Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অর্থনীতি

স্বর্ণের দাম বাড়ল

ডলারের ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

স্টক নিউজ বিডি May 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ডলারের ঊর্ধ্বগতিতে বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরিতে স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাবাজারে ডলারসহ বিভিন্ন মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সভায় স্বর্ণের দাম পুনর্নিধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে প্রতি ভরি ৭৮ হাজার ২৬৫ টাকা। যা এতদিন ছিল ৭৬ হাজার ৫১৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ৭৪ হাজার ৭০৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৬৪ হাজার ৩৫ টাকা দরে বিক্রি হবে। এতদিন ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ভরিপ্রতি ৭৩ হাজার ১৭ টাকা। আর ১৮ ক্যারেট ছিল ৬২ হাজার ৬৩৬ টাকা।

নতুন দর অনুসারে, সনাতনি স্বর্ণের দাম পড়বে ভরিপ্রতি ৫৩ হাজার ৩৬৩ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

রাশিয়ায় মূল্যস্ফীতি ২০ বছরের মধ্যে সর্বোচ্চ

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইউক্রেনে হামলার পরিণতি হিসেবে রাশিয়ায় মূল্যস্ফীতির হার গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলে দেশটির বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট শুক্রবার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। খবর এএফপির।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ বছর মূল্যস্ফীতি ২৩ শতাংশে পৌঁছাতে পারে। ২০২৪ সালে তা কমে ৪ শতাংশে নামতে পারে। রোসস্ট্যাট জানিয়েছে, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ২০ দশমিক ৫ শতাংশ। কোনো কোনো খাদ্যপণ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এরপর পশ্চিমা দেশগুলো রপ্তানিসহ নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে।

রাশিয়ায় আগে থেকেই মূল্যস্ফীতি বাড়ছিল। এর কারণ ছিল, করোনা-পরবর্তী চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাতে বাড়তি মাত্রা যোগ করেছে।

যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, তাদের ওপর নিষেধাজ্ঞার কারণে পশ্চিমারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মুন্নু ফেব্রিক্স

মুন্নু ফেব্রিক্স লিমিটেড-এর উন্নয়নের অগ্রযাত্রা

স্টক নিউজ বিডি May 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ মুনু ফেব্রিক্স লিমিটেড এই উপ-মহাদেশের একটি নেতৃস্থানীয় কম্পোজিট টেক্সটাইল শিল্প যা ১৯৯৪ সালে ১,১৫০.০০ মিলিয়ন টাকা পরিশোধিত মূলধন সহ একটি পাবলিক লিমিটেড কোম্পানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এতে রয়েছে স্পিনিং, উইভিং, ইয়ার্ন ডাইং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং এবং গার্মেন্ট ওয়াশিং।

মুনু ফেব্রিক্স লিমিটেড-এর স্পিনিং সেকশনে স্পিন্ডেল ও রোটর দিয়ে ১০০% তুলা উৎপন্ন হয়। উইভিং সেকশনে রয়েছে সুদাকোমা এয়ার-জেট সোমেট এবং সুমিত রেপিয়ারেরমত অত্যাধুনিক অসংখ্য তাঁত। ফলে বিভিন্ন ধরণের
পপলিন, চেক, স্টাইপ, টুইলস এবং ডবি বুনতে সক্ষম। ওভেন ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং সেকশনে নিজস্ব ল্যাব ও ডিজাইন স্টুডিওতে যে কোন কালার কম্বিনেশনের সমন্বয়ে প্রিন্ট করা হয়। এছাড়া ফিনিশিং ইউনিক ইজিকেয়ার, রিংকল-ফ্রি, ওয়াটার রিপেলেন্ট, পিচ ফিনিশ, ওয়াক্স কোটেড, পেপার টাচ এবং অন্যান্য জিনিস দিয়ে কাপড় তৈরি করা হয়। এসকল কাপড়ের একসময়ে প্রধান ক্রেতা ছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপান। বর্তমানে প্রচ্ছন্ন বিক্রেতা হিসাবে বিশে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি করছে।
গত পাঁচ অর্থ বছরে উক্ত কোম্পানীর বিক্রয়মাত্রা ছিল নিরুপ :
অর্থ বছর মোট বিক্রয় (টাকা)

       ২০১৬-২০১৭                      ৪৭৪.৩৯ মিলিয়ন
       ২০১৭-২০১৮                      ৫৯৭.১৯ মিলিয়ন
       ২০১৮-২০১৯                      ৯৮৮.২১ মিলিয়ন
       ২০১৯-২০২০                      ১,০৭১.০৭ মিলিয়ন
       ২০২০-২০২১                      ১,২৬৪.০২ মিলিয়ন

বিগত পাঁচ অর্থ বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে মুনু ফেব্রিক্স লিমিটেড-এর বিক্রয়মাত্রা ক্রমশঃ বেড়েই চলছে। ২০১৬-২০১৭ সালে বিক্রয় ছিল টাকা ৪৭৪.৩৯ মিলিয়ন, ২০১৭-১৮ সালে বিক্রয় ছিল টাকা ৫৯৭.১৯ মিলিয়ন,
২০১৮-১৯ সালে বিক্রয় ছিল টাকা ৯৮৮.২১ মিলিয়ন, ২০১৯-২০ সালে বিক্রয় ছিল টাকা ১,০৭১.০৭ মিলিয়ন এবং ২০২০-২১ সালে বিক্রয় ছিল টাকা ১,২৬৪.০২ মিলিয়ন। অর্থাৎ ২০১৭-১৮ সালের তুলনায় ২০২০-২১ সালের বিক্রয় বেড়েছে ১১২%।

জনাব রাশীদ সামিউল ইসলাম গত ২৮ এপ্রিল ২০২১ সালে উপ-বাবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি র‌্যাঙ্কিং-এর দিক
থেকে বিশ্বের ৮ম বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মাষ্টার্স ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন এবং ইম্পেরিয়াল বিজনেস স্কুল থেকে মাষ্টার্স ইন ম্যানেজম্যান্ট ডিগ্রী লাভ করেন। তিনি মুনু ফেব্রিক্স লিমিটেড-এর দায়িত্ব নেওয়ার পূর্বে জাপানের নিশান মটরস কর্পোরেশন এবং যুক্তরাজ্যে অবস্থিত রোলস রয়েল এ কর্মরত ছিলেন। তাঁর অর্জিত গবেষণা বর্তমানে কোম্পানীর কাজে সম্পূর্নরুপে নিয়োজিত করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও গতিশীল প্রচেষ্ঠায় স্বল্প সময়ের মধ্যে কোম্পানীটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১২ বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এবারই তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ ২০২২) সর্বোচ্চ বিক্রয় ছিল টাকা ৩৪০.৭০ মিলিয়ন এবং ইপিএস ছিল ০.০৫ টাকা। এই তিন প্রান্তিকে (জুলাই-মার্চ ২০২২) মোট বিক্রয় ছিল টাকা ১,০৮৫.৩০ মিলিয়ন এবং ইপিএস দাড়াঁয় ০.১০ টাকা যেখানে গত তিন প্রান্তিকে (জুলাই-মার্চ ২০২১) মোট বিক্রয় ছিল টাকা ৮৭০.৫৯ মিলিয়ন এবং ইপিএস ছিল ০.০৪ টাকা অর্থাৎ গত তিন প্রান্তিকের তুলনায় এবার দ্বিগুন-এর ও বেশি লাভ হয়েছে।

নতুন প্রজম্মের বাবস্থাপনায় গতিশীল নেতৃত্বাধীন, বিচক্ষনতা ও দক্ষকর্মী বাহিনীর সম্মিলিত অক্লান্ত পরিশ্রমের ফলে অচিরেই কোম্পানী তার সাফল্যের শীর্ষে পৌঁঁছাতে পারবে এবং হারানো গেীরব ফিরে পাবে বলে বাজার বিশ্লেষকরা মনে করেন।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টিপু মুনশি

সয়াবিন-পামঅয়েল আর খোলা বিক্রি করা যাবে না: বাণিজ্যমন্ত্রী

স্টক নিউজ বিডি March 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ৩১ মে থেকে সয়াবিন এবং ৩১ ডিসেম্বর থেকে পামঅয়েল খোলা বিক্রি করা যাবে না। এসব তেল বোতলে বিক্রি করতে হবে।

বুধবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে আসেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের মজুত যথেষ্ট পরিমাণে আছে। সব আমাদের হাতে আছে, কোনোটার সমস্যা নেই। হঠাৎ করে টিসিবি সিদ্ধান্ত নেয় এক কোটি মানুষকে পণ্য দেবে, সে ব্যবস্থাও তারা করেছে।

পণ্যের দাম বিষয়ে কেউ আইন মানেন না- সাংবাদিকরা মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, আমরা আরও অ্যাকটিভ (সক্রিয়) হবে। ভোক্তা অধিকারকে বলব- শিল্প মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটা যেন তাদের জানানো হয়। আমরাও আমাদের ব্যবস্থা নেবে।

সরকারের চেয়ে বড় হাত কারো নয়- এমন সতর্কবার্তা দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, আমরা বসতে চাই- সুবিধা দিতে চাই। কিন্তু তাই বলে এমন না তারা (ব্যবসায়ীরা) সুযোগ নেবেন। কিছুদিন আগে তারা এসেছিলেন তেলের দাম বাড়ানোর বিষয়ে। আমরা পরিষ্কার বলে দিয়েছি- নট পসিবল (সম্ভব নয়)। আমরা দেখতে চাই এবং কোথাও সুযোগ নিতে দেবে না।

এ সময় মন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বলেন, আপনাদের একটু সহযোগিতা চাই। আমাদের প্রশ্ন করেই শেষ করবেন না, আপনারা বাজারেও ঢুকে পড়েন। আপনারা কথা বলেন, স্ক্রল, পেপারে লেখেন। নির্দিষ্ট করে বলেন- ‘এটার বেশি দাম দেবেন না, সচেতন হোন’।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের মুনাফার চাকা

ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের মুনাফার চাকা

স্টক নিউজ বিডি January 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল ২০২০ সালে। এর প্রভাব পড়ে দেশের প্রায় প্রতিটি সেক্টরে। এ থেকে বাদ যায়নি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও। ওই বছর মহামারি আর সুদহার এক অঙ্কে নামিয়ে আনায় মুনাফা কমেছিল অধিকাংশ ব্যাংকের। তবে ২০২১ সালে ঘুরে দাঁড়িয়েছে মুনাফার চাকা।

সদ্য বিদায় নেওয়া বছরে বেসরকারি খাতের প্রায় সব ব্যাংকেরই পরিচালন মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে। এদিক থেকে কিছু পিছিয়ে থাকলেও মুনাফার ধারায় আছে সরকারি ব্যাংকগুলোও।

ব্যাংকগুলোর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

তবে পরিচালন মুনাফাই ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ এবং সাড়ে ৩৭ শতাংশ হারে করপোরেট কর পরিশোধের পর নিট মুনাফা হিসাব করে ব্যাংকগুলো।

সদ্য বিদায়ী বছর শেষে যেসব ব্যাংকের পরিচালন মুনাফায় বেশি প্রবৃদ্ধি হয়েছে তার মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ বছর ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ২ হাজার ৪৩০ কোটি টাকা। ব্যাংকটি ২০২০ সালে মুনাফা করেছিল ২ হাজার ৩৫০ কোটি টাকা। ২০১৯ সালে ব্যাংকটির মুনাফা ছিল ২ হাজার ৮৮০ কোটি টাকা।

পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ১৪০ কোটি টাকা। ব্যাংকটি ২০২০ সালে পরিচালন মুনাফা করেছিল ৯৩৫ কোটি টাকা, ২০১৯ সালে ছিল ১ হাজার ৫০ কোটি টাকা।

২০২১ সালে ইস্টার্ন ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকা। ২০২০ সালে মুনাফার পরিমাণ ছিল ৮৭০ কোটি টাকা আর ২০১৯ সালে ছিল ৯০০ কোটি টাকা।

এক্সিম ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৭৮০ কোটি টাকা, যা গত বছর ছিল ৭৪১ কোটি এবং ২০১৯ সালে ছিল ৭৮০ কোটি টাকা।

এ বছর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭৫০ কোটি টাকা, যা ২০২০ সালে ছিল ৬৮০ কোটি এবং ২০১৯ সালে ছিল ৮০১ কোটি টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা দাঁড়িয়েছে ৭১৭ কোটি টাকায়। গত বছর মুনাফার এ পরিমাণ ছিল ৪৮১ কোটি এবং ২০১৯ সালে ছিল ৬১৫ কোটি টাকা। এনআরবি কমার্শিয়াল ব্যাংক মুনাফা করেছে ৪৫০ কোটি, যা ২০২০ সালে ছিল ৩২৩ কোটি এবং ২০১৯ সালে ছিল ২৬৫ কোটি টাকা।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড মুনাফা করেছে ২১০ কোটি টাকা। গত বছর ব্যাংকটি মুনাফা করেছিল ১৫২ কোটি এবং ২০১৯ সালে মুনাফা ছিল ২২৮ কোটি টাকা। ২০২১ সালে মার্কেন্টাইল ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৭২২ কোটি, যা ২০২০ সালে ছিল ৪১১ কোটি টাকা।

গত এক বছরে মেঘনা ব্য্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১০৫ কোটি, যা গত বছর ছিল ৭৩ কোটি এবং ২০১৯ সালে ছিল ৮২ কোটি টাকা।

মিডল্যান্ড ব্যাংক মুনাফা করেছে ১৬২ কোটি টাকা, যা গত বছর ছিল ১২৫ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৩৭৫ কোটি, যা ২০২০ সালে ছিল ৩১৭ কোটি টাকা। এনসিসি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭১৭ কোটি, যা ২০২০ সালে ছিল ৫৭৩ কোটি টাকা। যমুনা ব্যাংক মুনাফা করেছে ৭৫০ কোটি টাকা। ২০২০ সালে পরিচালন মুনাফা করেছিল ৬৩৭ কোটি টাকা।

তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালন মুনাফা তুলনামূলক কম হয়েছে।

আলোচ্য বছর শেষে দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকের মুনাফা হয়েছে দুই হাজার ২০৭ কোটি টাকা। এক বছর আগে এই মুনাফার পরিমাণ ছিল দুই হাজার ১৫৪ কোটি টাকা। অন্যদিকে রূপালী ব্যাংকের মুনাফা হয়েছে ১৫০ কোটি, যা গত বছর ছিল ১৫৯ কোটি টাকা।

তবে মুনাফা কমার তালিকায় রয়েছে বছরজুড়ে আলোচিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ২০২১ সালে ২৪৮ কোটি টাকা মুনাফা করা ব্যাংকটি ২০২০ সালে মুনাফা করেছিল ৯২০ কোটি টাকা।

সরকারি এবং বেসরকারি খাতের বেশকিছু ব্যাংক এখনো সদ্য শেষ হওয়া বছরের হিসাব সম্পন্ন করতে পারেনি। এ কারণে ব্যাংকগুলোর মুনাফার সঠিক তথ্য জানা যায়নি। তবে প্রায় সবগুলো ব্যাংকের কর্মকর্তারা মুনাফা প্রবৃদ্ধিতে থাকার কথা জানিয়েছেন।

মুনাফার বিষয়ে চতুর্থ প্রজন্মের এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঋণ পরিশোধে নীতি ছাড়ের কারণে অনেক ব্যাংকেরই আদায় কমেছে। পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি আমানতের সুদহার সর্বনিম্নে নামিয়ে আনার সুফলও পেয়েছে ব্যাংকগুলো। আমদানি, রপ্তানি, রেমিট্যান্সের কমিশন থেকে প্রাপ্ত আয় ও পুঁজিবাজার থেকে পাওয়া মুনাফার প্রভাব পরিচালন মুনাফায় প্রতিফলিত হয়েছে।

করোনার কারণে গত বছর ব্যাংকের মুনাফা কমে গিয়েছিল। এ বছর আবারও বেড়েছে।

এনিয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, করোনার কারণে গত বছর ব্যাংকের পরিচালন মুনাফায় করোনার ধাক্কা লাগে। এতে মুনাফা কমে যায়। এবার কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ছাড়ের কারণে পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দেশে বৈদেশিক সহায়তায় ঋণছাড়ে বিশ্বব্যাংককে ছাড়ালো এডিবি-চীন

দেশে বৈদেশিক সহায়তায় ঋণছাড়ে বিশ্বব্যাংককে ছাড়ালো এডিবি-চীন

স্টক নিউজ বিডি December 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা মহামারির মধ্যেও চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম পাঁচ মাসে দেশে বৈদেশিক সহায়তায় ঋণছাড়ের পরিমাণ বেড়েছে। এরই মধ্যে ছাড় করা হয়েছে ৩০৯ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ হাজার ২৬০ কোটি টাকা (প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে)। একই সময়ে ঋণসহায়তায় বিশ্বব্যাংকে ছাড়িয়ে গেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান, রাশিয়া ও চীন। বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সব সময় শীর্ষে থাকা সংস্থা বিশ্বব্যাংক এখন পঞ্চম।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ডিসেম্বরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ২০২০-২১ অর্থবছরে একই সময়ে উন্নয়ন সহযোগীরা অর্থছাড় করেছিল মাত্র ২০৭ কোটি ডলার। ফলে একই সময়ে বছরের ব্যবধানে ১০২ কোটি ডলার বা ৮ হাজার ৬৭০ কোটি টাকা বেশি ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা।

এই অর্থছাড়ে এগিয়ে আছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি ঋণছাড় করেছে ১৪৪ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ২৩৬ কোটি টাকা। এরপরই জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অবস্থান। এই সময়ে সংস্থাটি অর্থছাড় করেছে ৪৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার ৮২১ কোটি টাকা। জাপানের পরে ঋণছাড়ে এগিয়ে চীন। একই সময়ে দেশটি ৩৮ কোটি ডলার অর্থছাড় করেছে, বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ২২৬ কোটি টাকা। এর পরেই রয়েছে রাশিয়া। তারা ২৮ দশমিক ৮৪ কোটি ডলার ছাড় করেছে, বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ২ হাজার ৪৫১ কোটি টাকা। বিশ্বব্যাংকের ঋণ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সব সময় ঋণছাড়ে এক নম্বরে থাকলেও এবার পাঁচ নম্বরে নেমে এসেছে।

ইআরডি সূত্র জানায়, পাঁচ মাসে ভারত ৪ দশমিক ৭৬ কোটি ডলার ছাড় করেছে। একই সময়ে চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ছাড় করেছে ৬ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। গত পাঁচ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট প্রতিশ্রুতি ছিল ৩৯৩ কোটি ডলারের। সবচেয়ে বেশি প্রতিশ্রুতি ছিল চীনের কাছে ১১২ দশমিক ৭ কোটি ডলার। এর পরেই এডিবির কাছ থেকে ৮০ কোটি ডলার। ঋণ প্রতিশ্রুতির তালিকায় ছিল এআইআইবির ৫১ কোটি, জাপানের ৩৫ কোটি এবং বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার। অর্থছাড় করলেও ভারত ও রাশিয়ার কোনো প্রতিশ্রুতি ছিল না।

গত অর্থবছরের একই সময়ে অর্থছাড়ে এগিয়ে ছিল জাপান ও আমেরিকা। দেশ দুটি ৭১ কোটি ডলার অর্থছাড় করেছিল। এরপরই অর্থছাড় করেছিল বিশ্বব্যাংক ৪১, এডিবি ৩০, ইউরোপ ২০ কোটি ডলার। গত বছরের একই সময়ে চীনের উল্লেখযোগ্য পরিমাণে অর্থছাড় না থাকলেও দেশটি এখন অন্যতম উন্নয়ন সহযোগী হয়ে উঠছে।

গত বছর একই সময়ে ঋণের অর্থছাড় হয়েছিল ১৭১ কোটি ডলার (১৪ হাজার ৫৩৫ কোটি টাকা)। সেই হিসাবে ঋণছাড় বেড়েছে সাত হাজার ৯৯৭ কোটি টাকা।

অর্থনীতিবিদদের দাবি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চীন ও রাশিয়ার অর্থায়নে। এসব প্রকল্পের বাস্তবায়ন গতি ভালো বলেই বেড়েছে অর্থছাড়। কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণকাজ চলমান। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩৭৪ দশমিক ৪২ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা ৪ হাজার ৪৬১ দশমিক ২৩ কোটি টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা ৫ হাজার ৯১৩ দশমিক ১৯ কোটি টাকা। চীনের অর্থায়নে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ঢাকা থেকে কেরানীগঞ্জ ও পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৮ লাখ টাকা। এই প্রকল্পে ২১ হাজার ৮১২ কোটি টাকা ঋণ দেবে চীন।

এছাড়া মেট্রোরেল প্রকল্পে বড় ঋণ দিচ্ছে জাপান। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পও চলমান। এটি দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে ৯২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে রাশিয়া। এসব প্রকল্পের অগ্রগতি ভালো। কিন্তু বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি ভালো হয়নি। এসব কারণে মূলত এক নম্বর থেকে অর্থছাড়ে পাঁচ নম্বরে নেমে এসেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, প্রকল্প বাস্তবায়নের ওপর নির্ভর করে অর্থছাড়। বিশ্বব্যাংকের অর্থায়নে ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাস্তবায়নের অগ্রগতি ভালো নয়। ফলে বিশ্বব্যাংকের অর্থছাড় অন্য উন্নয়ন সহযোগীর চেয়ে কমেছে।

চীন-রাশিয়ার অর্থছাড় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, চীন ও রাশিয়ার অর্থায়নে কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। যেমন- চীনের অর্থায়নে পদ্মা সেতু রেললিংক ও কর্ণফুলী টানেলের মতো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। রাশিয়ার অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প। এসব প্রকল্পে অর্থছাড় হলে পরিমাণ অনেক বেড়ে যায়, যা অন্য একাধিক প্রকল্পে অর্থছাড় হলেও এসব মেগা প্রকল্পের সমান হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন

২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০২২ সালে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ডলারে একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, এমন পূর্বাভাস দিয়েছে ব্রিটিশ কনসালটেন্সি ফার্ম সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন।

স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) সংস্থাটি এক রিপোর্টে জানায়, বিশ্ব অর্থনীতি আগামী বছর প্রথমবারের মতো একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে এবং শীর্ষে থাকবে চীন। তবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে কাটাতে একটু সময় লাগবে চীনের।

আগামী বছর বৈশ্বিক অর্থনীতিতে ফ্রান্সকে ছাড়িয়ে যাবে ভারত এবং ব্রিটেনকে ২০২৩ সালে। এটি ছয় নম্বর অবস্থান পুনরায় ফিরিয়ে আনবে।

সেব্রের ডেপুটি চেয়ারম্যান ডগলাস ম্যাকউইলিয়ামস বলেছেন, ২০২০ এর দশকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কীভাবে বিশ্ব অর্থনীতি মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করে, যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।

তিনি বলেন, নন-ট্রানজেটরি উপাদানগুলোকে নিয়ন্ত্রণে এনে সমন্বয় করতে হবে। তা না হলে ২০২৩ অথবা ২০২৪ সালে মন্দার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

প্রতিবেদনে দেখা গেছে যে, জার্মানি ২০৩৩ সালে অর্থনৈতিক উৎপাদনের দিক থেকে জাপানকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে৷ রাশিয়া ২০৩৬ সালের মধ্যে শীর্ষ ১০ অর্থনীতির দেশে পরিণত হতে পারে এবং ইন্দোনেশিয়া ২০৩৪ সালে নবম স্থান অর্জনের পথে রয়েছে৷

সূত্র: রয়টার্স

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

স্টক নিউজ বিডি November 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১২ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে মিলের সুগার কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর, আখচাষি নেতা আনছার আলী দুলাল, সুকুমার সরকার প্রমুখ। এর আগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর জানান, চলতি ২০২১-২০২২ মাড়াই মৌসুমে ৬৮ কার্যদিবসে ১ লাখ ৯৪ হাজার ২৮৬ মেট্রিক টন আখ মাড়াই করা হবে। এতে ১২ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ ভাগ। মিল এলাকায় আখ চাষ হয়েছে প্রায় ১৭ হাজার একর। গত মাড়াই মৌসুমে ২ লাখ ৯৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ শতাংশ হারে ২৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে চিনি আহরণের হার ৬ দশমিক ২৫ শতাংশ হওয়ায় মোট চিনি উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৭০০ মেট্রিক টন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন

স্টক নিউজ বিডি November 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এখন চীন। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।গবেষণাটি করেছে ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির গবেষণা শাখা। সোমবার ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী,গত দুই দশকে বিশ্বের সম্পদ বেড়ে তিন গুণ হয়েছে। আর বৈশ্বিক সম্পদ বৃদ্ধির নেতৃত্ব দিয়েছে চীন।গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে বেড়ে তা ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ।

গত দুই দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ২০০০ সালে চীনের সম্পদ ছিল সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে এ সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার।

বিশ্ব অর্থনীতিতে চীনের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। গত দুই দশকে যুক্তরাষ্ট্রের নিট সম্পদের মূল্য দ্বিগুণের বেশি বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে। এই ধনকুবেরদের সম্পদ দিন দিন বেড়েই চলছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য