং সময় নিয়ে উপযুক্ত মূল্যে চামড়া বিক্রি করা সম্ভব হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, চামড়ায় লবণযুক্ত করা নিশ্চিত করতে হবে। দেশের মসজিদগুলোতে এ বিষয়ে কোরবানীদাতাদের সচেতন করতে হবে।

এর আগে বাণিজ্যমন্ত্রী আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে ভার্চুয়ালি যুক্ত হন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সভায় বক্তব্য রাখেন। ভার্চুয়ালি অংশ নিয়ে সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আকতার হোসেন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েমনের সভাপতি শাহীন আহমেদ, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ মাহিন, হাইড অ্যান্ড স্কিন অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কর্ণফুলীতে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

কর্ণফুলীতে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

স্টক নিউজ বিডি July 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রা শুরু করলো বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’। উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজারের হাজী ফারুক টাওয়ারে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্য। উদ্বোধন ও ঈদ উপলক্ষে এ শোরুমে সব ধরনের ওয়ালটন পণ্যে ফ্ল্যাট ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে।

শনিবার (২ জুলাই, ২০২২) ফিতা কেটে ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’ শোরুম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কর্ণফুলী থানার সহকারী পুলিশ পরিদর্শক স্বপন কুমার দাস, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মনিরুল হক মনা এবং হক ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-স্বত্বাধিকারী ইকরামুল হক পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমদাদুল হক সরকার বলেন, ‘সারা দেশে ওয়ালটনের ২০ হাজারেরও বেশি সেলস আউটলেট আছে। ক্রেতারা বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য সাদরে গ্রহণ করেছেন বলেই আজ এর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশের চাহিদা মেটানোর পাশাপশি ৪৬টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। নতুন এই শোরুমের মাধ্যমে কর্ণফুলী এলাকায় ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরও বৃদ্ধি পাবে।’

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামের ঘরে ঘরে এখন ওয়ালটন পণ্য। মানুষের হাতের নাগালে ওয়ালটনের মতো বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানের পণ্য পাওয়া এলাকাবাসীর জন্য সৌভাগ্যের। এ এলাকায় সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ আছে। এটা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা থাকবে।’

হক শোরুমের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) নাঈমুল আজম আল বাকী বলেন, ‘দীর্ঘদিন ধরেই এমন একটি ইলেকট্রনিক্স ও ইলেকটিক্যাল পণ্যের শোরুম কর্ণফুলী এলাকার মানুষের দরকার ছিল। ওয়ালটন সেই চাহিদা পূরণ করলো। উদ্বোধন ও ঈদুল আজহা উপলক্ষে শোরুম থেকে ক্রেতাদের জন্য সব ধরনের পণ্য কেনায় ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও ওই শোরুম থেকে ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিভিন্ন সুবিধা দেওয়া অব্যাহত থাকবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় লন্ডনের ‘রোসপা গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন

উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তায় লন্ডনের ‘রোসপা গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন

স্টক নিউজ বিডি July 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন অর্জন করেছে লন্ডনভিত্তিক ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ (RoSPA Health and Safety Gold Awards)। উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করায় লন্ডনের দ্য রয়েল সোসাইটি ফর প্রিভেনশন অব এক্সিডেন্ট বা রোসপা (RoSPA) শীর্ষক ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে এ স্বীকৃতি পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। বাংলাদেশি উৎপাদনমুখী শিল্প খাতে ওয়ালটনই প্রথম এ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলো।

গত ২৩ জুন লন্ডনের চেশিয়ারে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনকে ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ওয়ালটনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের প্রধান মোহাম্মদ লিটন মোল্ল্যা। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কারটি প্রদান করে ব্রিটিশ কর্তৃপক্ষ। বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটন গোল্ড ক্যাটাগরিতে এ পুরস্কার পেলো।

উল্লেখ্য, ‘রোসপা হেলথ অ্যান্ড সেফটি গোল্ড অ্যাওয়ার্ড’ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং স্বীকৃত স্কিমগুলোর মধ্যে একটি। এই অ্যাওয়ার্ডের জন্য প্রতি বছর প্রায় ৫০টি দেশ থেকে ২ হাজার কোম্পানি নাম এন্ট্রি করে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ৭ মিলিয়নেরও বেশি কর্মী।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এ পদক অর্জনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে শিল্প খাতে উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

ওয়ালটন ইএইচএস বিভাগের প্রধান প্রকৌশলী লিটন মোল্ল্যা বলেছেন, ‘ওয়ালটনের উন্নত কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার এই আন্তর্জাতিক স্বীকৃতি এক বিশাল অর্জন। এই পুরস্কার দেশি-বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনে নতুন এক মাত্রা যোগ করলো। এই সম্মাননা ওয়ালটনের ভিশন-২০৩০ অর্জনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে। এই পুরস্কার অর্জনের মাধ্যমে আমাদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বেঞ্চমার্ক করা সহজ হবে।’

ওয়ালটনের নির্বাহী পরিচালক তানভীর আঞ্জুম বলেন, ‘উচ্চ মানের পণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসডিজির ৩, ৮ ও ৯ নম্বর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে সকলের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান, শোভন কর্মসুযোগ সৃষ্টি; স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, অভিঘাতসহনশীল অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পয়ানের প্রবর্ধন এবং উদ্ভাবনার প্রসারণকল্পে আমরা কাজ করছি। এরই স্বীকৃতি হিসেবে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে রোসপা অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন।’

তিনি বলেন, ‘মর্যাদাকর এই পুরস্কার ‘‘বেটার বাংলাদেশ টুমরো’’ শীর্ষক উদ্যেগের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যামাত্রা অর্জনে ওয়ালটন পরিবারকে আরও অনুপ্রাণিত করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
২০ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির

২০ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। যা বর্তমান বাজেটের আকারের চেয়ে ৩ দশমিত ৪ শতাংশ বেশি। এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৮ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি ১ লাখ ৮০ হাজার কোটি টাকা। উন্নয়ন বাজেট ৫ দশমিক ২৪ শতাংশ।

রবিবার সকালে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে অর্থনীতি সমিতি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, প্রচলতি বাজেট প্রণয়ন করা হয় অর্থের প্রাপ্যতার ভিত্তিতে, আর অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাব প্রণীত হয় মানুষের চহিদার ভিত্তিতে। এরপর অর্থ জোগাড়ের চিন্তা। তবে এই সমীকরণ জটিল। অর্থনীতি সমিতি বাজেট ভারসাম্যের পক্ষে নয়, অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যের পক্ষে, সে জন্যই সরকারের বাজেটের চেয়ে অনেক বেশি অংকের বাজেট প্রস্তাব করে অর্থনীতি সমিতি। এই বাজেটে শুধু আকারের দিক থেকেই বড় নয়, এটি জনকল্যানমুখী ও উন্নয়নমুখী বাজেট।
তিনি আরও বলেন, বেকারত্ব বেশি থাকলে উচ্চ মূল্যস্ফীতি অনেকটা মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো হয়ে ওঠে। সেই সঙ্গে চলছে বৈশ্বিক পরিসরে মন্দাভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

এই পরিস্থিতিকে দুঃসময় আখ্যা দিয়ে আবুল বারকাত বলেন, এ সময় মানুষ জনকল্যাণকামী বাজেট প্রত্যাশা করে। সরকারি উদ্যোগে শোভন কর্মসংস্থান বৃদ্ধির বিকল্প নেই বলে মত দেন তিনি। তার আশা, এই বিপর্যয় মানুষের অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিও সুযোগ সৃষ্টি করবে।

ঘাটতি তুলনামূলক বেশি হলেও ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ এবং দেশীয় ব্যাংকখাত থেকে অর্থ নেওয়া হবে না। এর পরিবর্তে স্বাধীনতার পর থেকে গত ৪৬ বছরের পুঞ্জিভূত কালো টাকার ৫ শতাংশ ও পাচারকৃত অর্থের অন্তত ২ শতাংশ বাজেটের আয় খাতে আনতে পারলে অর্থের ঘাটতি অনেকটাই কমে আসবে। বিকল্প বাজেটে আয়ের ক্ষেত্রে ৫৭ শতাংশ প্রত্যক্ষ কর আর ৪৩ শতাংশ পরোক্ষ কর আহরণের প্রস্তাব করা হয়েছে। পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ করের উপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। আয়ের ক্ষেত্র হিসেবে ২৭ টা নতুন ক্ষেত্রের কথা বলা হয়েছে। আয়ের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের প্রচলিত পথ অনুযায়ী না হেঁটে বিকল্প পথে হাঁটার উপর জোর দেন তিনি।

এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দপ্রাপ্ত খাত প্রস্তাব করা হয়েছে- প্রথমত- সামাজিক নিরাপত্তা খাত, দ্বিতীয়ত- শিক্ষা ও গবেষণা, তৃতয়ীত- প্রযুক্তি, চতুর্থত- প্রশাসন ও পঞ্চমত- স্বাস্থ্যখাত। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে কৃষি-জলাভূমি সংস্কারে বিশেষ বরাদ্দের দাবি জানান আবুল বারাকাত। এ ছাড়া হাওর-বিল অঞ্চলের মানুষদের জীবনের উন্নয়নে কর্তৃপক্ষ গঠন করে ২ লাখ কোটি টাকা বরাদ্দের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলাম। বিকল্প বাজেট সংবাদ সম্মেলনের ভিডিও কনফারেন্সে দেশের ৬৪টি জেলা, ১০৭টি উপজেলা এবং ২১টি ইউনিয়ন থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা যুক্ত ছিলেন।

চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭.৫ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয় ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয় ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
স্বর্ণের দাম বাড়ল

প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪১৯৯ টাকা

স্টক নিউজ বিডি May 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ডলারের উত্তাপ ছড়িয়েছে সোনার বাজারে। অস্বাভাবিক হারে বেড়েছে মার্কিন ডলারের দাম। এতে দেশি- বিদেশি বাজারে বেড়েছে সোনার দাম। ফলে প্রতি গ্রাম সোনার দাম ৩৬০ টাকা বাড়ানোর তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সে হিসেবে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য কাল রবিবার থেকে সারাদেশে কার্যকর করবে বাজুস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য